মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৬ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা অন্তর্ভুক্ত হয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর ‘এবি ২০১৭’ বিলে স্বাক্ষর করার পর এই দুই ঈদ রাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়।
সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘স্টেট হলিডেজ: ঈদ’ নামের বিলটি উত্থাপন করেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপনের পর এটি কয়েক ধাপে আইনসভায় অনুমোদন লাভ করে এবং ১০ সেপ্টেম্বর গভর্নরের কাছে পাঠানো হয়। এরপর ২৭ সেপ্টেম্বর গ্যাভিন নিউজম এতে স্বাক্ষর করেন।
নতুন আইনে ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতি বছর তারিখ পরিবর্তন হলেও ঈদের সরকারি স্বীকৃতি বজায় থাকবে।
তবে এই স্বীকৃতির অর্থ এই নয় যে ঈদের দিন ক্যালিফোর্নিয়ার সব সরকারি দপ্তর, আদালত, স্থানীয় প্রতিষ্ঠান বা বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে বিচারিক ছুটির তালিকা থেকে আলাদা রাখা হয়েছে।
নতুন আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের জন্য যদি কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকে, তবে সেটিকে অনুমোদিত অনুপস্থিতি হিসেবে গণ্য করার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ঈদের নামাজ বা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কারণে শিক্ষার্থী স্কুলে না গেলে তার অনুপস্থিতির আইনি ভিত্তি থাকবে।
এ ছাড়া স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের দিন বন্ধ রাখা যাবে। তবে এটি বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং প্রতিনিধিত্বকারী কর্মীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া যাবে। কমিউনিটি কলেজের ক্ষেত্রেও ঈদের দিন বন্ধ রাখার সুযোগ রাখা হয়েছে।
আইনে সরকারি কর্মীদের জন্যও ঈদ পালনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী কোনো সরকারি কর্মী ঈদুল ফিতর বা ঈদুল আজহাকে কেন্দ্র করে আট ঘণ্টার ছুটির সুবিধা নিতে পারবেন। এর জন্য অবকাশ, বার্ষিক ছুটি, অতিরিক্ত কাজের বিনিময়ে ছুটি বা ব্যক্তিগত ছুটির সুবিধা ব্যবহারের বিধান রাখা হয়েছে।
ম্যাট হ্যানি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এবি ২০১৭ বিলটি উত্থাপন করেন। পরবর্তী সময়ে বিলটি বিভিন্ন কমিটির অনুমোদন পায় এবং আইনসভায় কয়েক ধাপে এগোয়। ৩০ আগস্ট বিলটি আইনসভার দুই কক্ষেই পাস হয়। ১০ সেপ্টেম্বর এটি গভর্নরের কাছে পাঠানো হয় এবং ২৭ সেপ্টেম্বর গ্যাভিন নিউজম এতে স্বাক্ষর করেন।
বিলটির প্রধান সহ-উদ্যোক্তাদের মধ্যে ছিলেন অ্যাসেম্বলি সদস্য আশ কালরা ও স্টেফানি নগুয়েন এবং সিনেটর আইশা ওয়াহাব। আরও কয়েকজন আইনপ্রণেতা এতে সহ-উদ্যোক্তা ছিলেন।
নতুন আইনের ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এখন ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ঈদের কারণে স্কুলে অনুপস্থিতির আইনি স্বীকৃতি তৈরি হলো এবং স্কুল ও কমিউনিটি কলেজগুলো স্থানীয় সমঝোতার ভিত্তিতে ঈদের দিন বন্ধ রাখতে পারবে। সরকারি কর্মীরাও নির্ধারিত নিয়মে ছুটির সুবিধা নিতে পারবেন।
তবে ঈদকে সরকারি ছুটির তালিকায় যুক্ত করার অর্থ সব প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকা নয়। আদালতও এই আইনের আওতায় বিচারিক ছুটি হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ঈদের স্বীকৃতি ও বাস্তবে প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি এক নয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ের একটি গর্তে লুকানো ড্রাম ভর্তি প্রায় ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি নামের এক যুবক এবং তার বাবা আল আমিনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা রাব্বি ও তার বাবা আল আমিনের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাদের আটক করেন। পরে বিষয়টি গলাচিপা থানার পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে গলাচিপা থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এরপর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরপাড়ে তল্লাশি শুরু হয়। এ সময় পুকুরপাড়ের একটি গর্তে মাটির নিচে লুকানো একটি ড্রাম পাওয়া যায়। ড্রামটি খুললে সেখানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার হয়। পুলিশ জানায়, ড্রামটিতে আনুমানিক ২০০ লিটার দেশীয় মদ ছিল।
এছাড়া, ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদ এবং জব্দকৃত সামগ্রী পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, পুকুরপাড়ের ওই স্থানে মদ লুকিয়ে রাখার বিষয়টি তাদের জানা ছিল না। সন্দেহজনক আচরণ দেখে বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, উদ্ধার করা মদের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগের জন্য ৬ থেকে ২০ গ্রেডের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১০০টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের অনলাইনে আবেদন করার পর হার্ডকপি জমা দিতে হবে।
চাকরির বিবরণ
১. পদের নাম: সহকারী কম্পট্রোলার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৬) এর জন্য বেতন নির্ধারিত হয়েছে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম: ফিজিওথেরাপিস্ট
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর জন্য বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: সেকশন অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম: সহকারী উদ্যানতত্ত্ববিদ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর জন্য বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম: কালচারাল অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-৯) এর জন্য বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮. পদের নাম: মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১০) এর বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১০) এর জন্য বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১. পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা: ৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) এর বেতন ১১,৩০০-২৭,৩০০ টাকা।
১২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৩. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর জন্য বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৪. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৫. পদের নাম: গ্রন্থাগার সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) এর জন্য বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৬. পদের নাম: ড্রাইভার (হেভি)
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) এর বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
১৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ১৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) এর জন্য বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৮. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৬
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
১৯. পদের নাম: বৈদ্যুতিক মিস্ত্রি
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর জন্য বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
২০. পদের নাম: প্লাম্বার মিস্ত্রি
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
২১. পদের নাম: বুক সর্টার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৭) এর জন্য বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
২২. পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৮) এর বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৩. পদের নাম: লিফটম্যান
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) এর বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২৪. পদের নাম: বৈদ্যুতিক হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৫. পদের নাম: বৈদ্যুতিক লাইনম্যান হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৬. পদের নাম: মেকানিক হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৮. পদের নাম: অফিস সহায়ক কাম বাবুর্চি
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
২৯. পদের নাম: প্লাম্বার হেলপার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩০. পদের নাম: বাস হেলপার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩১. পদের নাম: বাস ক্লিনার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩২. পদের নাম: মালি
পদসংখ্যা: ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৩. পদের নাম: মাঠ সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৪. পদের নাম: ওয়েল্ডিং হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৫. পদের নাম: রাজমিস্ত্রি হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৬. পদের নাম: সুইপার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৭. পদের নাম: হল অ্যাটেনডেন্ট (মহিলা)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৮. পদের নাম: ক্যাশ কাউন্টার রক্ষক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৯. পদের নাম: ডাইনিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৮
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) এর জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম
প্রার্থীদের jobs.juniv.edu ওয়েবসাইটে গিয়ে নিজস্ব প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাউনলোডকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রশিদ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদন ফি
১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ৬০০ টাকা;
১১ থেকে ১৭ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা;
১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬। হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
শর্তগুলো
১. আবেদনকারীদের অফিস অনুযায়ী পৃথকভাবে আবেদন করতে হবে।
২. পুনর্বিজ্ঞপ্তি পদগুলোতে পূর্বে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত দেখুন এই ঠিকানায় ।
৯. পদের নাম: প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের একটি মাধ্যম হিসেবে পরিচিত। তবে অনেকেই এটি একটি সহজ শরীরচর্চার পদ্ধতি হিসেবেও মনে করেন। হাতে থাকা বিভিন্ন স্নায়ু ও রক্তনালীর প্রান্তে চাপ পড়ার ফলে শরীরে কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। নিয়ম মেনে হাততালি দেওয়ার মাধ্যমে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি থেকে শুরু করে মন ভালো রাখার মতো কিছু উপকার পাওয়া যেতে পারে।
রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক
ছন্দ মেনে হাততালি দেওয়ার ফলে হাতের তালু ও আঙুলের বিভিন্ন অংশে চাপ ও ঘর্ষণ সৃষ্টি হয়। এর ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পেতে পারে। শরীরের বিভিন্ন অংশ ও কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে রক্ত সঞ্চালন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত হাততালির অভ্যাস হৃদ্যন্ত্রের সুস্থতার জন্যও সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
মনমেজাজ ভালো রাখতে পারে
হাততালি দেওয়ার সময় শরীরে আনন্দ ও স্বস্তির অনুভূতি তৈরি হতে পারে। এর সঙ্গে শরীরে ‘এন্ডরফিন’ নামের এক ধরনের হরমোনের ক্ষরণের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়। ফলে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এবং মনকে কিছুটা শান্ত রাখতে এই সহজ অভ্যাস সহায়ক হতে পারে।
শরীরের নমনীয়তা বাড়াতে সহায়ক
হাতের তালু ও আঙুল নিয়মিত নড়াচড়া করার ফলে অস্থিসন্ধির জড়তা কিছুটা কমতে পারে। পাশাপাশি পেশি সচল ও শিথিল রাখতে এটি সহায়তা করতে পারে। এতে অস্থিসন্ধির চলন স্বাভাবিক রাখা এবং শরীরের নমনীয়তা বজায় রাখতে উপকার পাওয়া যেতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
হাততালি দেওয়াও একটি হালকা শারীরিক কর্মকাণ্ড। এতে অল্প পরিমাণে শক্তি ক্ষয় হয়। তাই নিয়মিত অন্যান্য শরীরচর্চার পাশাপাশি হাততালির মতো সহজ নড়াচড়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সামান্য ভূমিকা রাখতে পারে।
শরীর ঝরঝরে রাখতে সাহায্য করতে পারে
হাততালির অভ্যাস শরীরের বিভিন্ন অংশের নড়াচড়া বাড়ায়। এর ফলে শরীরের তরল চলাচল বা লসিকাতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। শরীরের অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেওয়ার প্রক্রিয়ায় লসিকাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কীভাবে হাততালি দেবেন
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে সকালে হাততালির অভ্যাস করার কথা বলা হয়েছে। প্রথমে হাতের তালুতে নারকেল তেল বা পছন্দের কোনো তেল হালকা করে মালিশ করে নিতে পারেন। এরপর মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসন বা বজ্রাসনে বসে হাততালি দেওয়ার অভ্যাস করা যেতে পারে।
শুরুতে দুই থেকে তিন মিনিট হাততালি দেওয়ার পর ধীরে ধীরে সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরের সপ্তাহে পাঁচ মিনিট এবং পর্যায়ক্রমে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত এই অভ্যাস করা যেতে পারে।
তবে হাততালিকে কোনো রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প হিসেবে দেখা উচিত নয়। শরীরে কোনো রোগ বা শারীরিক সমস্যা থাকলে নিয়মিত শরীরচর্চা শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমানোর কারণে এই দাম কমানো হয়েছে।
এর আগে, ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার দাম কমানোর ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ৬৫ টাকা।
বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও হ্রাস করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৪ টাকা কমিয়ে ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ