০৭:৫২ পি.এম
কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক এবং মানবপাচার প্রতিরোধে একটি যৌথ ট্রাস্ক ফোর্স গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপহরণ ও মানবপাচারের সাথে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করার পাশাপাশি, যারা সহায়তা করছেন তাদের চিহ্নিত করে যৌথ ট্রাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
শনিবার (৪ জুলাই) সকালে, টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি উল্লেখ করেছেন যে, টেকনাফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। সভায় টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ এবং সাগরপথে মানবপাচারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এবং করণীয় নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় টেকনাফ অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন