০৭:৫৭ পি.এম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত কোনো উপকারভোগী যেন বাদ না পড়েন সে বিষয়ে সরকার কাজ করছে।
উত্তরবঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন ঋণ সুবিধা চালুর কথাও তিনি উল্লেখ করেছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পরবর্তী সময়ে সাংবাদিকদের এসব কথাগুলি বলেন মন্ত্রী।
ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
মন্ত্রী উল্লেখ করেন, রংপুর বিভাগের উন্নয়ন বরাদ্দ বাড়ানো হবে। অন্য বিভাগগুলোর মতো রংপুরও তার প্রাপ্য বরাদ্দ, এমনকি বকেয়াসহ পাবে। মন্ত্রী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার কেবল ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করেছে এবং বর্তমান সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না।
এ সময় সরকারি শিশু পরিবার (বালিকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও তিনি জানিয়েছেন।
মন্ত্রী দিনব্যাপী সফরে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং পরে লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন