ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিল জয়ে উচ্ছ্বাসে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল


ব্রাজিল জয়ে উচ্ছ্বাসে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের পক্ষ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিন সোমবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের মূলে স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারানোর পর ব্রাজিলের জয়ের উৎসবে মিন্টু থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেছিলেন। এই ঘটনা নিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বহিষ্কারের এই বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে রোগীর খাবারে মাংস কম, পরিমাপ করলেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


হাসপাতালে রোগীর খাবারে মাংস কম, পরিমাপ করলেন এমপি

হাসপাতালের রান্নাঘরে সরাসরি ঢুকে পড়েন এমপি। ব্রয়লার মুরগির মাংসের ওজন যাচাই করেন। এক টুকরো মাংস পাওয়া যায় চল্লিশ গ্রাম, এবং আরও পাঁচ টুকরো মেপে পাওয়া যায় ২৫ থেকে ৩৫ গ্রাম। অথচ দুপুরের খাবারে প্রত্যেক রোগীকে ১৯০ গ্রাম মাংস সরবরাহ করার কথা।

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে দুপুরে এমপি মো. আব্দুল করিম হাতে নাতে এমন অনিয়ম ধরেন। সংসদ সদস্য বলেন, স্বচক্ষে এমন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবী করেন, রোগীদের মাংসের পাশাপাশি ডাল-সবজির ক্ষেত্রেও একই অবস্থা।

তিনি উল্লেখ করেন, সরকারের বরাদ্দ আছে- তবে এখানে কোনো নিয়ম মানা হচ্ছে না। এমপি বার বার হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে রোগীদের দৈনিক খাবারের রুটিন দেখতে চেয়েও পাননি। তাই তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহকে নির্দেশ দেন রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের সঠিক ওজন নিশ্চিত করার জন্য।

তিনি বলেন, আজ রাত থেকে যেন রুটিন ও সরকারি বরাদ্দ অনুযায়ী রোগীদের খাবার সরবরাহ করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদল্লাহ সাংবাদিকদের জানান, আড়াইশ রোগীর জন্য খাবার বরাদ্দ থাকলেও রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসাধীন চারশ রোগীকে খাবার সরবরাহ করতে হয়। রুটিন অনুযায়ী ১৯০ গ্রাম মাংসের বদলে ২৫ থেকে ৩০ গ্রাম কেন সরবরাহ করা হচ্ছে- এমন প্রশ্নের উত্তরে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আজ রাত থেকে খাবারের সঠিক ওজন নিশ্চিত করা হবে।

এর আগে হাসপাতাল চত্বর পরিদর্শন করতে গিয়ে যত্রতত্র মেডিকেল বর্জ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন এমপি। তিনি মন্তব্য করেন, বেলা সাড়ে বারোটা পার হলেও হাসপাতাল চত্বর থেকে মেডিকেল বর্জ্য অপসারণ করা হয়নি। এমপি মোবাইলে পৌরকর্তৃপক্ষকে বর্জ্য অপসারণের নির্দেশ দেন।

এসময় রোগীদের অনেকে এমপির কাছে অভিযোগ করেন, রাতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মোবাইল চুরি হয়। এমনকি চিকিৎসকের মোবাইল চুরি হলেও তা উদ্ধার হয়নি। হাসপাতালের সিসি ক্যামেরা থাকলেও তা কার্যকরী নয়।

সম্প্রতি কোনো নিয়ম নীতি না মেনেই হাসপাতালে আউটসোর্সিং কর্মী নিয়োগ করা হয় বলেও টিক করেছেন এমপির কাছে। অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকার বিনিময়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও তার প্রতিনিধির মাধ্যমে জনবল নিয়োগ করা হয়। যাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে তাদের অনেককেই হাসপাতালে অনুপস্থিত দেখা যায়।

রোববার বেলা ১২টার দিকে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে আসেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম। তিনি দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থানকালে বিভিন্ন অনিয়ম প্রত্যক্ষ করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালের নবনির্মিত ৯ তলা ভবন সচল করা যাচ্ছে না। এ বিষয়ে এমপি বলেন, তিনি স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একাধিকবার সংসদে কথা বলেছেন। আবারও তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংসদে বিষয়টি উত্থাপনের আশ্বাস দেন।

গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি এই সাত উপজেলার প্রায় ২৬ লাখ মানুষের ভরসা জেলা সদরের হাসপাতাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে কার্গো জাহাজে হামলার দাবি ব্রিটিশ সামরিক বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


লোহিত সাগরে কার্গো জাহাজে হামলার দাবি ব্রিটিশ সামরিক বাহিনীর

ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, রোববার লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। এই হামলা সংঘাত-বিধ্বস্ত আরব দেশটিতে সাম্প্রতিকতম সামুদ্রিক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানায়, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উপকূলীয় শহর হোদাইদার কাছে এই হামলাটি সংঘটিত হয়েছে।

জানানো হয়েছে, জাহাজটি হোদাইদার ৩০ নটিক্যাল মাইল (৫৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অজ্ঞাত সশস্ত্র হামলাকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে, এবং এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে।

তথ্যমতে, হামলার জন্য কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।

এদিকে, হুতিরা আবারও তাদের হামলা শুরু করার হুমকি দিয়েছে, অথচ তারা এখনো কোনো হামলা করেনি। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ জানালে হুতিদের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি।

বিদ্রোহীরা আগেও লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত সংকীর্ণ বাব আল-মান্দাব প্রণালীর কাছাকাছি তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের পাশ দিয়ে যাওয়া জাহাজের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। গাজা যুদ্ধ চলাকালীন সময়ে এই ধরনের হামলা জাহাজ কোম্পানিগুলোকে লোহিত সাগরের উত্তর প্রান্তের সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে জাহাজ ঘুরিয়ে নিতে বাধ্য করেছিল।

অন্যদিকে, সোমালি জলদস্যুরাও সম্প্রতি এডেন উপসাগরের আরও দূরবর্তী অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে জানানো হয়েছে।

সূত্র: আরব নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

 জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সাক্ষাৎ করেছেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডা. মো. শফিকুর রহমানের এটি স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রথম সাক্ষাৎ।

বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস, বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

বাজেট বাস্তবায়ন, রোহিঙ্গা ইস্যুর সম্ভাব্য সমাধান ও চ্যালেঞ্জগুলো বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার জন্যও স্পেন সরকারের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধের সময়ের গুলি ৫৪ বছর ধরে শরীরে, অস্ত্রোপচারে সরানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


মুক্তিযুদ্ধের সময়ের গুলি ৫৪ বছর ধরে শরীরে, অস্ত্রোপচারে সরানো হলো

নেত্রকোনার দুর্গাপুরে ৭৫ বছরের এক দরিদ্র বৃদ্ধ, যিনি মন্নাস আলী নামে পরিচিত, তার পিঠ থেকে চিকিৎসকরা একটি গুলি বের করেছেন। পরিবারের সূত্রে জানা যায়, গুলিটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তার শরীরে প্রবেশ করেছিল। দীর্ঘ ৫৪ বছর তিনি এই গুলির ভোগান্তির মধ্যে ছিলেন। তীব্র অভাব এবং অনটনের কারণে এতদিন তিনি কোনো পরীক্ষা বা চিকিৎসা করাতে পারেননি।

সম্প্রতি, তার পিঠের ব্যথা অসহনীয় হয়ে উঠলে মন্নাস আলী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে পরীক্ষার মাধ্যমে গুলিটির অস্তিত্ব শনাক্ত করা হয়। পরে, শনিবার (৪ জুলাই) সফল অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘ ৫৫ বছর পর তার শরীর থেকে গুলি বের করা হয়। তবে এটি সত্যিকার অর্থে তৎকালীন পাকিস্তানি বাহিনীর তৈরি কিনা, তা সম্পর্কে কিছু বলা হয়নি।

বৃদ্ধের পরিবার এবং স্থানীয় উৎস অনুযায়ী, ১৯৭১ সালে দুর্গাপুরে মুক্তিবাহিনী একটি অভিযান চালিয়ে পাকিস্তানি তিন মিলিটারিকে হত্যা করে। এই ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তানি বাহিনী আশপাশের গ্রামগুলোতে আকস্মিক হামলা চালায়, ফলে নির্বিচারে মানুষ হত্যা এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেসময় প্রাণ রক্ষার জন্য অনেকেই গ্রাম থেকে পালিয়ে যান, তাদের মধ্যে মন্নাস আলীও ছিলেন। তিনি পালানোর সময় পিঠে গুলিবিদ্ধ হন, কিন্তু চিকিৎসার অভাবে পরে কষ্ট সহ্য করতে থাকেন।

সম্প্রতি, যন্ত্রণা তীব্র হয়ে ওঠায় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকের পরামর্শে তিনি হাসপাতালে চিকিৎসার জন্য যান। মন্নাস আলীর ছেলে আবুল হোসেন জানান, 'আমার বাবা প্রায়ই অসুস্থ ছিলেন। আর্থিক সমস্যার কারণে আমরা চিকিৎসার প্রয়োজনীয়তা মেটাতে পারিনি। বাবাও গুলি বের করার অস্ত্রোপচারের বিষয়ে খুব ভয় পেতেন। তবে সবার সহযোগিতায় অবশেষে বাবার শরীর থেকে গুলিটি বের করা সম্ভব হয়েছে।'

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানিয়েছেন, একজন স্থানীয় মোশারফ মন্নাস আলীকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার পিঠে গুলি থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায় এবং সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অর্থের অভাবে তিনি এতদিন চিকিৎসা নিতে পারেননি। উদ্ধার হওয়া গুলির বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মন্নাস আলীকে ৩ থেকে ৪ দিন হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হবে, বর্তমানে তিনি সুস্থ আছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে, তবে আমরা এখনও কোনো লিখিত তথ্য পাইনি। তারা চাইলে এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখতে পারবেন। আমরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%