ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি শেয়ার করলেন সোনিয়া


রাজীব গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি শেয়ার করলেন সোনিয়া

১৯৬৫ সাল। ইংল্যান্ডের কেমব্রিজের একটি ছোট গ্রিক রেস্তোরাঁ ‘দ্য ভার্সিটি’তে সোনিয়া গান্ধীর রাজীব গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাত ঘটে। এক ভারতীয় বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় ঘটে এবং সেখান থেকেই শুরু হয় তাদের রূপকথার মতো ভালোবাসার কাহিনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও প্রথম পোস্ট শেয়ার করে সোনিয়া সেই পুরনো দিনের স্মৃতিচারণ করেছেন।

আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশের আগে তিনি এই স্মৃতি শেয়ার করেছেন। বইটি আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে, যা বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নোফ’ এবং ভারতের ‘হার্পারকলিন্স’ দ্বারা প্রকাশিত হচ্ছে। ৫৪৪ পৃষ্ঠার এই বইটিতে সোনিয়ার শৈশব, রাজীব গান্ধীর সঙ্গে প্রেম, ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই এবং পরবর্তী সময়ে ভারতের রাজনীতিতে জড়িয়ে পড়ার গল্প তুলে ধরা হয়েছে।

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখার স্মৃতি স্মরণ করতে গিয়ে সোনিয়া বলেন, সে সময় ইংল্যান্ডে ভালো খাবার পাওয়া বেশ কঠিন ছিল। খুঁজতে খুঁজতে তিনি এমন একটি গ্রিক রেস্তোরাঁর সন্ধান পান, যেখানে ভারতীয় ও ইতালীয় শিক্ষার্থীরা প্রায়ই আসতেন। সেখানেই এক কমন বন্ধুর মাধ্যমে রাজীবের সঙ্গে তার পরিচয় ঘটে।

আরও পড়ুন: সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানায় ১১ জন নিহত

রাজীবকে প্রথম দেখার অনুভূতি বর্ণনা করতে গিয়ে সোনিয়া জানান, রাজীবকে দেখার সঙ্গে সঙ্গেই তার মনে হয়েছিল যে, মানুষটি অন্যরকম এবং তার সঙ্গেই জীবন কাটানো উচিত। পরে তিনি জানতে পারেন রাজীবেরও একই অনুভূতি হয়েছিল। পরিচয়ের পর তারা বন্ধু হয়ে যান এবং একসঙ্গে বিভিন্ন পার্টিতে যাতায়াত শুরু করেন।

রাজীবের ব্যক্তিত্বের প্রশংসা করে সোনিয়া আরও জানান, রাজীব যেমন দারুণ সুদর্শন ছিলেন, তেমনি তার স্বভাবের ভেতরে ছিল এক অদ্ভুত নম্রতা। তার সেই শান্ত ও ভদ্র আচরণই সোনিয়ার মন কেড়ে নিয়েছিল, যা তিনি আজও ভুলেননি।

এছাড়া, এই স্মৃতির কথা জানিয়ে সোনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (টুইটার)-এ নিজের অভিষেক ঘটান। এর আগে গত বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামে যোগ দেন। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বইটির প্রথম কপি হাতে পেয়ে তিনি মেয়ে ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


সরকার সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেছেন যে, সরকার সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি এবং ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে। শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র এবং থিয়েটারকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন জিডিপি প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘সফট পাওয়ার’ (সাংস্কৃতিক শক্তি) গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর হোটেল শেরাটন বনানীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত Creative Footprints বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, প্রথাগত অর্থনৈতিক চিন্তাভাবনায় শিল্প ও সংস্কৃতিকে সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডের পিছনে রাখা হয়েছে। বর্তমান সরকার এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে সৃজনশীল অর্থনীতিকে দেশের অর্থনৈতিক আকাঙ্ক্ষা এবং প্রবৃদ্ধির নতুন উপাদান হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি উল্লেখ করেন, সরকারের একার পক্ষে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই নীতি ও অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত এবং এনজিওগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে এই খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সরকার বাজেটে এর জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করেছে এবং বেসরকারি খাতও এতে বড় ধরনের অর্থায়ন করতে এগিয়ে আসছে।

সৃজনশীল খাতের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, দেশীয় কারুশিল্পী, চিত্রশিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ডিজাইনিং, ব্র্যান্ডিং এবং আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন সহায়তা প্রদান করা হবে। এর ফলে দেশের প্রান্তিক শিল্পী ও কারুশিল্পীদের তৈরি পণ্যের সঠিক মূল্যায়ন ও নগদায়ন সম্ভব হবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে।

বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের গুরুত্বের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটি কেবল শিল্প, কারুশিল্প বা ব্যবসা নয়; বরং এটি বাংলাদেশের জন্য একটি ‘সফট পাওয়ার’। সঙ্গীত, থিয়েটার, চলচ্চিত্র এবং হস্তশিল্পের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নিজস্ব অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

অর্থমন্ত্রী আয়োজক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং বেঙ্গল ফাউন্ডেশনকে তাদের এই প্রশংসনীয় উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টায় দেশে একটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এছাড়া উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এনামুল হক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো নতুনভাবে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ডি থ্রির নিলাম আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নিলামের আগে একটি মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলাম অনুষ্ঠান পরিচালনার জন্য বিসিবি ভারতের চারু শর্মাকে আমন্ত্রণ জানাচ্ছে।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতীয় সঞ্চালকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। সবকিছু ঠিক থাকলে তিনি ২৫ অক্টোবর ঢাকায় আসবেন। ডি থ্রি টুর্নামেন্টের নিলামে একাধিক ভিন্নধর্মী আয়োজন থাকবে।

সাধারণত বিভিন্ন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের অর্থের বিনিময়ে কেনা হয়। তবে বিসিবি এই টুর্নামেন্টে অর্থের পরিবর্তে পয়েন্টের ব্যবস্থা রেখেছে। ফলে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের ক্রিকেটারকে দলে নিতে অর্থের বদলে পয়েন্টের হিসাব করতে হবে।

আগেই জানানো হয়েছে, প্রতিটি দলে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার থাকতে পারবে। নিলামের আগে প্রতিটি দল একজন করে আইকন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। ফলে ফ্র্যাঞ্চাইজিরা নিলাম থেকে আরও ২২ জন ক্রিকেটার নিতে পারবে।

এর আগে বিপিএলে বিদেশি ও দেশি বিভিন্ন সঞ্চালক নিলাম পরিচালনা করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে এবারই প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চারু শর্মা নিলামের ক্ষেত্রে বেশ অভিজ্ঞ। তিনি আইপিএল-এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম পরিচালনা করেছেন। ক্রিকেটের পাশাপাশি টেনিস ও ফুটবলের নিলামেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

২০২২ আইপিএলে আকস্মিকভাবে আইপিএলের নিলামে যুক্ত হয়েছিলেন চারু শর্মা। ওই আসরের নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন হিউ এডমিডস। নিলাম চলাকালীন অসুস্থ হয়ে পড়লে চারু শর্মা ব্রিজেশ প্যাটেলের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে নিলামের বাকি অংশ পরিচালনা করে প্রশংসা অর্জন করেন।

উল্লেখ্য, ডি থ্রি ট্রফির এই আসরে অংশগ্রহণকারী ৬ দলের আইকন ক্রিকেটার হিসেবে দেশের তারকারা আগেই চূড়ান্ত হয়েছেন। সেভেন রিংস সিমেন্টের আইকন হিসেবে খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ।

এছাড়া ফরচুনের আইকন মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়, একমির আইকন মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লু স্টারের আইকন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং সিটিজেন গ্রুপের আইকন হিসেবে থাকছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ

রংপুরের বদরগঞ্জে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে গেছে। যাত্রীদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ১৩নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।

ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, ১৩ নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। পরে দেখা যায়, ট্রেনটির চারটি চাকা রেললাইন থেকে মাটিতে পড়ে গেছে।

ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, মেইন সিগন্যাল পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ট্রেনের ব্রেক করা হয়।

তিনি আরও জানান, ট্রেন থামানোর পর স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। দুর্ঘটনার ক্ষেত্রে তার কোনো দায় নেই বলেও তিনি দাবি করেছেন।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কাইস জানান, আন্তঃনগর ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে আসে। ট্রেনটিকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল এবং সিগন্যালও যথাযথভাবে দেওয়া হয়। মেইন লাইনের পয়েন্টও ঠিক ছিল। পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় রমনা নামের একটি ট্রেনের চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর লাইন স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে ঠিক কী কারণে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিনার প্রশংসায় সাইফ বললেন, ‘নজর লাগিও না’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


কারিনার প্রশংসায় সাইফ বললেন, ‘নজর লাগিও না’

সম্প্রতি বলিউডের খ্যাতনামা অভিনেতা সাইফ আলী খান ইনস্টাগ্রামে একটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে তিনি ভক্তদের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন। সম্প্রতি, তিনি বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন। তবে ভিডিওতে গিটার বাজানোর চেয়ে তার স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে মজার কথোপকথনই নেটিজেনদের বেশি আকৃষ্ট করেছে।

ভিডিওতে সাইফকে নীল কুর্তা ও সাদা পায়জামা পরিহিত অবস্থায় হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। তার সঙ্গে ড্রামসহ আরও কয়েকজন সংগীতশিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। বাড়ির বারান্দায় গান করার জন্য সুন্দরভাবে জায়গাটি সাজানো হয়েছিল। ভিডিওর ক্যাপশনে সাইফ উল্লেখ করেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে কারিনা স্বামীর প্রশংসা করেছেন। তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

এদিকে, স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ মজার ছলে লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাদের এই খুনসুটির কথোপকথন ভক্তদের কাছে বেশ আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাইফের মন্তব্যে মজার ছলে নজর লাগার ভয়ও খুঁজে পেয়েছেন নেটিজেনদের অনেকেই।

সাইফ আলী খান ও কারিনা কাপুর ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে তারা প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। তাদের দুই ছেলে রয়েছে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।

এর আগে সাইফ অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন। সেই সংসারে তার দুই সন্তান রয়েছে, যারা হলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%