০১:৪৪ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুদ ওরফে মাছুম (৩৮), যিনি একাধিক মামলার পলাতক আসামি ছিলেন, তাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি চার বছর ধরে পলাতক ছিলেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। মাছুম দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার সন্তান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে ছাত্রদল
একটি মামলায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন সময়ে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাছুমকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন