প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কাশিমপুরে একটি কারখানার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের পরের ঘটনা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সোয়া ১০টার দিকে আগুনের খবর পাওয়া যায়। ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আগুনের কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতর প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।’
এর আগে গত ১৭ অক্টোবর বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর তিনদিন আগে টঙ্গীর বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন