ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বিজয়ের অনুপ্রেরণায় ধনুশের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন


বিজয়ের অনুপ্রেরণায় ধনুশের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধনুশের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তাঁর ভক্ত সংগঠনের নাম পরিবর্তনের পর থেকেই এই গুঞ্জন ছড়াতে শুরু করে। তামিলনাড়ুর ক্ষমতাসীন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। দলের মতে, অভিনেতা থেকে রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী হওয়া জোসেফ বিজয়ের যাত্রা নতুনদের জন্য অনুপ্রেরণা হতে পারে।

সম্প্রতি কোয়েম্বাটোরে ধনুশের ভক্ত সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘ধনুশ নরপানি ইয়াক্কাম’ রাখা হয়। তামিল ভাষায় এই নামের অর্থ ধনুশ জনকল্যাণ আন্দোলন। সভায় প্রায় তিন হাজার পদধারী অংশগ্রহণ করেন। সেখানে জনসেবামূলক কাজ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। তবে উল্লেখ্য, ওই সভায় ধনুশ উপস্থিত ছিলেন না এবং রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টিভিকের মুখপাত্র এম সত্য কুমার মন্তব্য করেন, তাঁদের রাজনৈতিক যাত্রা অন্যদেরও রাজনীতিতে আসতে উৎসাহিত করছে, যা তাঁদের জন্য আনন্দের একটি বিষয়। তিনি বলেন, বিজয় প্রায় ৩০ বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিয়েছেন। তাই রাজনীতিতে নতুন দল গঠন করা কিংবা নির্বাচনে সাফল্য পাওয়া মোটেও সহজ নয়।

আরও পড়ুন: চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিনকে ছাটাই করল নেটফ্লিক্স

সত্য কুমার আরও বলেন, রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে পূর্ণকালীন অঙ্গীকার প্রয়োজন। বিজয় নিজের অভিনয়জীবনের সেরা সময়ে সিনেমা ছেড়ে রাজনীতিতে মনোযোগ দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে সফল হতে প্রয়োজনীয় ত্যাগ ও প্রস্তুতির বিষয়টি বোঝা যায় বলে মন্তব্য করেন টিভিকে মুখপাত্র।

উল্লেখ্য, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে বিজয় তার ভক্তদের সংগঠনকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেছিলেন। বিনা মূল্যে খাবার বিতরণ, পাঠাগার প্রতিষ্ঠা ও আইনি সহায়তার মতো উদ্যোগের মাধ্যমে গড়ে ওঠা সেই সাংগঠনিক নেটওয়ার্ক পরবর্তী সময়ে টিভিকের ভিত্তি তৈরিতে ভূমিকা রাখে। ধনুশের ভক্ত সংগঠনের সাম্প্রতিক পুনর্গঠনের সঙ্গে অনেকে সেই উদ্যোগের মিল খুঁজছেন।

তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে আসার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এম জি রামচন্দ্রন ও জে জয়ললিতার মতো তারকারা রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছেন। তবে জনপ্রিয় অভিনেতা হলেই রাজনৈতিক সাফল্য নিশ্চিত হয় না। ফলে ধনুশের ভক্ত সংগঠনের নতুন পরিচয় ঘিরে আলোচনা তৈরি হলেও, তিনি সত্যিই রাজনীতিতে নামবেন কি না, তা এখনো অনিশ্চিত।

আরও পড়ুন: ‘হাজার বছর ধরে’র অভিনেত্রী টুনি বয়স কম দেখানোর গোপন কারণ জানালেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৭৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৭৩ জন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৭৩ জনে পৌঁছেছে।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, সোমবারের হামলার পর হতাহতের এই নতুন তথ্য প্রকাশিত হয়েছে। এ ঘটনায় ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘকালীন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘাতের মাত্রা বেড়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সোমবার শাবওয়া প্রদেশের একটি সামরিক শিবিরে হামলায় নিহতের সংখ্যা ৭৩ জনে পৌঁছেছে। নিখোঁজদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। নিহত ও আহত ব্যক্তিরা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নবীন সদস্য, যারা হামলার সময় প্রশিক্ষণ নিচ্ছিলেন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেন, হুতিরা শাবওয়া প্রদেশের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হানে।

পরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করে দাবি করেন, সৌদি আরবের এক কর্মকর্তার নেতৃত্বাধীন আল-আলাম শিবিরে অবস্থানরত সৌদি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

শাবওয়া প্রদেশে ইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র রয়েছে। এখানে দেশের সবচেয়ে বড় জ্বালানি স্থাপনা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালও অবস্থিত।

প্রদেশটির এক সরকারি সামরিক সূত্র সোমবার জানায়, হামলার পর সেনাবাহিনী আশঙ্কা করছে, এটি হুতিদের নতুন স্থল অভিযান চালানোর পথ তৈরি করতে পারে।

গত মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোখা দখলের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি বিমান হামলায় আট জেলে নিহতের দাবি হুতিদের :

এদিকে, ইয়েমেনের তাইজ প্রদেশের উপকূলে সৌদি আরবের বিমান হামলায় আট জেলে নিহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে হুতিরা।

হুতি-সমর্থিত সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, ধুবাব জেলার আল-কাধা উপকূলে মাছ ধরার দু’টি নৌকায় সৌদি বিমান হামলায় ওই আট জেলে নিহত হন।

এলাকাটি ইয়েমেনের পশ্চিম উপকূলে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।

হুতিরা গত মাসে এই প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের বাগাতিপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ নির্বিঘ্ন রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি বলেন, "উৎসব যার যার, রাষ্ট্র সবার। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।" পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে আয়োজকদের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয় এবং ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

পরিদর্শনকালে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও রশিদ চৌধুরী, পৌর নেতা আমিরুল ইসলাম জামাল, স্বেচ্ছাসেবক দলের নেতা আনসার আলী মণ্ডল, মহিলা দলের নেত্রী আইভি আক্তার, দয়ারামপুর ইউনিয়নের সাবেক সভাপতি সাজদার রহমান, বাগাতিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মাহতাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে দুর্গাপূজার সার্বিক সফলতা কামনা করার পাশাপাশি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির নেতাকর্মীরা সতর্ক, চেয়ারম্যান তারেক রহমানের কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বিএনপির নেতাকর্মীরা সতর্ক, চেয়ারম্যান তারেক রহমানের কঠোর অবস্থান

বিএনপির নেতাকর্মীরা সতর্ক হয়ে উঠেছেন, কারণ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিতর্কিত কর্মকাণ্ড, দখল, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করার জন্য প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পরিণতি উল্লেখ করা হয়েছে। তাদের জন্য একটি স্পষ্ট বার্তা রয়েছে, যে কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বক্তব্য, সংসদীয় দলের বৈঠকে দেওয়া সতর্কবার্তা এবং সাংগঠনিক পর্যায়ে নেওয়া ব্যবস্থা এই কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।

আরো পড়ুন

ঋণের কিস্তির চাপে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার।

এদিকে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা দেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করায় তার পদত্যাগ কার্যকর হয়েছে।

আরো পড়ুন

ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের মৃত্যু।

গত ১১ অক্টোবর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের নির্দেশনা দলের ভেতরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সংসদ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার বার্তা তিনি দিয়েছেন। এর মাধ্যমে শুধু তৃণমূলের কর্মী নয়, জনপ্রতিনিধি ও প্রভাবশালী নেতাদেরও দলীয় শৃঙ্খলার আওতায় থাকার বিষয়টি সামনে এসেছে।

জানতে চাইলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, তা দেশবাসী সাদরে গ্রহণ করেছে।" প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।

আরো পড়ুন

কৈলাশে স্বামীগৃহে ফিরবেন দেবী দুর্গা

বিএনপি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন। এখন হচ্ছে ‘অ্যাকশন’। আর এই অ্যাকশন অব্যাহত থাকবে।"

যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, "দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।"

আরো পড়ুন

বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, "সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির বা শৃঙ্খলা ভঙ্গের ন্যূনতম কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা দলীয়ভাবে তার নীতি অনুসরণ করছি।"

আরো পড়ুন

বিক্ষোভ ও দাঙ্গা দমনে কঠোর আইন জারি করল ইতালি।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অনিয়মের অভিযোগ উঠলে সাংগঠনিক পদ হারানোর ঝুঁকি রয়েছে। এই বার্তা বর্তমানে বিএনপির বিভিন্ন স্তরে গুরুত্ব পাচ্ছে। সারা দেশের নেতাকর্মীরাও একইভাবে সতর্ক হয়েছেন।

কমিটি বিলুপ্তি ও বহিষ্কারের বার্তা: গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণাও এসেছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। এসব সিদ্ধান্তের সময় রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চলছিল। কমিটি বিলুপ্তির আগের দিন স্থানীয় নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এসব পদক্ষেপের ফলে দলীয় পদে থাকা নেতাদের কর্মকাণ্ড নিয়ে জবাবদিহির প্রশ্ন আরো গুরুত্ব পায়। কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর অবস্থান বাস্তবায়নে সাংগঠনিক কমিটিগুলোর দায়িত্বও বেড়েছে। স্থানীয় পর্যায়ে কেউ দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, দখল কিংবা চাঁদাবাজির অভিযোগে জড়ালে সংশ্লিষ্ট নেতৃত্বকে তার জবাব দিতে হতে পারে-এমন ধারণা দলীয় রাজনীতিতে আলোচনায় রয়েছে।

আরো পড়ুন

বায়ুদূষণে আজ বিশ্বে ষষ্ঠ ঢাকা, শীর্ষে লাহোর।

মন্ত্রী-এমপিদেরও সতর্কবার্তা: তারেক রহমানের অবস্থানের গুরুত্বপূর্ণ দিক হলো, জবাবদিহির আওতা শুধু সাধারণ নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠকে দেওয়া নির্দেশনায় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল আচরণ, দলীয় শৃঙ্খলা এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখার বিষয় গুরুত্ব পায়।

সতর্কতার বার্তা তৃণমূলেও: বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা তৃণমূল পর্যন্ত কার্যকর করা। রাজধানী থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডের ওপর নজরদারি, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সাংগঠনিক শাস্তির ক্ষেত্রে ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন

কারফিউয়ের মেয়াদ বাড়াল ফ্রান্স সরকার, দেশজুড়ে কঠোর নিরাপত্তা।

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির, প্রজ্ঞাপন: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইশরাক হোসেনের পদত্যাগের ফলে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৭ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইন ব্যবস্থা সাত দিনের জন্য বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে ১৯ অক্টোবর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সকল নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%