ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর


গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে মেয়র সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। ঢাকা-৬ আসনের সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি ওয়ার্ড বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, "আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) চালু আছে, চালু থাকবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। ইনশাআল্লাহ, প্রত্যেক খুনির বিচার করা হবে।"

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও বলেন, "যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে। গত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন এবং যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং গণতন্ত্রকে সিস্টেম্যাটিক্যালি হত্যা করেছে, তারা পৃথিবীর বুকে একটি লজ্জাজনক ইতিহাস রচনা করেছে।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "স্বাধীনতার পর এ দেশের মানুষ সবচেয়ে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই বাহিনী ও ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। পতিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে নিয়মিত জুম মিটিং করছে এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। তারা বলছে, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আমরা চাই তিনি দেশে ফিরুন এবং বিচারের মুখোমুখি হোন।"

সালাহউদ্দিন আহমদ জানান, "শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। ভারত সরকার এখনো এর কোনো জবাব দেয়নি।"

তিনি বলেন, "মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তার সহযোগীরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের প্রতি তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রী বলেন, "বাংলাদেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে এবং দেশে ফিরলে সুষ্ঠু ন্যায়বিচার সম্পন্ন করা হবে। সরকারের বয়স মাত্র সাত মাস। এরই মধ্যে যারা সরকার পতনের এক দফার ঘোষণা দিচ্ছেন, তাদের বিষয়েও জনগণকে ভাবতে হবে। বিএনপি ও আন্দোলনের সহযোগীরা বসে বসে তাদের এসব কর্মকাণ্ড দেখবে, এমনটি ভাবার কোনো সুযোগ নেই।"

বিএনপির এই নেতা বলেন, "বিএনপি দেশের স্থিতিশীলতা রক্ষা করতে চায়, গণতন্ত্রকে সুসংহত করতে চায় এবং সাংবিধানিক পরিবর্তন আনতে চায়, যাতে ভবিষ্যতে এ দেশে কোনোদিন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান না ঘটে।"

সালাহউদ্দিন আহমদ বলেন, "সরকার সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। কিন্তু তারা সেখানে অংশ না নিয়ে রাস্তায় নেমেছে এবং লংমার্চ করেছে। তারা একবার উত্তরে, আবার দক্ষিণে লংমার্চ করেছে। সামনে পূর্ব ও পশ্চিমেও লংমার্চ করার কথা শোনা যাচ্ছে।"

তিনি বলেন, "সাধারণত সরকারের চার বছর পর তীব্র আন্দোলনের ঘোষণা দেখা যায়। কিন্তু সরকারের ছয়-সাত মাসের মধ্যেই কী এমন ব্যর্থতা দেখা গেলো যে সরকারের বিরুদ্ধে লংমার্চের ঘোষণা দিতে হলো, সে প্রশ্নও রয়েছে।"

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কত বেড়েছে, সেটি বলা হচ্ছে না। বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় দ্বিগুণ, তিনগুণ পর্যন্ত বেড়েছে।"

তিনি বলেন, "জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির নেতা তারেক রহমান এক মাস পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়াননি। পরে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার এবং আন্তর্জাতিক দরের সঙ্গে ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সীমিত পরিমাণে দাম বাড়ানো হয়েছে। এরপরও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা দেখা গেছে। তবে গালফ ওয়ারের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দেশে কিছুটা দাম বাড়াতে হয়েছে। এতে জনগণের কিছুটা দুর্ভোগ হওয়ায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।"

সালাহউদ্দিন আহমদ বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম কমানো হবে। এটি সরকারের প্রতিশ্রুতি। গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে ফ্যাসিবাদের পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রাম করেছে এবং রক্ত দিয়েছে, সেভাবেই ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকতে হবে।"

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীর উদ্ভাবনে স্মার্ট আইডি কার্ডে মিলবে ক্যাশলেস পেমেন্ট সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীর উদ্ভাবনে স্মার্ট আইডি কার্ডে মিলবে ক্যাশলেস পেমেন্ট সুবিধা

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) স্মার্ট ক্যাম্পাসের বাস্তবায়নের উদ্দেশ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীর উদ্যোগে MIFARE DESFire EV3 প্রযুক্তিনির্ভর স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ড সিস্টেম সফলভাবে ডেভেলপ ও বাস্তবায়ন করা হয়েছে।

এই স্মার্ট কার্ড, যা উচ্চ নিরাপত্তাসম্পন্ন, শিক্ষার্থীদের পরিচয়পত্র হিসেবে কাজ করার পাশাপাশি ডিজিটাল অথেনটিকেশন এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রদান করবে। প্রকল্পের অংশ হিসেবে একটি পিওএস (POS) মেশিন এবং আধুনিক ডায়নামিক ওয়েব পোর্টালও তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করে নগদ অর্থ ছাড়াই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

প্রকল্পটির ভবিষ্যৎ পরিকল্পনায় লাইব্রেরি থেকে বই ইস্যু ও ফেরত, মেডিকেল সেন্টারে টপ-আপ ও চেক-ইন, ডিজিটাল উপস্থিতি, আবাসিক হলে প্রবেশ এবং খাবারের টোকেন ক্রয়সহ বিভিন্ন সেবাকে একই স্মার্ট কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির ব্যাকএন্ড লিড হিসেবে কাজ করেছেন নূর মাহমুদ উল আলম তাসিন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ইউআই/ইউএক্স ডিজাইন লিড হিসেবে মো. তাহের শেখ এবং হার্ডওয়্যার লিড হিসেবে অনিমেষ বড়ুয়া মুগ্ধ।

প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলেন অধ্যাপক ড. এএসএম দেলোয়ার হোসাইন এবং কো-ইনভেস্টিগেটর ছিলেন অধ্যাপক ড. মতিউর রহমান ও অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার।

সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ইউআই/ইউএক্স লিড মো. তাহের শেখের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামে। তিনি ২০২০ সালে এসএসসি এবং ২০২২ সালে ময়মনসিংহ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিজের উদ্ভাবন সম্পর্কে তাহের শেখ আরটিভিকে বলেন, "যেকোনো সমস্যাই নতুন সমাধানের পথ দেখায়। আমাদের ক্যাফেটেরিয়ায় লাঞ্চ টাইমে টোকেনের জন্য নগদ টাকা দেওয়া ও খুচরা ফেরত নেওয়ার কারণে প্রতিদিন দীর্ঘ লাইন তৈরি হতো। তখনই মনে হয়েছে, প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। শিক্ষকদের সহযোগিতায় আমরা সিএসই ল্যাবেই POS মেশিন থেকে শুরু করে পুরো ক্যাশলেস সিস্টেম নিজেরাই তৈরি করেছি। আমাদের লক্ষ্য শুধু স্মার্ট পেমেন্ট নয়, একই কার্ডের মাধ্যমে হলের টোকেন, লাইব্রেরি, মেডিকেল সেন্টার ও উপস্থিতিসহ একটি পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলা।"

ব্যাকএন্ড লিড নূর মাহমুদ উল আলম তাসিনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গ্রামে। তিনি ২০২১ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৩ সালে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনিও সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তাসিন বলেন, "প্রকল্পের শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং। প্রথমে ড. মতিউর রহমান স্যারের পরামর্শে আমরা আইডিয়াটি আইসিটি ডিভিশনে পাঠাই, কিন্তু নতুন কম্পিউটার ইকুইপমেন্ট কেনার বাজেট না থাকায় সেটি অনুমোদন পায়নি। পরে স্যার নিজস্ব অর্থায়নে একটি প্রোটোটাইপ তৈরির সুযোগ দেন। সেই প্রোটোটাইপ উপাচার্যের কাছে উপস্থাপনের পর চূড়ান্ত বাস্তবায়নের জন্য অর্থায়ন পাওয়া যায়।"

হার্ডওয়্যার লিড অনিমেষ বরুয়া মুগ্ধের বাড়ি চট্টগ্রামে। ২০২৩ সালে এইচএসসি পাস করে তিনি মাভাবিপ্রবির সিএসই বিভাগে ভর্তি হন।

মুগ্ধ বলেন, "প্রথম বর্ষে ক্যাফেটেরিয়ায় প্রতিদিন টোকেনের জন্য বিপুল পরিমাণ কাগজের অপচয় দেখে এই প্রকল্পের ভাবনা আসে। শুরুতে লক্ষ্য ছিল একটি ক্যাশলেস পেমেন্ট সিস্টেম তৈরি করা, পরে হলের টোকেন ব্যবস্থাও এতে যুক্ত করার পরিকল্পনা করি। তখনই বুঝতে পারি, এসব সেবার জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ব্যাকবোন প্রয়োজন—আর সেটিই আমরা তৈরি করেছি।"

তিনি আরও বলেন, "এই প্রকল্পের সবচেয়ে বড় শক্তি হলো এর স্কেলেবিলিটি। ভবিষ্যতে নতুন শিক্ষার্থীরা সহজেই এতে নতুন ফিচার যুক্ত করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিচ্ছিন্ন ডিজিটাল সিস্টেম একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে পরিচালিত হবে। হার্ডওয়্যার লিড হিসেবে আমি হার্ডওয়্যার ডিজাইন, থ্রিডি মডেলিং এবং সফটওয়্যার–হার্ডওয়্যার ইন্টারফেসিংয়ের কাজ করেছি।"

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১ নম্বর সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ওয়ার্ডপ্রেসভিত্তিক ওয়েবসাইটের পরিবর্তে সম্পূর্ণ ডায়নামিক নতুন ওয়েব পোর্টালেরও উদ্বোধন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ কয়েদি স্বপন চন্দ্র দাসের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ কয়েদি স্বপন চন্দ্র দাসের মৃত্যু

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া ৫৯ বছর বয়সী স্বপন চন্দ্র দাস নামের এক কয়েদির মৃত্যু ঘটেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বুধবার (২৩ সেপ্টেম্বর) কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

কারারক্ষী আমিরুল ইসলাম জানিয়েছেন, স্বপন চন্দ্র দাস ২৩ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, স্বপন চন্দ্র দাস কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন, যার কয়েদি নম্বর ২০৭/এ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকার সুধীর চন্দ্র দাসের ছেলে। তবে, কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন সে বিষয়ে কারারক্ষী আমিরুল কোনো তথ্য জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ

অটিজম এবং প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের শুধুমাত্র সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে অটিজম বিষয়ক আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সহায়তা নিশ্চিত করার জন্য জাতীয় ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রমাণভিত্তিক সমাধান গ্রহণ, দক্ষ জনবল উন্নয়ন এবং উদ্ভাবন ও বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য।

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের উদ্যোগগুলো টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে। একই সঙ্গে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ৫ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ৫ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ ছাত্রী দগ্ধ হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানাধীন কাশিপুর হাজীপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসার ছাদে এই দুর্ঘটনাটি ঘটে।

দগ্ধ ছাত্রীরা হলো জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

বিস্তারিত আসছে...

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%