প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া ৫৯ বছর বয়সী স্বপন চন্দ্র দাস নামের এক কয়েদির মৃত্যু ঘটেছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বুধবার (২৩ সেপ্টেম্বর) কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
কারারক্ষী আমিরুল ইসলাম জানিয়েছেন, স্বপন চন্দ্র দাস ২৩ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু ঘটে।
তিনি আরও জানান, স্বপন চন্দ্র দাস কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন, যার কয়েদি নম্বর ২০৭/এ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকার সুধীর চন্দ্র দাসের ছেলে। তবে, কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন সে বিষয়ে কারারক্ষী আমিরুল কোনো তথ্য জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন