ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কালীগঞ্জে মানববন্ধনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালন


কালীগঞ্জে মানববন্ধনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালন

সারাদেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরের কালীগঞ্জে ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এই প্রতিপাদ্যের আওতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ও কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হাসিবুল ইসলাম শান্ত সভাপতিত্ব করেন। সদস্য সচিব হিমেল খান এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান যৌথভাবে সঞ্চালনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খালিদ হাসান হিমেল, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আবুল হোসেন প্রিন্স, রাশিদুল ইসলাম জীবন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাবিব হাসান লাবু, মেরাজ হাসান রানা, তৌফিক খান, মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল প্রমূখ।

এছাড়া, অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মেরাজ, সাব্বির, রিমন, জুবায়ের, সিয়াম, ইফরান, শান্ত, আরাফাত, আজিজুল, সোহান, জিহাদ, মারুফ, শাওন, হাম্মাদ, ইয়াছিন, মৃদুল, প্রত্যয়, রাকিব, জুনায়েদ, এনায়েত প্রধান সহ কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বায়ুমান ঝুঁকিপূর্ণ, জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ঢাকায় বায়ুমান ঝুঁকিপূর্ণ, জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলের বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে, জনসাধারণকে বাইরে যাওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের জন্য অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিতভাবে বায়ুমানের তথ্য প্রকাশ করা হয়। জনগণকে এই তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। ইটভাটা এবং শিল্পকারখানার মালিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও কিছু পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, নির্মাণ সামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা। বিজ্ঞপ্তিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সকলের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসার ইসলামী সম্মেলন বুধবার, বিশেষ অতিথি পাকিস্তানের মাও. হাবিবুল্লাহ আরমানী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


মাদরাসার ইসলামী সম্মেলন বুধবার, বিশেষ অতিথি পাকিস্তানের মাও. হাবিবুল্লাহ আরমানী

মহিনন্দ ভস্করখিলা মিছবাহুল উলুম মাদরাসা এবং হালিমা সাদিয়া রা.মিছবাহুল উলুম মহিলা মাদরাসার উদ্যোগে বুধবার বাদ আছর থেকে মধ্যরাত্রি পর্যন্ত ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন জামিয়ার শাইখুল হাদীস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী।

সম্মেলনে আলোচনা করবেন চট্টগ্রামের শায়খ মুফতি হারুন ইজহার চৌধুরী, ঢাকার মাও ইয়াহহিয়া মাহমুদ, এবং মাও মুফতি শামসোদ্দোহা আশরাফী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের মাও.হাবিবুল্লাহ আরমানী। মাদরাসাদ্বয়ের মুহতামীম মাও আশরাফ আলীর পরিচালনায় এতে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখবেন সুরাটী ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও আব্দুল কুদ্দুস, তালজাংগা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও আব্দুল্লাহ আল মামুন, খালিদ বিন ওয়ালিদ মাদরাসার মুহতামীম মাও শুয়াইব আহমদ, এবং মহিনন্দ কাসেমুল উলুম মাদরাসার মুহতামীম মাও নোমান আহমেদ।

সম্মেলনে দেশের অন্যান্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরামও ওয়াজ ফরমাইবেন। মাদরাসার মুহতামীম সকলের উপস্থিতি কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ছাত্রলীগ কর্মীদের নিয়ে সভা, যুবদল হতাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


মুন্সীগঞ্জে ছাত্রলীগ কর্মীদের নিয়ে সভা, যুবদল হতাশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় যুব দলের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ সুজন দেওয়ান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকে সঙ্গে নিয়ে একটি আলোচনা সভা করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের আস্থাভাজন বাবু, সাব্বির, করিম, নাহিদ, মিজান, শিপন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক পট পরিবর্তনের ৪ মাস পর তাঁরা যুবদলের মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এ নিয়ে তৃণমূলের অনেক যুবদলের কর্মীরা বিব্রত।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের এক নেতা মন্তব্য করেন, "আসলে সুজন দেওয়ান তার নিজের গ্রুপ ভারি করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভা করেছেন, এটা দুঃখজনক।" এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও বিএনপি কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন, ফলে সাধারণ কর্মীরা গজারিয়া যুবদলের ওপর আস্থা হারাচ্ছে। তাঁরা অতিসত্বর হাইকমান্ডকে সুজন দেওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীদের সহযোগিতা জরুরি: উপদেষ্টা ফরিদা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীদের সহযোগিতা জরুরি: উপদেষ্টা ফরিদা

বুধবার, রাজধানীর একটি হোটেলে ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যৌথ আয়োজনে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, "রাস্তাঘাট বানানোর মতো অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা।" তিনি আরও উল্লেখ করেন, খাদ্য উৎপাদনে জড়িত গ্রামীণ নারীদের সহযোগিতা করতে হবে যাতে তাদের জোগান বাড়ানো যায়। তিনি বলেন, শস্য উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমানো প্রয়োজন।

অনুষ্ঠানে খাদ্য সচিব মাসুদুল হাসানও বক্তব্য রাখেন। তিনি বলেন, "গ্রামের লোকের তুলনায় শহরের মানুষ প্রতিদিন মাছ-মাংস খেতে সক্ষম।" তিনি সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন, যা সিন্ডিকেট ভেঙে খাদ্য বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%