প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অবশেষে চার ভারতীয় নাগরিকের জীবনে অনিশ্চয়তার অবসান ঘটেছে।
এক বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন হওয়ার শিকার হয়ে অনেকটা দুর্গতির মধ্যে কাটিয়েছিল তারা। খবর পাওয়া যায় যে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) চার ভারতীয় নাগরিকসহ শিশুকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় তাদের দেশে ফিরিয়ে নিয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিশুসহ ওই চার ভারতীয় নাগরিককে বিএসএফের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এসময় ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশে দীর্ঘ এক বছর কাটানোর পর নিজ দেশে ফিরে তারা স্বস্তি ও আনন্দ অনুভব করেন।
ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশে ফিরে আসা চার জনের মধ্যে রয়েছে এক শিশু, একজন কিশোর, একজন নারী ও একজন যুবক।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী বেগম এবং তার ছেলেকে ভারতীয় কর্তৃপক্ষ ফিরিয়ে নিলেও বাকি চারজনকে ফেরত নেওয়ার প্রক্রিয়ায় দেরি হয়।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এই চারজনকে আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের বিলম্বের কারণে আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে এক জিম্মাদারের বাসায় সাত মাসেরও বেশি সময় থাকতে হয়েছিল।
পুশ ইন-এর ঘটনার পর গত বছরের ২০ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পুশ ইন-এর শিকার এই চার ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরতে সক্ষম হলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন