ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির


কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

অ্যান্টিগা অ্যান্ড বারবুডার সেন্ট জন’সে অনুষ্ঠিত কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং (সিএইচওজিএৃম)-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

এ তথ্য বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস। আয়োজক দেশের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনও সেখানে ছিলেন। এছাড়া, কমনওয়েলথের ৫৬ সদস্য দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারিত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’। এর লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কমনওয়েলথ সরকারপ্রধানদের নির্বাহী অধিবেশনে তিনি বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন।

কমনওয়েলথ শীর্ষ সম্মেলন হচ্ছে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারের সুযোগ খুঁজে দেখার একটি প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসার ৮৫টি নতুন নলকূপ স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসার ৮৫টি নতুন নলকূপ স্থাপন

চট্টগ্রাম ওয়াসা একটি ব্যাপক অবকাঠামো উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, যার উদ্দেশ্য বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন এবং নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা। এই উদ্যোগের অধীনে নতুন ৮৫টি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, ‘চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় ওয়াসার নিজস্ব এবং বিশ্বব্যাংকের প্রকল্পভিত্তিক অর্থায়নে এসব নলকূপ স্থাপন করা হচ্ছে। ৮৫টি গভীর নলকূপ স্থাপনের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৯২১ কোটি টাকা। ইতোমধ্যে নগরীতে ওয়াসার অর্থায়নে ৭টি নলকূপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে এবং সেগুলো বর্তমানে চালু রয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পুরোনো পানির পাইপলাইন আধুনিকায়ন, পানির অপচয় এবং সিস্টেম লস কমানো, পানি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা এবং ৯০ হাজার স্মার্ট মিটার স্থাপনের মাধ্যমে অবৈধ পানির সংযোগ নিয়ন্ত্রণ করা। বিশেষ পরিকল্পনার আওতায় নগরীর উঁচু এবং প্রান্তিক এলাকায় পানির ঘাটতি নিরসনে এসব নলকূপ স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৬০টি ‘চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় এবং বাকি ২৫টি ওয়াসার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, নগরবাসীর মাঝে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি গভীর নলকূপ থেকে দৈনিক ১০ লাখ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে।

তিনি জানান, কালুরঘাট এলাকায় ৩০টি নলকূপ স্থাপন করা হবে। এসব নলকূপের পানি পাম্পের মাধ্যমে বহদ্দারহাট স্টেশনে নিয়ে সেখান থেকে নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। এছাড়া যেসব উঁচু এলাকায় দীর্ঘদিন ধরে পানির চাপ কম এবং সরবরাহে ঘাটতি রয়েছে, সেসব এলাকায়ও নলকূপ স্থাপন করা হবে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, বৃহত্তর উন্নয়ন কর্মসূচিটি গত ২০ এপ্রিল একনেক সভায় অনুমোদিত হয়। এতে বিশ্বব্যাংক ৩ হাজার ২৬৮ কোটি টাকা, বাংলাদেশ সরকার ৫৭৮ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসা নিজস্ব তহবিল থেকে ৭৪ কোটি টাকা অর্থায়ন করছে।

তিনি উল্লেখ করেন, পুরোনো অবকাঠামো এবং অবৈধ সংযোগের কারণে নগরীর পানি সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিমাণ পানির অপচয় হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রকল্পের আওতায় খুলশী, এ কে খান, বায়েজিদ, অক্সিজেন, কালুরঘাট এবং চাক্তাইসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ৩০০ কিলোমিটার পুরোনো ও জরাজীর্ণ পানির পাইপলাইন প্রতিস্থাপন করা হবে।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় ১ লাখ অটোমেটেড স্মার্ট মিটারিংসহ ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে অবৈধ সংযোগ নিয়ন্ত্রণ, সিস্টেম লস কমানো, ৪০ হাজার গ্রাহক সংযোগে পানির চাপের সমতা নিশ্চিত করা এবং রাজস্ব আদায় বাড়ানোর আশা করা হচ্ছে।

তিনি জানান, ওয়াসার আধুনিকায়ন কার্যক্রম শুধুমাত্র পানি সরবরাহ প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি আরও কয়েকটি উদ্যোগ বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন রয়েছে।

আগামী এক থেকে দুই মাসের মধ্যে নগরীর বন্দর-পতেঙ্গা এলাকায় পানি সরবরাহের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মোহরা পানি শোধনাগার ও মদুনাঘাট এলাকায় নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হলো পানির অপচয় কমানো, সমান চাপে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা এবং রাজস্ব আদায় বৃদ্ধি করা।

এছাড়া ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-৩’ বাস্তবায়নের পরিকল্পনাও এগিয়ে চলছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) অর্থায়নে ভাণ্ডালজুড়ি পানি শোধনাগারের সক্ষমতা সম্প্রসারণ করা হচ্ছে।

স্থানীয় পর্যায়ে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন, আন্তর্জাতিক অর্থায়নে অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিতরণব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি টেকসই, পর্যাপ্ত পানির চাপসম্পন্ন এবং জবাবদিহিমূলক পানি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটরা জিতলেও চূড়ান্ত ক্ষমতা থাকবে ট্রাম্পের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


ডেমোক্র্যাটরা জিতলেও চূড়ান্ত ক্ষমতা থাকবে ট্রাম্পের হাতে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নীতিনির্ধারণী ক্ষমতা প্রয়োগে পিছপা হবেন না বলে জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের নিয়ন্ত্রণ যদি ডেমোক্র্যাটদের হাতে আসে, তাহলে তিনি তাদের আনা বিলে ভেটো দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে বলেন, "ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে আমি আমার ভেটো ক্ষমতা ব্যবহার করব।" তিনি এ ক্ষেত্রে ‘মিস্টার ভেটো’ উপাধি পেতে আপত্তি নেই বলেও উল্লেখ করেন। সাক্ষাৎকারটি মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে দেওয়া হয়।

তিনি আরও বলেন, "আমার হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে, সেটি হলো ভেটো।" ট্রাম্পের মতে, যদি তিনি কয়েক মাস ধরে কোনো বিলে ভেটো দেন, তাহলে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সমঝোতার জন্য হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করতে বাধ্য হবে।

যদিও জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে, তবুও ট্রাম্প তাঁর কর্মসূচি বাস্তবায়নে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কয়েকটি রায় প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছে।" তিনি বিশেষ করে ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলার ৬-৩ ভোটের রায়ের কথা উল্লেখ করেন।

এই মামলায় সুপ্রিম কোর্ট ফেডারেল ট্রেড কমিশনের সদস্য রেবেকা স্লটারকে বরখাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতার পক্ষে রায় দেয়। ট্রাম্পের দাবি, এই রায়ের ফলে ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও কমিশনের ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও বেড়েছে। তবে তিনি উল্লেখ করেন, রায়টি সব ফেডারেল সংস্থার ওপর সীমাহীন নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়নি।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ দুই ব্যক্তি জানিয়েছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও নির্বাহী আদেশের মাধ্যমে নিজেদের কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। এ প্রক্রিয়ায় উপপ্রধান স্টিফেন মিলার ও ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরের পরিচালক রাসেল ভাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অভিবাসন ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে নির্বাহী পদক্ষেপ নেওয়ার আলোচনা চলছে।

রাজনীতির বাইরেও সাক্ষাৎকারে হোয়াইট হাউস ও ওয়াশিংটন ডিসির উন্নয়নকাজ নিয়ে কথা বলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে তিনি হোয়াইট হাউসের ভাঙা জানালা ও দেয়াল মেরামতের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, এসব সংস্কারের মাধ্যমে ভবনটির সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে।

২০২৭ সালের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউসের নতুন বলরুম ও সামরিক কমপ্লেক্সের কাজ শেষ করতে চান। পাশাপাশি তাঁর প্রস্তাবিত ২৫০ ফুট উঁচু তোরণ নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনাও রয়েছে। তবে তোরণ নির্মাণের প্রস্তাবটি আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এ ছাড়া ওয়াশিংটন ডিসির ৯৭টি স্থানে ক্ষতিকর গ্রাফিতি পরিষ্কারের উদ্যোগকে নিজের প্রশাসনের অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি এ নিয়ে এখনো উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন না। তিনি উল্লেখ করেন, বিষয়টিতে সাংবিধানিক ও আইনি জটিলতা রয়েছে। একই সঙ্গে রিপাবলিকান পার্টিতে বেশ কয়েকজন যোগ্য তরুণ নেতা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তথ্যসূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ফলে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যার ফলে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ২ হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আশুলিয়া থানায় দুটি মামলা এবং সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুটি পৃথক কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে বলে ওসি সাইফুল আলম জানিয়েছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবারও টানা চতুর্থ দিনের মতো অব্যাহত ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাদে জড়ালেন ‘ইন্ডিয়ান আইডল’-এর দুই বিজয়ী অভিজিৎ ও ঋষি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


বিবাদে জড়ালেন ‘ইন্ডিয়ান আইডল’-এর দুই বিজয়ী অভিজিৎ ও ঋষি

‘ইন্ডিয়ান আইডল’-এর দুই ভিন্ন সিজনের বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত এবং ঋষি সিং সম্প্রতি রিয়েলিটি শো-এর মঞ্চে প্রবল বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। নতুন শুরু হওয়া রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন'-এর মঞ্চে তাদের এই বিবাদ ঘটে, যা উপস্থিত বিচারক হিমেশ রেশমিয়া এবং অতিথি কারিশমা কাপুরসহ সকলকে হতবাক করে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, 'ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন'-এর বিশেষ সিজনের নতুন নিয়ম অনুযায়ী, বিচারকদের পাশাপাশি প্রতিযোগীরাও একে অপরের পারফরম্যান্সের মূল্যায়ন করতে এবং নম্বর (স্কোর) দিতে সক্ষম হচ্ছেন। এই নিয়মের ভিত্তিতে অভিজিৎ ও ঋষির মধ্যে বিতর্কের সূচনা হয়। বিশেষ করে ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজনের বিজয়ী ঋষির মন্তব্য অনুষ্ঠানের পরিবেশকে বার বার উত্তপ্ত করে তুলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঝলকে দেখা যাচ্ছে, একটি গানে ঋষিকে কম নম্বর দেন অভিজিৎ। শুধু তাই নয়, ঋষির গানের ধরন নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অভিজিৎ জানান, গানের মধ্যে কখনও যন্ত্রণা ফুটিয়ে তুলতে হয়, আবার কখনও প্রকাশ করতে হয় আগ্রাসন। কিন্তু ঋষির গানে সেই আবেগের প্রকাশ তার কাছে পছন্দ হয়নি। অভিজিতের ভাষায়, "মনে হচ্ছিলো যেন কেউ নিজের প্রেমিকার গলা টিপে ধরছে!"

এই মন্তব্যে ঋষি রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি পাল্টা অভিজিৎকে বলেন, "গান ভালো না লাগলে সরাসরি সেটুকুই বলা যেত, এতো আজেবাজে কথা শোনানোর কোনো প্রয়োজন ছিল না।"

বাগ্‌বিতণ্ডা এখানেই শেষ হয়নি। ঋষির এমন জবাবে অভিজিৎ তাকে কটাক্ষ করে বলেন, "ঋষির নতুন কিছু ‘শেখার ইচ্ছেটাই’ আর নেই।"

ঋষি চরম আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে ঘোষণা করেন— তার বিশ্বাস, উপস্থিত অন্য সব গায়কের তুলনায় তার গান অনেক বেশি ভালো।

এদিকে দুই প্রতিযোগীর এই তর্ক দেখে বিচারক হিমেশ রেশমিয়া মন্তব্য করেন, "বিষয়টি বেশ গুরুতর হয়ে উঠছে এবং গানের চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে অকারণ জলঘোলা করা হচ্ছে।"

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রোমো আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশ ঋষির এই স্পষ্টভাষী রূপ ও আত্মবিশ্বাসকে সমর্থন করলেও, বড় একটি অংশ সিনিয়র শিল্পীর প্রতি তার এই আচরণকে ‘অহংকার’ বলে তীব্র সমালোচনা করেছেন।

অনেক নেটিজেন আবার পুরো বিষয়টি টিআরপি (TRP) বাড়ানোর জন্য অনুষ্ঠানের "স্ক্রিপ্টেড" বা ‘পূর্বপরিকল্পিত নাটক’ বলেও মন্তব্য করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%