০৪:২৮ পি.এম
খুলনায় ভাড়া বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখपাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী ভবনের চতুর্থ তলা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মতি (৫০) হচ্ছেন ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি পেশায় একজন বাসের টিকিট কালেক্টর ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতি ওই ভবনে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবারের পর থেকে তাকে আর দেখা যায়নি। আজ সকালে একজন ব্যক্তি ভবনের ছাদে কাজ করতে গিয়ে তার কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান।
পরে এই বিষয়টি তিনি বাড়ির মালিককে জানালে, তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সামনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মতির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
এই বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন