ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!


দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!

শিশুটির বয়স মাত্র ৭ বছর। এই বয়সে যেখানে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, সেখানে ফ্রান্সের এক শিশুকে একা একটি ফ্ল্যাটে জীবন কাটাতে হয়েছে। ২০২০ সালে, তাকে নেরসাক শহরের একটি ফ্ল্যাটে রেখে, প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের সঙ্গীর (বয়ফ্রেন্ড) সঙ্গে বসবাস শুরু করেন তার মা। এরপর টানা দুই বছর তাকে একাকী থাকতে হয়।

শিশুটির প্রতিদিনের জীবন ছিল বিস্কুট, কেক এবং ঠান্ডা কৌটাজাত খাবার খেয়ে। কখনো কখনো খাবারের জন্য পাশের বাসার টমেটো চুরি করত সে। ফ্ল্যাটে বিদ্যুৎ, গরম পানি এবং ঘর গরম রাখার কোনো ব্যবস্থা ছিল না। শীতের রাতে, কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো তাকে। যদিও মা মাঝে মাঝে এসে খোঁজ নিতেন, বেশিরভাগ সময় তাকে একা কাটাতে হতো।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কষ্টের মধ্যে তার পড়াশোনা থেমে থাকেনি। প্রতিদিন নিজেই স্কুলে যেত সে। স্কুলে সে পরিচ্ছন্ন, ভদ্র এবং ভালো ফল করা শিক্ষার্থী ছিল। ফলে, শিক্ষকরা তার নিঃসঙ্গ জীবনের কথা বুঝতে পারেননি।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় বাসিন্দাদের সন্দেহের পর বিষয়টি সামনে আসে। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের খাবারের জন্য সহায়তা চাওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়।

এ ঘটনায় সন্তানের প্রতি অবহেলার দায়ে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাস বাড়িতে বৈদ্যুতিক নজরদারির মাধ্যমে সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়।

সূত্র: সিএনএন

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের ৬ দিন পর নোয়াখালীর চাটখিলে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ মিলল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


নিখোঁজের ৬ দিন পর নোয়াখালীর চাটখিলে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ মিলল

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর পুলিশ মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এর আগে, বুধবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মরদেহের সন্ধান পায়।

রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে মুক্তা বেগম ও শালিকা রতনা রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকে রাসেল নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা পালিয়ে যান।

চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানান, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময়, বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলেকে হত্যা করা হয়েছে।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহুবলে সেতুর অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


বাহুবলে সেতুর অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগে

হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর ওপর সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে। স্বাধীনতার পর থেকে এলাকাবাসী নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন। জনপ্রতিনিধি, মন্ত্রী-এমপিসহ বিভিন্ন সরকারি দপ্তরে ২৬ বছর ধরে ধরনা দিয়েও কাঙ্ক্ষিত সেতু মেলেনি। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই তাদের নদী পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে নিজেদের অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, নারী, শিশু, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। অনেক সময় স্রোতের তোড়ে সাঁকো ভেঙে গেলে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন নদী পারাপারে বিকল্প পথে ঘুরে যেতে হয় প্রায় এক ঘণ্টার পথ।

সরেজমিনে দেখা যায়, পশ্চিম ভাদেশ্বরের হাবিব মাস্টারের বাড়ির পাশে করাঙ্গী নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি একটি দীর্ঘ সাঁকো রয়েছে। নদীর দুই পাড়ে বাঁশের খুঁটি পুঁতে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোথাও বাঁশের সংযোগ দুর্বল, কোথাও আবার সাঁকোর কাঠামো নড়বড়ে। নিরাপত্তাবেষ্টনী নেই। অথচ প্রতিদিন বাধ্য হয়ে স্থানীয়রা এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন।

সেতু না থাকায় নদীর দুই পাড়ে আলাদা যানবাহন ব্যবস্থা গড়ে উঠেছে। এক পাড়ে এসে গাড়ি থেকে নামতে হয় যাত্রীদের। এরপর বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে গিয়ে আবার ভিন্ন গাড়িতে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীদের সময় ও অর্থ দুটিই ব্যয় হচ্ছে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এভাবে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর। বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বেড়ে গেলে এই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম ভাদেশ্বর, কসবা করিমপুর, গোলগাঁও, কামারগাঁও, সাতানীগাঁও, তকিয়া, ফকিরবাড়ি, সুন্দ্রটিকি তালুগাঁও ও টিলাবাড়িসহ ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এই সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর এক পাশে বসতি, অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। সেতু না থাকায় কৃষকদের জমিতে যাতায়াত, ফসল আনা-নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতেও নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

এলাকাবাসী জানান, প্রতিবছর নিজেদের চাঁদার টাকায় বাঁশের সাঁকোটি নির্মাণ ও মেরামত করতে হয়। পাহাড়ি ঢল কিংবা নদীর স্রোতে সাঁকো ক্ষতিগ্রস্ত হলে আবারও টাকা সংগ্রহ করে নতুন করে তৈরি করতে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই নদী পার হতে গিয়ে দুর্ঘটনায় কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, "প্রায় ২৬ বছর ধরে আমরা এই সেতুর জন্য চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন জানিয়েছি। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সাহেবের কাছেও আমরা আবেদন দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি। একটি সেতু হলে এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতো।"

স্থানীয় বাসিন্দা হাজী মোবারক আলী বলেন, "বর্ষা মৌসুমে নদীতে অনেক পানি হয়। তখন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের পারাপার করতে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমাদের দাবি, এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।"

সাবেক ইউপি সদস্য আক্কাস আলী বলেন, "আমাদের পূর্বপুরুষরাও এই নদীর ওপর সেতু নির্মাণের জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। একটি সেতু নির্মিত হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে।"

বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ বলেন, "দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর জন্য চেষ্টা করছেন। বাহুবল সদর থেকে মাত্র দুই-তিন কিলোমিটার দূরত্বের একটি এলাকায় হাজার হাজার মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি সেতুর অভাবে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও কৃষক—সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এখানে দ্রুত সেতু নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

এ বিষয়ে বাহুবল উপজেলা প্রকৌশলী সঞ্জিত ঘোষ বলেন, "করাঙ্গী নদীর ওপর প্রস্তাবিত ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি অনুমোদনের জন্য এলজিইডি হবিগঞ্জের মাধ্যমে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পে পাঠানো হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।"

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সেতুটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তাদের মতে, করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে শুধু ৯ গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগই কমবে না, দুই পাড়ের যানবাহনের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে করাঙ্গী নদীর ওপর একটি সেতু নির্মাণই এখন ৯ গ্রামের মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর প্রশ্ন, আর কত দিন বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হবে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনার পর এবার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডা. তাসনিম জারা।

তিনি নুসরাত তাবাসসুমের উদ্দেশ্যে বলেন, "নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।"

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, "মানুষের বাড়িঘর, গাড়িঘোড়ায় আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিল, আগুন দেখিয়ে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন না।"

এছাড়া তিনি আরও বলেন, "নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই আগুন-সন্ত্রাস শুরুতেই থামাতে না পারলে এটা ছড়াবে।"

শেষে তাসনিম জারা লেখেন, "সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এটা ভুলে যাবেন না। নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৬ কোটি টাকায় ১ কোটি ৯৩ লাখ সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


৯৬ কোটি টাকায় ১ কোটি ৯৩ লাখ সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় সরকার ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) ক্রয় করবে। এই জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কেনার জন্য মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এই সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে উক্ত প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনার পরিকল্পনা রয়েছে।

এজন্য ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সুপারিশকরা দরদাতা হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালস অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা করে কমিটি ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%