প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে বন্দুক বিক্রির নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে।
এই প্রস্তাব বাস্তবায়িত হলে অনলাইনে বন্দুক ক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রেতার ঠিকানায় বন্দুক পৌঁছানো সম্ভব হবে।
যা ফলে, সবচেয়ে লাভবান হতে পারে অনলাইনভিত্তিক বন্দুক বিক্রির প্রতিষ্ঠান গ্র্যাবএগান।
এই প্রতিষ্ঠানের একাধিক বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বর্তমানে অনলাইনে বন্দুক কেনার পর ক্রেতাকে নির্ধারিত দোকানে গিয়ে তা সংগ্রহ করতে হচ্ছে।
এ সেখানে সরাসরি পরিচয় যাচাই এবং পটভূমি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
তবে নতুন প্রস্তাব অনুসারে, অনলাইনে পরিচয় যাচাই ও পটভূমি যাচাইয়ের পরে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সাত দিন পর, বন্দুক সরাসরি ক্রেতার বাড়িতে পাঠানো যাবে।
যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ভবিষ্যতে প্রায় অর্ধেক বন্দুক ক্রেতা হয়ত এই পদ্ধতি গ্রহণ করবেন।
এতে প্রত্যেক বছর প্রায় ৩৩ লাখ মানুষ সরাসরি বাড়িতে বন্দুক পাওয়ার সুযোগ পাবেন।
প্রস্তাবটি কার্যকর হলে অনলাইন বন্দুক বিক্রির বাজার দ্রুত প্রসারিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখযোগ্যভাবে, এতে গ্র্যাবএগানসহ বৃহৎ অনলাইন বিক্রেতারাও লাভবান হতে পারে।
তবে ট্রাম্প জুনিয়রের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই নীতি নির্ধারণের প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা নেই।
তিনি কেবলমাত্র একজন বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানটির পরামর্শদাতা হিসেবেই যুক্ত আছেন।
অন্যদিকে, বন্দুক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন সংগঠন এবং ক্ষুদ্র বন্দুক ব্যবসায়ীরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।
তাদের দাবী হলো, সরাসরি বাড়িতে বন্দুক পাঠানোর সুযোগ দিলে অবৈধ অস্ত্র কেনাবেচা, ডাকযোগে চুরি এবং ভুয়া ক্রেতার মাধ্যমে অস্ত্র সংগ্রহের ঝুঁকি বেড়ে যাবে।
বর্তমানে প্রস্তাবটি জনমত গ্রহণের পর্যায়ে রয়েছে।
আগামী আগস্টের শুরু পর্যন্ত এ বিষয়ে মতামত গ্রহণ করা হবে।
এরপর এটি চূড়ান্ত, সংশোধিত বা বাতিল করা হতে পারে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন