ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিন: ইসরায়েলকে লুইস হ্যামিল্টন


গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিন: ইসরায়েলকে লুইস হ্যামিল্টন

ফর্মুলা ওয়ানের তারকা চালক লুইস হ্যামিল্টন বুধবার মন্তব্য করেছেন যে, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের জন্য ইসরায়েলকে অনুমতি দিতে হবে।

এর আগে, তিনি মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন।

সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন হ্যামিল্টন মঙ্গলবার এল আরিশে পৌঁছান। সেখানে তিনি গাজায় পাঠানোর জন্য ত্রাণসামগ্রী প্রস্তুত ও সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন। তিনি রাফাহ সীমান্ত ক্রসিং এবং মিশরীয় রেড ক্রিসেন্টের ত্রাণ গুদামও পরিদর্শন করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হ্যামিল্টন ইনস্টাগ্রামে লিখেছেন, “গত তিন বছর ধরে গাজায় ইসরায়েলের গণহত্যা ভয়াবহ ও মর্মান্তিক। মানুষের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা কেড়ে নেওয়া চরম অবিচার। কোনো মানুষের জীবনকে অন্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত নয়।”

ইসরায়েল অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির দাবি, গাজায় তাদের সামরিক অভিযান হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

হ্যামিল্টন জানান, সীমান্তে তিনি খাদ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখেছেন, যেগুলো গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ছিল। কিন্তু নিয়মিতভাবে সেগুলো আটকে দেওয়া হচ্ছে বা বড় ধরনের বিলম্বের সম্মুখীন হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, কাছের একটি লজিস্টিকস কেন্দ্রে ঘুমানোর ব্যাগ, প্রাথমিক চিকিৎসাসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, হুইলচেয়ার এবং শিশুদের ফুটবলের মতো জিনিসও “অদ্ভুত সব কারণে” প্রত্যাখ্যাত হয়েছে।

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

হ্যামিল্টনের ভাষায়, “যুদ্ধবিরতি চুক্তির অধীনে নিজেদের দায়িত্ব পালন করে ইসরায়েলকে ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করতে দিতে হবে। এর কোনো অজুহাত হতে পারে না। আমি চাই না আমরা তাদের দুর্ভোগের সঙ্গে অভ্যস্ত হয়ে যাই। আমি চাই না আমরা মুখ ফিরিয়ে নিই।”

৪১ বছর বয়সী হ্যামিল্টন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডের পক্ষে সোচ্চার। ২০২১ সালে তিনি মিশন ৪৪ নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন, যা তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করে।

বর্তমানে চালকদের চ্যাম্পিয়নশিপে হ্যামিল্টনের অবস্থান চতুর্থ। এদিকে মার্সিডিজের কিমি আন্তোনেল্লি মৌসুম শেষ হওয়ার তিন রেস আগে শিরোপা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ১০ গুণ বেশি ভয়াবহ: ইরান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেলদুয়ারে সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


দেলদুয়ারে সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের দেলদুয়ারে সাম্প্রতিক দেশজুরে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আরিফ হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার প্রমূখ।

সমাবেশে বক্তারা সকল স্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। বক্তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে প্রতিরোধ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে ৬ নতুন নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে ৬ নতুন নির্দেশনা জারি

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য। এখন থেকে প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করা বাধ্যতামূলক হবে।

এছাড়া, জব্দ করা পণ্যের হিসাব ও নিরাপদ সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং জেলা পর্যায়ে মিডিয়া সেল গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

২ নভেম্বর, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এই নির্দেশনা প্রকাশিত হয়। এর আগে ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ছয়টি নির্দেশনা অন্তর্ভুক্ত করে পরিপত্রটি জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি অভিযানের ধারণকৃত ফুটেজ মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, এর অনুলিপি মিডিয়া সেলে পাঠাতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুসারে আদালতে এসব দৃশ্য প্রমাণ হিসেবে দাখিল করা যাবে।

জব্দ করা পণ্য রাখার জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিরাপদ স্থান নির্ধারণ করতে হবে। পণ্য বুঝে নেওয়া, তদারকি এবং আদালতের প্রয়োজনে সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ওপর ন্যস্ত করতে হবে। প্রতিটি পণ্যের বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষরের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে সেগুলো পরীক্ষা করে সত্যায়ন করতে হবে। দ্রুত নষ্ট হয় এমন পণ্য প্রচলিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।

আপিলের শুনানিতে সরকারের পক্ষে লড়তে জেলা ম্যাজিস্ট্রেটরা পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিদের মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। তাদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় নথি সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো প্রক্রিয়া দেখভাল করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এছাড়া, প্রয়োজনীয় কর্মচারীকে লিখিত আদেশে পেশকারের অতিরিক্ত দায়িত্ব দিতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ দেবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকা পাঠাবে।

জনসাধারণকে তথ্য জানাতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল থাকবে। অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিস এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে সদস্য থাকবেন।

অভিযানের ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের দায়িত্ব পালন করবে এই সেল। প্রয়োজনে কারিগরি সেবা নেওয়া যাবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমনী বার্তা: কমেছে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার দাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


শীতের আগমনী বার্তা: কমেছে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার দাম

রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার সরবরাহ বাড়ছে। এর ফলে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। বিশেষ করে ফুলকপি, মুলা, কাঁচা মরিচ ও নতুন আলুর দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি এসেছে। তবে নতুন দেশি টমেটো ও আলুর দাম এখনও উচ্চমানের রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বানানী, যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সবজির বাজার এবং কুড়িলের কুড়াতলী কাচাঁ বাজার পরিদর্শন করে এমন দৃশ্য দেখা গেছে।

কুড়াতলী কাচাঁ বাজারে আসা নাঈমুর রহমান মাঝারি আকারের একটি ফুলকপি ও আধা কেজি শিম ৬৫ টাকায় ক্রয় করেছেন। এর মধ্যে ফুলকপির দাম ৩৫ টাকা এবং শিমের দাম ৩০ টাকা। তিনি বলেন, "নতুন টমেটোর কেজি ১৪০ টাকা এবং নতুন আলু ১২০ টাকা। তবে শীতের অনেক সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে।"

বাজারে ঘুরে দেখা যায়, শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বর্তমানে বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের এসব সবজির দাম ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে রয়েছে। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে একই সবজির দাম বাজারভেদে কিছুটা ভিন্নতা রয়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে মাঝারি আকারের ফুলকপি ৩৫ টাকায় পাওয়া গেলেও কুড়াতলী বাজারে তা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

বনানীর মার্কেটের সবজি বিক্রেতা আহাদ জানান, তার দোকানে ছোট আকারের ফুলকপির চাহিদা বেশি। বড় ফুলকপি কম আসায় সেগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।

বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি পণ্যের দামও কমেছে। বড় আকারের ফুলকপির দাম ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলুর সরবরাহ শুরু হওয়ায় এর দামও কমেছে। দেড় সপ্তাহ আগে নতুন আলুর কেজি ১৫০ থেকে ১৬০ টাকা থাকলেও বর্তমানে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরোনো আলুর কেজি ২০ থেকে ২৫ টাকার মধ্যে রয়েছে।

কাঁচা মরিচের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগে প্রতি কেজি ১২০ টাকা থাকলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার দামও কেজিতে ৬০ থেকে ৭০ টাকা থেকে কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে।

এদিকে বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। তবে দাম এখনও বেশি। প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরকন্যা কুয়াকাটাকে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সাগরকন্যা কুয়াকাটাকে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কুয়াকাটা পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) সম্পর্কিত একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌরসভার হলরুমে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক। উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার এবং নাজমা বেগম।

এছাড়াও উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা সভায় উল্লেখ করেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এই দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%