০৮:৩২ পি.এম
ভিডিওতে দেখা যাচ্ছে, এই শিশুরা সকলেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সঙ্গে ছুটোছুটি করার কথা ছিল। কিন্তু জমে থাকা পানির কারণে তারা খেলতে পারছে না, কেউ কেউ টয়লেটেও যেতে পারছে না। আবার ক্লাসে যেতে গিয়ে পানিতে ভিজে যাচ্ছে কারও পোশাক। বই ও খাতায় লেগে যাচ্ছে কাদা। কোমলমতি এই শিশুদের অভিযোগের শেষ নেই।
হাঁসগুলোকে সাঁতার কাটতে দেখে মনে হচ্ছে এটি একটি পুকুর বা জলাশয়, অথচ এটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। দীর্ঘদিনের জলাবদ্ধতা শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবুও তাদের পাঠদান চলছে এর মধ্যেই।
স্কুলের মাঠে জমে থাকা নোংরা পানিতে মশার বংশবিস্তার ও সাপের উপদ্রবের আশঙ্কা রয়েছে, যা স্যানিটেশন ব্যবস্থাকে ব্যাহত করছে। এছাড়া, পানিতে ডুবে থাকার কারণে শিশুদের খেলাধুলার সুযোগও নেই।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা বিদ্যমান থাকলেও পারিপার্শ্বিক জটিলতার কারণে পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য আবেদন করেছে এবং উপজেলা প্রশাসন শিশুদের এই দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।
তবে আশ্বাসের অপেক্ষায় নেই শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা দ্রুত পানি সরিয়ে স্কুলের পরিবেশ ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন