০৮:৩৩ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মতিহার হল প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় হল প্রাঙ্গণে এই মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার।
হল প্রশাসনের পক্ষ থেকে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধের জন্য সকল আবাসিক শিক্ষার্থীকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার বলেন, "সারাদেশের এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহিরে নয়। এখানে যেমন শিক্ষার গুরুত্ব রয়েছে, একইসঙ্গে স্বাস্থ্য ও জীবনে নিরাপত্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের হলে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করি। তারপরও ডেঙ্গু নিরোধের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে করে মশার উপদ্রব কমে। এ লক্ষ্যে আমরা ডেঙ্গুর ক্যাম্পেইন করেছি।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সভার সচেতনতা জরুরি। রুমের ভেতর যেন কোনো পানি জমে না থাকে। ডেঙ্গু মূলত জমে থাকা পানি থেকে ছড়ায়। তাছাড়া ডাবের খোসা, চিপস জাতীয় অন্যান্য প্যাকেটগুলো যত্রতত্র না ফেলে নির্দিষ্ট বিনে ফেলা উচিত।"
তিনি আরও জানান, "কারো যদি তীব্র জ্বর বা মাথা ব্যথা হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের হল প্রশাসনকে জানালে আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব।"
এ সময় হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন