ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল


পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে শুভ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে তারা লঙ্কানদের কাছে পরাজিত হয়। তৃতীয় ম্যাচে আবারও স্বাগতিকদের হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা জয়লাভ করেছে। এই ১৩ রানের জয়ের মাধ্যমে বাংলাদেশ ফাইনালে এক পা দিয়ে রাখল।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে থেমে যায়।

শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বিপর্যয়ের সম্মুখীন হয়। তারা মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারায়। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ এবং ফারজানা অপরাজিত ২৮ রানের সাহায্যে বাংলাদেশ ১৩৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

পাকিস্তানের পক্ষে রোজিনা ও মাহাম দুটি এবং সাহার বানু একটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ভালোই করে। তারা প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে।

উদ্বোধনী জুটি একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন।

তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর পাকিস্তান দ্রুত ছন্দ হারায়। ৭০ ও ৭১ রানের মধ্যে তারা আরও দুটি উইকেট হারায়। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে। ২০ ওভার শেষে পাকিস্তান ৭ উইকেটে ১২৬ রানে থেমে যায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মতিহার হল প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় হল প্রাঙ্গণে এই মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার।

হল প্রশাসনের পক্ষ থেকে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধের জন্য সকল আবাসিক শিক্ষার্থীকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার বলেন, "সারাদেশের এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহিরে নয়। এখানে যেমন শিক্ষার গুরুত্ব রয়েছে, একইসঙ্গে স্বাস্থ্য ও জীবনে নিরাপত্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের হলে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করি। তারপরও ডেঙ্গু নিরোধের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে করে মশার উপদ্রব কমে। এ লক্ষ্যে আমরা ডেঙ্গুর ক্যাম্পেইন করেছি।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সভার সচেতনতা জরুরি। রুমের ভেতর যেন কোনো পানি জমে না থাকে। ডেঙ্গু মূলত জমে থাকা পানি থেকে ছড়ায়। তাছাড়া ডাবের খোসা, চিপস জাতীয় অন্যান্য প্যাকেটগুলো যত্রতত্র না ফেলে নির্দিষ্ট বিনে ফেলা উচিত।"

তিনি আরও জানান, "কারো যদি তীব্র জ্বর বা মাথা ব্যথা হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের হল প্রশাসনকে জানালে আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব।"

এ সময় হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


নওগাঁ সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই অনুপ্রবেশের চেষ্টা করে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকার বিপরীতে অবস্থিত ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও একজন নারীসহ মোট চারজনকে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। সোনাডাঙ্গা বিজিবির টহল দলের নজরে আসার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে রুখে দেন।

বর্তমানে ওই চার নাগরিক ভারত ও বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি জানান, বর্তমানে ওই চারজনকে নিরাপদে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম ও প্রচেষ্টা চলছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, "দেশের সুরক্ষায় অবৈধভাবে কাউকে একচুলও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক, রাজা ও শুভমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক, রাজা ও শুভমান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সাদা বলের ক্রিকেটে সেপ্টেম্বর মাসে চোখধাঁধানো পারফরম্যান্সের ভিত্তিতে তালিকায় স্থান পেয়েছেন ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে তিনি মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এরপর শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ফুল মেম্বার (পূর্ণাঙ্গ সদস্য) দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন তিনি। পুরো সিরিজে ৭৬.৩৩ গড় এবং দুর্দান্ত স্ট্রাইক রেটে ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই বাঁহাতি ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ে হারলেও দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে একক লড়াই চালিয়েছেন সিকান্দার রাজা। প্রথম ওয়ানডেতে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং শেষ ওয়ানডেতে দলীয় রান ২৭১-এ পৌঁছে দিতে অপরাজিত ৮১ রান করেন। পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবারও নিজের অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে গড়েন নতুন ইতিহাস।

৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৭ বলে দ্বিশতক পূরণ করে শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসার জন্য সহায়তা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসার জন্য সহায়তা প্রার্থনা

ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি। চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে।

ফারজানা আফরোজ কুমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার পাশাপাশি শিক্ষকতা করেছেন। বর্তমানে ক্যানসারের চিকিৎসা চালিয়ে যেতে তার প্রয়োজন নিয়মিত চিকিৎসা ও ওষুধ। তবে চিকিৎসা খরচের ক্রমবর্ধমান চাপ তার পরিবারের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায়, তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। যদি কেউ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে ফারজানা আফরোজ কুমির চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হতে পারে।

আর্থিক সহযোগিতা করতে না পারলেও, আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ করা হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম

নাম: Farzana Afroz

ব্যাংক: Trust Bank, Uttara Branch

ঠিকানা: Garib-e-Newaz Avenue

অ্যাকাউন্ট নম্বর: 00550310013503

বিকাশ: 01712880901

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%