ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টপ অ্যান্ড টি-টোয়েন্টির লাইন আপ চূড়ান্ত


টপ অ্যান্ড টি-টোয়েন্টির লাইন আপ চূড়ান্ত

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ এইচপি দলের সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দল।

লিগ পর্বে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ এইচপি আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তারা ৬ ম্যাচে ৫ জয় এবং ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে লিগ পর্ব শেষ করেছে। অপরদিকে, সমান ম্যাচে সমান জয় ও পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। রান রেটের ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশকে দ্বিতীয় অবস্থানে থাকতে হয়েছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লিগ পর্বের প্রথম দল চতুর্থ স্থানে থাকা দলের মুখোমুখি হবে। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল একে অপরের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

তাহলে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ। তারা ৬ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে। রান রেটের বিচারে অ্যাডিলেড এবং বাংলাদেশ এইচপির পেছনে থাকায় ভিক্টোরিয়া তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ড ‘এ’ দল ৬ ম্যাচে ৩ জয় নিয়ে চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে প্রবেশ করেছে। নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এবং হায়দরাবাদ কিংসম্যান একাডেমিরও সমান ৩টি করে জয় রয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকার কারণে নিউজিল্যান্ড ‘এ’ শেষ চারের টিকিট পেয়েছে।

ফলে প্রথম সেমিফাইনালে টেবিলের শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের।

সেমিফাইনালের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, হায়দরাবাদ কিংসম্যান একাডেমি, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং হোবার্ট হারিকেন্স একাডেমির।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

আগামী রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে একটি সেমিফাইনাল এবং সকাল ৭টায় অপর সেমিফাইনাল শুরু হবে। একই দিন বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

এখন শুধু ফাইনালের দুই দল নিশ্চিত হওয়ার অপেক্ষা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশের একটি নতুন ‘স্পেশাল’ ইউনিট গঠন করা হয়েছে, যা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কাজ করবে। এই নবগঠিত বিশেষ ইউনিট শিগগিরই দেশব্যাপী অভিযানে নামার পরিকল্পনা করছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের সামনে এ তথ্য প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে আরও কার্যকর করতে তথ্য প্রদানকারীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি না দেখানো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, পিস্তল, রিভলবার বা শটগান উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা প্রদানকারীদের ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া, সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ারগ্যাস শেল এবং অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের ক্ষেত্রে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করার লক্ষ্যে নিয়মিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যেই লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।

তথ্য প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্রের বাতিলকৃত লাইসেন্স জমা দেওয়া হয়নি, সেগুলোকে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা দায়ের করা হয়েছে এবং সেগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, সারাদেশে মাদক, চোরাচালান ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি না দেখানো কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪ হত্যা: ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের ভাই ও বাবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


রংপুরে ৪ হত্যা: ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের ভাই ও বাবা

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, অনেকদিন ধরে তাদেরকে ডাকা হচ্ছিল। এরপর শনিবার বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

তাদের গ্রেপ্তার করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, "তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।"

এর আগে ২২ আগস্ট রাতে ওই বাসা থেকে গণপতি (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

চারজনকে হত্যার এই ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশূলি গ্রামের বাসিন্দারা ধীরে ধীরে তাদের ঘরবাড়িতে ফিরে আসা শুরু করেছেন। তারা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করছেন এবং একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বন্যার ভয়াবহ অভিজ্ঞতা ও বেঁচে ফেরার গল্প।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্যার পর ত্রিশূলি গ্রামের অবস্থা এখন অনেকটাই বিধ্বস্ত। ঘরবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে বহু মানুষ গভীরভাবে ভেঙে পড়েছেন।

৪৩ বছর বয়সী সারস্বতী ঘালে জানিয়েছেন, যখন বন্যার পানির সঙ্গে কাদামাটির স্রোত দ্রুত আসছিল, তখন তার মনে হচ্ছিল যেন ভূমিকম্পে মাটি কেঁপে উঠছে। আশপাশের পাহাড়ের ঢাল পানিতে ভরে যাওয়ার ফলে এক পর্যায়ে তিনি মনে করেছিলেন, এই দুর্যোগ থেকে হয়তো আর বেঁচে ফেরা সম্ভব হবে না।

তবে তিনি কোনোভাবে উঁচু জায়গায় আশ্রয় নিতে সক্ষম হন। সেখান থেকে তিনি দেখেন, কাদামাটির প্রবল স্রোতে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেসে যাচ্ছে। পরে চারপাশে কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

বন্যার সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। নিজের সবকিছু হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছেন ঘালে। তিনি বলেন, এখন তার মনে হচ্ছে যেন পৃথিবীটাই আর নেই। তার ভাষায়, ‘আমার আর কিছুই নেই।’

গ্রামের ১৭ বছর বয়সী রিশিকা কালওয়ারও বন্যায় তাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, যে জায়গায় তার জন্ম ও বেড়ে ওঠা, সেই জায়গাটিই এখন ধ্বংস হয়ে গেছে। পরিবারের সদস্যরা দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে সেখানে জীবন গড়ে তুলেছিলেন।

রিশিকার ভাষায়, পরিবারের সেই সংগ্রামের কথা তিনি কোনোদিন ভুলতে পারবেন না।

গত বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। বন্যায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমালয় নিয়ে পাঁচ মাস আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা, কী ছিল সেই তথ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


হিমালয় নিয়ে পাঁচ মাস আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা, কী ছিল সেই তথ্যে

সম্প্রতি, নেপালে হিমালয়ের বিশাল বরফ ধসের ফলে একটি ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬২৬ জন। বিজ্ঞানীরা উল্লেখ করেছেন যে, ৪,০০০ মিটারের বেশি উচ্চতায় এখন আর তুষারপাত হচ্ছে না, বরং সরাসরি বৃষ্টি হচ্ছে, যা নদীগুলোতে হঠাৎ করে পানির জোয়ার সৃষ্টি করে বিপর্যয় ডেকে এনেছে।

তবে এই ধ্বংসাত্মক পরিস্থিতির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। প্রায় পাঁচ মাস আগে ‘আইসিআইএমওডি’ নামক একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, হিমালয়ের বরফ আগের তুলনায় দ্বিগুণ গতিতে গলছে।

১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে হিমালয়ের হিমবাহগুলো প্রায় ১২ শতাংশ এলাকা এবং ৯ শতাংশ বরফ হারিয়েছে। ১৯৭৫ সাল থেকে হিসাব করলে, এখানকার প্রায় ২৭ মিটার পুরু বরফের স্তর সম্পূর্ণরূপে গলে গেছে।

উচ্চ হিমালয়ের এই বরফই এশিয়া মহাদেশের প্রধান পানির উৎস। ভারত, নেপাল, চীন এবং ভুটানসহ বিভিন্ন দেশের প্রায় ২০০ কোটি মানুষ এই নদীগুলোর ওপর নির্ভরশীল, যা পানীয় জল, কৃষিকাজ এবং বিদ্যুতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপমাত্রা বৃদ্ধির ফলে ওই অঞ্চলের বরফ গলে গিয়ে খালি পাথর বের হয়ে আসছে, যা সূর্যের তাপকে বেশি টেনে নিয়ে অঞ্চলটিকে আরও উত্তপ্ত ও বিপজ্জনক করে তুলছে।

বিজ্ঞানীদের ধারণা, উচ্চ পাহাড় থেকে বরফ ও পাথরের বিশাল ধস নদীতে গিয়ে পড়ার কারণেই নেপালে এমন প্রলয়ঙ্করী ঢল নেমেছিল। হিমালয়ের বরফ দ্রুত গলে যাওয়ার এই চিত্রটি আসলে পুরো বিশ্বের জন্য একটি চরম সতর্কবার্তা।

সূত্র: এনডিটিভি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%