প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশের একটি নতুন ‘স্পেশাল’ ইউনিট গঠন করা হয়েছে, যা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কাজ করবে। এই নবগঠিত বিশেষ ইউনিট শিগগিরই দেশব্যাপী অভিযানে নামার পরিকল্পনা করছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের সামনে এ তথ্য প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে আরও কার্যকর করতে তথ্য প্রদানকারীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি না দেখানো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, পিস্তল, রিভলবার বা শটগান উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা প্রদানকারীদের ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া, সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ারগ্যাস শেল এবং অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের ক্ষেত্রে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করার লক্ষ্যে নিয়মিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যেই লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।
তথ্য প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্রের বাতিলকৃত লাইসেন্স জমা দেওয়া হয়নি, সেগুলোকে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা দায়ের করা হয়েছে এবং সেগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, সারাদেশে মাদক, চোরাচালান ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি না দেখানো কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন