ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা


নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশূলি গ্রামের বাসিন্দারা ধীরে ধীরে তাদের ঘরবাড়িতে ফিরে আসা শুরু করেছেন। তারা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করছেন এবং একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বন্যার ভয়াবহ অভিজ্ঞতা ও বেঁচে ফেরার গল্প।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্যার পর ত্রিশূলি গ্রামের অবস্থা এখন অনেকটাই বিধ্বস্ত। ঘরবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে বহু মানুষ গভীরভাবে ভেঙে পড়েছেন।

৪৩ বছর বয়সী সারস্বতী ঘালে জানিয়েছেন, যখন বন্যার পানির সঙ্গে কাদামাটির স্রোত দ্রুত আসছিল, তখন তার মনে হচ্ছিল যেন ভূমিকম্পে মাটি কেঁপে উঠছে। আশপাশের পাহাড়ের ঢাল পানিতে ভরে যাওয়ার ফলে এক পর্যায়ে তিনি মনে করেছিলেন, এই দুর্যোগ থেকে হয়তো আর বেঁচে ফেরা সম্ভব হবে না।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তবে তিনি কোনোভাবে উঁচু জায়গায় আশ্রয় নিতে সক্ষম হন। সেখান থেকে তিনি দেখেন, কাদামাটির প্রবল স্রোতে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেসে যাচ্ছে। পরে চারপাশে কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

বন্যার সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। নিজের সবকিছু হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছেন ঘালে। তিনি বলেন, এখন তার মনে হচ্ছে যেন পৃথিবীটাই আর নেই। তার ভাষায়, ‘আমার আর কিছুই নেই।’

গ্রামের ১৭ বছর বয়সী রিশিকা কালওয়ারও বন্যায় তাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, যে জায়গায় তার জন্ম ও বেড়ে ওঠা, সেই জায়গাটিই এখন ধ্বংস হয়ে গেছে। পরিবারের সদস্যরা দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে সেখানে জীবন গড়ে তুলেছিলেন।

রিশিকার ভাষায়, পরিবারের সেই সংগ্রামের কথা তিনি কোনোদিন ভুলতে পারবেন না।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

গত বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। বন্যায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমালয় নিয়ে পাঁচ মাস আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা, কী ছিল সেই তথ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


হিমালয় নিয়ে পাঁচ মাস আগেই দেওয়া হয়েছিল সতর্কবার্তা, কী ছিল সেই তথ্যে

সম্প্রতি, নেপালে হিমালয়ের বিশাল বরফ ধসের ফলে একটি ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬২৬ জন। বিজ্ঞানীরা উল্লেখ করেছেন যে, ৪,০০০ মিটারের বেশি উচ্চতায় এখন আর তুষারপাত হচ্ছে না, বরং সরাসরি বৃষ্টি হচ্ছে, যা নদীগুলোতে হঠাৎ করে পানির জোয়ার সৃষ্টি করে বিপর্যয় ডেকে এনেছে।

তবে এই ধ্বংসাত্মক পরিস্থিতির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। প্রায় পাঁচ মাস আগে ‘আইসিআইএমওডি’ নামক একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, হিমালয়ের বরফ আগের তুলনায় দ্বিগুণ গতিতে গলছে।

১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে হিমালয়ের হিমবাহগুলো প্রায় ১২ শতাংশ এলাকা এবং ৯ শতাংশ বরফ হারিয়েছে। ১৯৭৫ সাল থেকে হিসাব করলে, এখানকার প্রায় ২৭ মিটার পুরু বরফের স্তর সম্পূর্ণরূপে গলে গেছে।

উচ্চ হিমালয়ের এই বরফই এশিয়া মহাদেশের প্রধান পানির উৎস। ভারত, নেপাল, চীন এবং ভুটানসহ বিভিন্ন দেশের প্রায় ২০০ কোটি মানুষ এই নদীগুলোর ওপর নির্ভরশীল, যা পানীয় জল, কৃষিকাজ এবং বিদ্যুতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপমাত্রা বৃদ্ধির ফলে ওই অঞ্চলের বরফ গলে গিয়ে খালি পাথর বের হয়ে আসছে, যা সূর্যের তাপকে বেশি টেনে নিয়ে অঞ্চলটিকে আরও উত্তপ্ত ও বিপজ্জনক করে তুলছে।

বিজ্ঞানীদের ধারণা, উচ্চ পাহাড় থেকে বরফ ও পাথরের বিশাল ধস নদীতে গিয়ে পড়ার কারণেই নেপালে এমন প্রলয়ঙ্করী ঢল নেমেছিল। হিমালয়ের বরফ দ্রুত গলে যাওয়ার এই চিত্রটি আসলে পুরো বিশ্বের জন্য একটি চরম সতর্কবার্তা।

সূত্র: এনডিটিভি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলা ও পড়াশোনার সমন্বয়ের বার্তা নিয়ে নাফীসের বই ‘প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


খেলা ও পড়াশোনার সমন্বয়ের বার্তা নিয়ে নাফীসের বই ‘প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট’

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে পরিচিত শাহরিয়ার নাফীস। একসময় ঝাঁকড়া চুলের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমে তিনি শেন ওয়ার্ন কিংবা মুত্তিয়া মুরালিধরনের মতো বিশ্বসেরা বোলারদের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, সাবেক এই ওপেনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স বিভাগের দায়িত্বের পাশাপাশি কোচিংয়ের ক্ষেত্রেও যুক্ত আছেন।

এবার নতুন পরিচয়ে সামনে এলেন নাফীস। খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে তিনি প্রকাশ করেছেন গবেষণাভিত্তিক বই ‘প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট’। বইটি শাহরিয়ার নাফীস ও তার বন্ধু শিক্ষক আতিফ আকিফ যৌথভাবে লিখেছেন।

শনিবার, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দুই লেখকের পাশাপাশি উপস্থিত ছিলেন নাফীসের শৈশবের কোচ ওয়াহিদুল গনি।

নাফীস জানিয়েছেন, বইটি তৈরির জন্য তারা প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ধরে দেশ-বিদেশের ক্রীড়াবিদ ও অ্যাথলেটদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন। বইয়ে প্রায় ৩৫ জনের বেশি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বের অভিজ্ঞতা গল্পের আকারে তুলে ধরা হয়েছে।

বইটির মূল উদ্দেশ্য সম্পর্কে নাফীস বলেন, "মূল উদ্দেশ্য ছিল একটাই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।" কিন্তু সেই ধারণাটাকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও পড়াশোনাকে কীভাবে একই জায়গায় নিয়ে আসা যায়, সেই ভাবনা থেকেই বইটির পরিকল্পনা করা হয়েছে। বইয়ের নামেও সেই ধারণার প্রতিফলন ঘটেছে ‘প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট’।

বইটির আরেক লেখক আতিফ আকিফ জানিয়েছেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব বোঝানোই তাদের অন্যতম লক্ষ্য।

আতিফ বলেন, "আমরা চাই, অন্তত এই প্রজন্মকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি তুলে ধরতে। আমাদের প্রজন্মের যারা খেলাধুলার সঙ্গে আসছে, তারা যেন পড়াশোনায় পিছিয়ে না যায়।"

২০২২ সালে বইটির পরিকল্পনা শুরু হয়েছিল বলে জানান নাফীস। দীর্ঘ সময় ধরে গবেষণা ও তথ্য সংগ্রহের মাধ্যমে বইটিকে প্রকাশের পর্যায়ে নিয়ে আসা হয়।

নাফীস বলেন, "আমরা এই বইয়ের কাজ শুরু করেছিলাম ২০২২ সালে। ওই বছরই আমরা বইটি নিয়ে ভাবনা-চিন্তা ও পরিকল্পনা শুরু করি। এরপর বইটি মূলত একটি গবেষণাভিত্তিক বই।"

বইটিতে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটার, ফুটবলার, কোচ ও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের গল্প স্থান পেয়েছে। পাশাপাশি এমন অনেকের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে, যারা একসময় সম্ভাবনাময় ক্রীড়াবিদ ছিলেন কিন্তু শেষ পর্যন্ত খেলাধুলায় কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেননি।

তবে খেলাধুলার ক্যারিয়ার সফল না হলেও তাদের জীবনে পড়াশোনা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই অভিজ্ঞতাও উঠে এসেছে বইটিতে।

নাফীস বলেন, "ঠিক তেমনি এমন কিছু মানুষের গল্পও আছে, যারা অনেক সম্ভাবনাময় ক্রিকেটার বা ক্রীড়াবিদ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত খেলাধুলায় কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেননি। তবে তাদের জীবনে পড়াশোনা কতটা কাজে এসেছে, সেই বিষয়টি তারা সুন্দরভাবে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন।"

বইটির জন্য বাংলাদেশের ও আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেছেন লেখকরা। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড ও স্টুয়ার্ট ল। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের আরও বেশ কয়েকজন কোচ ও অ্যাথলেটের অভিজ্ঞতাও বইয়ে স্থান পেয়েছে।

নাফীস জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং যাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে, তাদের অভিজ্ঞতাই বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খেলাধুলা ও শিক্ষার মধ্যে কোনো বিরোধ নেই বরং দুটিকে সমন্বয় করেই একজন তরুণের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব। নতুন প্রজন্মের সামনে সেই বার্তাই তুলে ধরতে চান শাহরিয়ার নাফীস ও আতিফ আকিফ। আর সেই লক্ষ্য নিয়েই তারা গবেষণাভিত্তিক বই ‘প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট’ প্রকাশ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে প্রায় ৩০ হাজারের অধিক ব্যক্তি ই-৯ ভিসাধারী। তবে, বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়া দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সিউলের বাংলাদেশ দূতাবাস কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির প্রতি প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার জন্য আবেদন করা যাবে। এই ক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে, ভিসা নবায়নের সময় ভাষার সনদ জমা দিতে হবে। এছাড়া, পরিবারকে কোরিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে ভাষাগত যোগ্যতা প্রয়োজন।

এই আবেদনের জন্য প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এছাড়াও, বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।

অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও, ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ প্রদান করে।

সাধারণ নিয়ম অনুযায়ী এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট প্রয়োজন। ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) অথবা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

যুক্তরাষ্ট্রের একটি নেভি জাহাজে ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলা নিউ জার্সির এক ফেডারেল বিচারক খারিজ করেছেন। অভিযোগটি কর্মক্ষেত্রে সংঘটিত ‘ইনজুরি’ হিসেবে গণ্য হওয়ায় এটি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়বে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

মামলাটি দায়ের করেছিলেন এলসি ডোমিঙ্গেজ। তিনি অভিযোগ করেন যে, ২০২১ সালের ডিসেম্বরে ইতালির ব্রিনদিসিতে অবস্থানরত মার্কিন নেভির দ্রুতগতির পরিবহন জাহাজ ইউএসএনএস কারসন সিটিতে কাজ করার সময় জাহাজটির ক্যাপ্টেন তাকে ধর্ষণ করেন। ডোমিঙ্গেজের দাবি, ঘটনাটি তার নিজ কেবিনে এবং কর্মঘণ্টার বাইরে ঘটেছিল।

২০২৩ সালে মার্কিন সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন ডোমিঙ্গেজ। মামলায় তিনি অভিযোগ করেন যে, ঘটনার পর বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করা হয়নি। তার আইনজীবীরা যুক্তি দেন যে, জাহাজে থাকা তার চাকরির অংশ হলেও ব্যক্তিগত কেবিনে যৌন নির্যাতনের অভিযোগকে চাকরির দায়িত্বের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

অন্যদিকে, মার্কিন সরকার যুক্তি দেয় যে, ডোমিঙ্গেজের কর্মস্থল ছিল জাহাজটি এবং চাকরির কারণে তাকে সেখানে অবস্থান করতে হয়েছিল। ফলে জাহাজে অবস্থানকালে তার ওপর যে কোনো ব্যক্তিগত ক্ষতি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়তে পারে। এ কারণে, সরকার দাবি করে যে, দেওয়ানি আদালতের পরিবর্তে কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত।

শেষ পর্যন্ত শ্রম বিভাগের সিদ্ধান্তের পর আদালত মামলাটি খারিজ করে দেয়। ডোমিঙ্গেজের আইনজীবীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান। তাদের মতে, নিজের কেবিনে ঘুমন্ত অবস্থায় যৌন নির্যাতনের শিকার হওয়াকে কর্মীর চাকরির দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

ঘটনাটির বিষয়ে অপরাধমূলক তদন্তও পরিচালিত হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউএস কোস্ট গার্ডের তদন্তে এমন তথ্য পাওয়া যায় যে, ক্যাপ্টেন এমন এক যৌন সম্পর্কে জড়িয়েছিলেন যেখানে সংশ্লিষ্ট নারী সম্মতি দেওয়ার অবস্থায় ছিলেন না। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

মার্কিন নেভির বর্তমান নীতিতে যৌন নির্যাতনকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস বা এনসিআইএস নেভি ও মেরিন কর্পসের যৌন নির্যাতনের অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছে।

ডোমিঙ্গেজের মামলাটি যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক কর্মীদের কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের অভিযোগ কীভাবে আইনি কাঠামোর মধ্যে বিবেচিত হবে, তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে কর্মস্থলে সংঘটিত অপরাধ এবং কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার সীমারেখা নিয়ে এ সিদ্ধান্ত ভবিষ্যতে আরও আইনি বিতর্ক সৃষ্টি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%