০৩:০৮ পি.এম
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভের প্রেক্ষিতে চলছে ব্যাপক ধরপাকড়। পুলিশের অভিযানের অংশ হিসেবে পার্কে বসে থাকা অবস্থায় আটক হন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের কন্যা যশস্বিনী রাজে সিং।
শনিবার (১০ অক্টোবর) বাংলা সাহিব গুরুদুয়ারার নিকটবর্তী একটি পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যশস্বিনী জানান, পরে তাকে কেশবপুরম থানায় নিয়ে যাওয়া হয়।
যশস্বিনী, উত্তর প্রদেশের বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের কন্যা। তার বাবা রাজ্যটির ফতেহপুর সদর আসনের প্রতিনিধিত্ব করেছেন। এর আগে, জুন ও জুলাই মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যশস্বিনী।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ওই আন্দোলনে বিক্ষোভকারীরা তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন। সেই সময় সিজেপির কর্মসূচির প্রতি সমর্থনও প্রকাশ করেছিলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে পুলিশ অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে।
গতকাল সকালে দিল্লিতে পৌঁছানোর পর আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন