০৩:০৮ পি.এম
পবিত্র মক্কার মসজিদ আল-হারামের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম। তিনি এ বিষয়ে মুসলিম উম্মাহকে সতর্ক করার জন্য গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় বক্তব্য রাখেন। একইসঙ্গে, প্রযুক্তির ব্যবহারকে দায়িত্বশীলতার সঙ্গে করার আহ্বানও জানান তিনি।
শায়খ আবদুর রহমান আস সুদাইস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠ নকলের ক্ষেত্রে ঘটছে। তিনি উল্লেখ করেন যে, ইসলামী শরীয়াহ অনুযায়ী এ ধরনের প্রতারণামূলক কাজ নিষিদ্ধ এবং এটি মিথ্যাচারের অংশ।
তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহার করে অন্যদের প্রতারিত করা, কারো রূপ ধারণ করা অথবা কেউ দেয়নি— এমন মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়ার বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ: সিস্টার ডেইজির জীবনের গল্প
শায়খ সুদাইস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিরুদ্ধে সরাসরি নিন্দা করেননি। বরং, তিনি আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে মহান আল্লাহর নিয়ামত হিসেবে উল্লেখ করেন। এগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে এবং ভালো বা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, যাচাইহীন তথ্য গুজবকে উসকে দেয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে এবং জনসাধারণের বিশ্বাস ভেঙে দেয়।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির সেবা পুত্রবধূর জন্য বাধ্যতামূলক নয়, জানুন ইসলামের বিধান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন