ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে, মার্কিন বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা


বাংলাদেশ ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে, মার্কিন বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি)-এর অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপটি দেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করবে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

সরকারের বক্তব্য অনুযায়ী, ডিএফসি’র এই অর্থায়ন সুবিধা বাংলাদেশে মার্কিন বিনিয়োগকে আকৃষ্ট করবে, বেসরকারি মূলধনের প্রবাহ বৃদ্ধি করবে এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলোর বাস্তবায়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এর ফলে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এটি সহায়ক ভূমিকা পালন করবে।

সরকারের মতে, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। পাশাপাশি, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করা, ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শ্রমমান শক্তিশালী করার লক্ষ্যে চলমান সংস্কারগুলোর স্বীকৃতি এটি।

বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়েছে, বাংলাদেশ ডিএফসি অর্থায়নের এই সুযোগকে বাস্তবসম্মত বিনিয়োগ, আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং উভয় দেশের জনগণের যৌথ সমৃদ্ধিতে রূপান্তর করতে চায়।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

মঙ্গলবার সকালে রাজশাহীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয়ের আগমন উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

এই সময় রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে নারীদের নিরাপত্তা: চ্যালেঞ্জ ও আইনি সুরক্ষা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


অনলাইনে নারীদের নিরাপত্তা: চ্যালেঞ্জ ও আইনি সুরক্ষা নিয়ে আলোচনা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার এবং স্মার্টফোনের সহজলভ্যতার কারণে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তাহীনতা এবং সাইবার সহিংসতার ঝুঁকি একটি গুরুতর সামাজিক ও নীতিগত উদ্বেগ হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সাম্প্রতিক জরিপ ও মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নারী ও তরুণীদের একটি বড় অংশ জীবনের কোনো না কোনো পর্যায়ে অনলাইন হয়রানি বা সাইবার সহিংসতার শিকার হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, দেশের নারী ও কিশোরীদের শিক্ষা, কর্মসংস্থান, ই-কমার্স উদ্যোগ এবং সামাজিক যোগাযোগের পরিধি অভাবনীয়ভাবে বিস্তৃত হওয়ার পাশাপাশি ভার্চুয়াল জগতের নিরাপত্তাহীনতা নারীর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে এবং তাদের ডিজিটাল ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করছে।

নতুন ঝুঁকি: কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক ও গেমিং প্ল্যাটফর্ম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে সাইবার অপরাধের ধরনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। আগে কেবল পাসওয়ার্ড চুরি বা অশালীন বার্তা পাঠানোর মধ্যে হয়রানি সীমাবদ্ধ থাকলেও বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, এআই প্রযুক্তির মাধ্যমে নারীদের ছবি বিকৃত করে (ডিপফেক) আপত্তিকর কনটেন্ট তৈরি, ভুয়া প্রোফাইল খুলে চরিত্রহনন এবং ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে অর্থ আদায় বা ব্ল্যাকমেইল করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

এছাড়া অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলোর মাধ্যমে অপরিচিত চক্রের ফাঁদে পা দিয়ে কিশোরীরা সাইবার বুলিং ও গ্রুমিংয়ের শিকার হচ্ছে। এসব অপরাধের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণী এবং স্কুল-কলেজ পড়ুয়া কিশোরীরা।

গ্রামীণ ও প্রান্তিক নারীদের ডিজিটাল সাক্ষরতার ঘাটতি

সংশ্লিষ্টরা জানান, শহরের তুলনায় গ্রাম ও মফস্বল এলাকার নারী ও কিশোরীরা ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তুলনামূলকভাবে কম সচেতন। প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহারকারী প্রান্তিক নারীরা প্রাইভেসি সেটিংস বা ফিশিং লিংক সম্পর্কে ধারণা না থাকায় সহজেই প্রতারক চক্রের শিকারে পরিণত হচ্ছেন। অর্থনৈতিক স্বাবলম্বিতার আশায় অনলাইনে ক্ষুদ্র ব্যবসা (এফ-কমার্স) পরিচালনাকারী নারী উদ্যোক্তারাও প্রায়ই পেজ হ্যাকিং ও অনলাইন হয়রানির মুখে পড়ছেন।

অভিযোগ না করার প্রবণতা ও মানসিক স্বাস্থ্যে প্রভাব

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সাইবার সহিংসতার শিকার হওয়া নারীদের প্রায় ৭৫ শতাংশই সামাজিক লোকলজ্জা, পরিবারের শাসন এবং আইনি জটিলতার ভয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন না। অনেক ক্ষেত্রে পরিবার থেকেই ভুক্তভোগী কিশোরী বা তরুণীর ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হয় বা পড়াশোনায় বাধা সৃষ্টি করা হয়।

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অনলাইন হয়রানির শিকার কিশোরীরা তীব্র মানসিক অবসাদ, উদ্বেগ, আত্মবিশ্বাসহীনতা এবং অনেক ক্ষেত্রে আত্মহননের মতো চরম ঝুঁকির মুখে পড়ে। তাই আইনি প্রতিকারের পাশাপাশি ভুক্তভোগীদের জন্য মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেবা নিশ্চিত করা জরুরি।

আইনি সুরক্ষা ও শাস্তির বিধান

দেশে অনলাইন হয়রানি ও সাইবার অপরাধ দমনে কঠোর আইনি বিধান বিদ্যমান। প্রচলিত সাইবার সুরক্ষা আইন (সংশোধিত) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত করা, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া, ভুয়া পরিচয়ে মানহানি বা ব্ল্যাকমেইল করা দণ্ডনীয় অপরাধ। সাইবার ট্রাইব্যুনালে এসব অপরাধে প্রমাণ সাপেক্ষে কারাদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে।

ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে ডিজিটাল ফরেনসিক প্রমাণ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ভুক্তভোগীরা ভয় না পেয়ে আইনের আশ্রয় নিলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব।

সরকারি, আন্তর্জাতিক ও নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ

অনলাইনে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় ও জেন্ডার বাজেটে প্রথমবারের মতো নারীদের ডিজিটাল নিরাপত্তাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে অনলাইন সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) আপত্তিকর কনটেন্ট ও ভুয়া অ্যাকাউন্ট অপসারণে মেটা (ফেসবুক), গুগল ও টিকটকের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) চার বছর মেয়াদি ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যাকশন প্ল্যান (২০২৬-২০২৯)’-এ কিশোরীদের নিরাপদ অনলাইন পরিবেশ ও ডিজিটাল সাক্ষরতা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষায়িত পুলিশি সেবা ও জরুরি সহায়তা

সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ)’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ নারী পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত এই ইউনিটে ভুক্তভোগী নারীরা পরিচয় গোপন রেখে সরাসরি অভিযোগ জানাতে পারেন।

অনেক নারী সামাজিক সম্মানের ভয়ে থানায় যেতে চান না। তাদের কথা বিবেচনা করে পিসিএসডব্লিউ সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে অনলাইনেই সেবা দিয়ে থাকে। প্রতিদিন অসংখ্য অভিযোগের নিষ্পত্তি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।

ভুক্তভোগীরা পিসিএসডব্লিউ-এর হটলাইন নম্বর (০১৩২০০০০৮৮৮), ইমেইল ([email protected]) অথবা অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সহায়তা নিতে পারেন। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন ১০৯ এবং টেলিযোগাযোগ সংক্রান্ত অভিযোগের জন্য বিটিআরসির শর্টকোড ২৮৭২ নম্বরেও তাৎক্ষণিক সহায়তা চাইতে পারেন।

বিশেষজ্ঞদের পরামর্শ ও করণীয়

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক ডিজিটাল সাক্ষরতা। মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা এবং অভিভাবকদের সন্তানদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা জরুরি।

ব্যক্তিগত পর্যায়ে নিরাপদ থাকতে বিশেষজ্ঞরা প্রতিটি অনলাইন অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ (২এফএ) চালু রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ছবি সর্বসাধারণের জন্য উন্মুক্ত না রাখা, অপরিচিত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা এবং যেকোনো হয়রানির প্রমাণ হিসেবে স্ক্রিনশট ও ইউআরএল লিংক সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন প্ল্যাটফর্মকে নারীবান্ধব করে তোলার কোনো বিকল্প নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সারাদেশের রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় উল্লেখ করা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’- এ পরিণত হয়েছে। আজ সকাল ০৬ টায় এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

ঢাকায় আজ বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ১২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ঘটবে ভোর ৬ টা ১৫ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়াতে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর কবলে বিশ্ব, কৃষি ও খাদ্যনিরাপত্তা হুমকিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


এল নিনোর কবলে বিশ্ব, কৃষি ও খাদ্যনিরাপত্তা হুমকিতে

ব্রাজিলের আমাজন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি, ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল এবং আইভরি কোস্টে কোকো উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা, সব মিলিয়ে এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুগত এই প্রাকৃতিক ঘটনার কারণে বিভিন্ন স্থানে তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের এল নিনো সাম্প্রতিক ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘটনা হতে পারে। আগামী ডিসেম্বর মাসে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা হিসেবে পরিচিত। এর ফলে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের উপরিভাগের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন ঘটে। কোথাও খরা ও দাবদাহ দেখা দেয়, আবার কোথাও অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ে।

ব্রাজিলে জরুরি অবস্থা

ব্রাজিলের পারা রাজ্যের আমাজন অববাহিকায় তীব্র খরায় বিপর্যস্ত হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে রাজ্যটিতে ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। এই সংখ্যা ২০২৫ সালের পুরো নভেম্বর মাসে সংঘটিত দাবানলের সংখ্যার প্রায় সমান।

জরুরি অবস্থার আওতায় আমাজন অঞ্চলে চারণভূমি তৈরির জন্য আগুন দিয়ে বন ও জমি পরিষ্কার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বন আমাজন বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%