ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী


নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ অর্জন করেছেন, যা বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকটি তার হাতে তুলে দেন।

এর আগে, ২১ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের শান্তিকালীন পদকের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে মনোনীত করা হয়। প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর নাম নৌবাহিনী পদক (এনবিপি) প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: হাসনাত: আওয়ামী লীগ নেতাদের বিদেশে থাকার কারণে দেশে আসবে না কেউ

এবারের পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেছেন।

প্রতিবছর নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এ ধরনের শান্তিকালীন পদক প্রদান করা হয়।

উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ষষ্ঠ উপাচার্য। তিনি ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নৌসদর দপ্তরে সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন: শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনের আহ্বান মাহ্দী আমিনের

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা গ্রহণ করেছে।

এই উদ্যোগের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনা শুরু হবে। পরবর্তীতে বেসরকারি বাস মালিকদেরও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের বিষয়ে আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিআরটিসির মাধ্যমে সরকারি উদ্যোগে এই কার্যক্রম শুরু হবে। পাশাপাশি, বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় কেবল বাসের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়, বরং পুরো পরিচালন পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে একটি সমন্বিত, পরিকল্পিত ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস পরিচালনার বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রচলিত ব্যবস্থায় বিভিন্ন রুটে বাস পরিচালনা, যাত্রী ওঠানো-নামানো, ভাড়া আদায় এবং বাসের মধ্যে যাত্রী সংগ্রহের প্রতিযোগিতা নিয়ে নানা অভিযোগ রয়েছে।

একই রুটে একাধিক পরিবহনের বাসের মধ্যে প্রতিযোগিতা, নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা, যত্রতত্র বাস থামানো এবং সড়কে যানজট সৃষ্টি করার মতো সমস্যাগুলো নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি বাড়াচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে একটি নিয়মতান্ত্রিক গণপরিবহন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন। এই মডেলে প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।

এ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ সরাসরি বাস অপারেটরের কাছে না গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।

অর্থাৎ, বাসে কতজন যাত্রী উঠল বা কত টাকা ভাড়া আদায় হলো, তার পরিবর্তে নির্ধারিত সূচি ও মান বজায় রেখে কত দূরত্ব বাস পরিচালনা করা হয়েছে, তার ভিত্তিতে অপারেটরের পাওনা নির্ধারণ করা হবে।

এ ধরনের ব্যবস্থায় যাত্রী সংগ্রহের জন্য বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমানো, নির্ধারিত সময়সূচি অনুসরণ এবং সেবার মান বজায় রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাস পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কেন্দ্রীয় তদারকি নিশ্চিত করা সহজ হবে।

নতুন পরিকল্পনায় বৈদ্যুতিক বাস চালুর বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রচলিত জ্বালানিচালিত বাসের পরিবর্তে বিদ্যুৎচালিত বাস ব্যবহারের ফলে যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও স্থানীয় বায়ুদূষণ কমানোর সুযোগ তৈরি হবে।

পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বাসের মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। তবে এ ধরনের বাসের কার্যকর পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং দক্ষ জনবল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ হবে।

রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় গন্তব্যে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভর করেন।

কিন্তু বাসের অনিয়ন্ত্রিত চলাচল, যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং পর্যাপ্ত মানসম্মত যানবাহনের অভাব নিয়ে নগরবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এ অবস্থায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা, বাসের নির্ধারিত স্টপেজ ও সময়সূচি অনুসরণ এবং যাত্রীসেবায় পেশাদারত্ব প্রতিষ্ঠার বিষয়গুলো সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তবে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, বাস সংগ্রহ, চার্জিং স্টেশন স্থাপন, রুট পুনর্বিন্যাস, অপারেটর নির্বাচন এবং বিদ্যমান পরিবহন মালিকদের নতুন ব্যবস্থায় যুক্ত করার মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

পাশাপাশি নতুন মডেলে ভাড়া নির্ধারণ, বাসের রক্ষণাবেক্ষণ এবং সেবার মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাও জরুরি।

সভায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের নিহত দুই শিক্ষার্থীর পরিবার পেল মৃত্যু জনিত বিমার চেক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


রুয়েটের নিহত দুই শিক্ষার্থীর পরিবার পেল মৃত্যু জনিত বিমার চেক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে বিমার চেক হস্তান্তর করেছে জেনিথ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা বিমা সুবিধার আওতায় প্রদান করা হয়েছে।

প্রয়াত দুই শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার এবং মেহরাব হোসাইনের পরিবারের পক্ষ থেকে তাদের বাবারা চেক গ্রহণ করেন। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, অর্থ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম। নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিহত দুই শিক্ষার্থীর মধ্যে মো: মেহরাব হোসাইন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যিনি ৯ সেপ্টেম্বর চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রুয়েট প্রশাসন হেলিকপ্টার যোগে তাকে ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে, গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগে চালু থাকা স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারের আর্থিক সহায়তা হিসেবে কাজ করছে। উল্লেখযোগ্য যে, বিমা কোম্পানির নির্ধারিত শর্ত অনুযায়ী, বিমা চালু থাকলে কোনো শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিবারকে দুই লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী, আজ দুই শিক্ষার্থীর পরিবারকে পৃথকভাবে দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এছাড়াও, বিমা সেবার আওতায় কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা, হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসায় সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ এক লাখ টাকার বিমা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০০ ফিটে ডাকাতির ঘটনা নেই, ডিএমপি বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


৩০০ ফিটে ডাকাতির ঘটনা নেই, ডিএমপি বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক

রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে-এমন মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি এই বিষয়টি তুলে ধরেছে।

সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশ ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়েছে। তবে, ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো সত্যতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।

প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার দিক থেকে যেকোনো ঘটনা প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি, এমনটাই উল্লেখ করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানায় কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসির রাজনৈতিক দলের সাথে ইউপি নির্বাচনের সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


ইসির রাজনৈতিক দলের সাথে ইউপি নির্বাচনের সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে।

আজ মঙ্গলবার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এই তথ্য জানিয়েছেন।

আখতার আহমেদ উল্লেখ করেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।

আইনশৃঙ্খলা বিষয়ক একটি মিটিংও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, তাদের সাথে এই তিন দিনের সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া, পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সাথেও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%