ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদাবাজির মামলায় অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর কাফি


চাঁদাবাজির মামলায় অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর কাফি

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবং বড় ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযোগটি আমলে নিয়ে আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অপর দুই আসামি হলেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান এবং তার বড় ভাই মামুন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই সকালে সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা এক্সকেভেটর (ভেকু), ভ্যান ও খোয়া নিয়ে বিদ্যালয়ের রজপাড়া মৌজার বিএস খতিয়ান নং-১২ এর ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে প্রবেশ করেন। এরপর তারা জমির মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা চালান। খবর পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম অন্যান্য শিক্ষকদের নিয়ে বাধা দিলে, আসামিরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, আসামিরা বিদ্যালয়ের প্রায় ৬ শতাংশ জমির অন্তত ১ লাখ টাকার মাটি কেটে সরিয়ে নেন এবং খোয়া ফেলে রাস্তা নির্মাণ করেন, যার ফলে বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মামলার বাদী ও প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, রজপাড়া মৌজার একাধিক বিএস দাগে মোট ২১ দশমিক ৭৬ একর জমির মালিক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সরকারি খাসজমিসহ নির্ধারিত সীমানায় জমি ভোগদখল করে আসছে। ঘটনার পর, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে রাজি হননি। পরে কলাপাড়া থানায় গেলে, আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর তিনি আদালতে মামলা দায়ের করেন এবং বিদ্যালয়ের জমি রক্ষায় ন্যায়বিচার দাবি করেন।

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নুরুজ্জামান কাফি, তিনি গণমাধ্যমকে বলেন, উক্ত জমির প্রকৃত ওয়ারিশরা সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়ার পর, আমি তাদের কাছ থেকে বায়নামূলে জমি ক্রয় করেছি। জমির মূল মালিকেরা আমাকে জমি বুঝিয়ে দেওয়ার পর সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


সিংড়ায় নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় বুলবুলি খাতুন নামে একজন ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে ঘটনার উদ্ভব ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয়রা গণমাধ্যমকে জানায় যে, বুলবুলি খাতুন ও তার স্বামী আব্দুল্লাহর মধ্যে দীর্ঘকাল ধরে পারিবারিক কলহ চলছিল। আজ বিকেলে তাদের ৪ বছর বয়সী নিজেদের মেয়ের সামনে ঝগড়ার শুরু হয়। সেই ঝগড়ার সময়ে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ ধারাল অস্ত্র নিয়ে স্ত্রীর ওপর আক্রমণ করে।

এই হামলায় বুলবুলি খাতুন গুরুতর জখম হয়ে পড়লে স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেই সময় বুলবুলি খাতুন ও তার মেয়ের চিৎকারে স্থানীয় মানুষেরা এসে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বুলবুলি খাতুন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তৎকালীন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। এরপর স্থানীয়দের সহায়তার মাধ্যমে গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়।

এ ঘটনার পর আইনি ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রবৃত্তি এবং প্রকৃত কারণ উদ্ভাবনে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


১৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে গত ১৮ জুলাই শনিবার রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র‌্যাব-৬, এর সহায়তায় তাকে গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে মো. আরিফ হোসেন (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় বিচার শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের ১৯-ক ধারায় সাজা প্রদান করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব না হওয়ায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার আসামিকে গ্রেফতার করার নির্দেশ দেন।

নির্দেশনা পাওয়ার পর এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে বাবুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে জেলেদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


কাউখালীতে জেলেদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বিদ্যমান নিবন্ধিত জেলেদের তালিকা পুনর্র্নিধারণ, বাছাই ও হালনাগাদের লক্ষ্যে দুই দিনব্যাপী বিস্তৃত যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০ জুলাই ও ২১ জুলাই, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ২ হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য যাচাই করা হয়। উপজেলা সয়না রঘুনাথপুর, আমরাজুরী, কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এ উপলক্ষে উন্মুক্ত যাচাই-বাছাই ও তথ্য হালনাগাদ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়। উন্মুক্ত যাচাই-বাছাই সভায় উপস্থিত একাধিক স্থানীয় মৎস্যজীবী জানান, প্রকৃত জেলেরা যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং ভুয়া কোনো ব্যক্তি যেন তালিকায় ঠাঁই না পায়, সে জন্য এভাবে প্রকাশ্যে যাচাই-বাছাই করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, প্রকৃত মৎস্যজীবীদের তালিকাভুক্ত করতেই এই উদ্যোগ। জেলেদের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বন্টন করতে সঠিক ডাটাবেজের বিকল্প নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবন করায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


মাদক সেবন করায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজা

বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধের উদ্দেশ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুসকে (২১) আটক করা হয়। ইউনুস তিখাসার মহল্লার বাবুলের ছেলে বলে জানা গেছে।

আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ডের চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও মাদক বিক্রির স্পটে অভিযান পরিচালিত হয়।

পরবর্তীতে আটকৃত ইউনুসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%