প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তা ইতোমধ্যেই জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই তথ্য জানান।
নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ হান্নান।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন, কিন্তু বিরোধীদল আবারও দেশের জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। তাই তিনি দেশের জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান, যাতে তারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আস্থা রাখতে পারে।
তিনি বলেন, ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন।
অনুষ্ঠানের শেষে স্থানীয় স্কুল, মাদরাসা ও কলেজসহ ১২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন