প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীনোত্তর বাংলাদেশে ২৪ এর ছাত্র গণঅভ্যুথানের পর যে নতুন মহান সংসদ নির্বাচিত হয়েছে, সে সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। এটাই আমরা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সাথে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কায়সার কামাল আরও বলেন, দীর্ঘদিন ধরে এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব ছিল না। এগুলোকে বলা হতো রাবারস্ট্যান্ড বা মাস্টার ভয়েস হিসেবে পরিচালিত হয়েছে। এখন জাতীয় সংসদ গণতন্ত্রের রীতিনীতি চর্চা করার জায়গায় পরিণত হয়েছে। এখন সরকারি দল এবং বিরোধী দল উভয়েই তাদের স্ব স্ব বক্তব্য রাখতে পারছেন। তারা দেশ-জাতির আগামী দিনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং কিভাবে আগামী বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরতে পারছেন।
তিনি আরো বলেন, সংসদের পক্ষ থেকে আমরা একটি কথা বলতে পারি, যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলের নেতার সহযোগিতায় আমরা প্রত্যেক দল-মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবদিক থেকে প্রচেষ্টা করছি। সেই সাথে জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হিসেবে সংসদকে প্রতিষ্ঠিত করা যাতে হয়, সেইভাবে আমরা পরিচালিত হচ্ছি।
এসময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন