০২:৫৭ পি.এম
বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়েছে। তারা রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। আটককৃতদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুইজন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানায় পুলিশ।
মঙ্গলবার, ২১ জুলাই, বেলা ১১ টায়, আটক তিনজনকে আদালতের কাছে পাঠানো হয়েছে জানিয়ে টেকনাফ থানার পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম জানান।
আটককৃত ব্যক্তিরা হলেন: মংডু শহরের পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। এই তিনজনের মধ্যে একজন বিজিপি সদস্য এবং বাকি দুইজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ বিষয়ে টেকনাফ থানার পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'নাফ নদী সাঁতরে সোমবার দুপুরের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন স্থানে পৌঁছান ওই তিন ব্যক্তি। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। রাতে যাচাই-বাছাই করে তাদের টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি।'
মো. সাইফুল ইসলাম আরও বলেন, 'মিয়ানমারের তিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হচ্ছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন