প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের বৃক্ষরোপণ অভিযানকে উৎসাহিত করার লক্ষ্যে বিশিষ্ট চিকিৎসক, রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ইকবাল হোসেন উদ্যোগ গ্রহণ করেছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নং ওয়ার্ডের নাখালপাড়ার নাবিস্কোর মোড়ে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে ৫’শ গাছের চারা বিতরণ করা হয়। আম, জাম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন ফল, ফুল এবং ওষুধি গাছ পেয়ে অনেকেই উচ্ছ্বাসিত হন।
গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।
বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য অধ্যাপক ইকবাল মানুষের সুস্থতায় পরিবেশের ভূমিকা এবং গাছের গুরুত্ব তুলে ধরেন। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন