প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুক্তিযুদ্ধের চেতনা যদি এই প্রজন্ম হারিয়ে যায়, তবে জাতি অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে অনেকে একাত্তরের সঙ্গে বহু কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু যদি একাত্তর না হতো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে এই বাংলাদেশ তো আমরা পেতাম না। উল্লেখ্য, রাজাকাররা বাংলাদেশ চায়নি।
তিনি বলেন, পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কথা মনে রাখতে হবে। সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন