ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চিকিৎসাধীন রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


চিকিৎসাধীন রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু) এভার কেয়ার হাসপাতালে রফিকুল ইসলাম মিয়াকে দেখতে যান।

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্যারকে (রফিকুল ইসলাম মিয়া) দেখতে এসেছি।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জেনেছি। প্রধানমন্ত্রী উনার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন এ বার্তা স্যারকে পৌঁছে দিয়েছি।

আনোয়ার কাদির বলেন, ‘দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বের অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, ‘আমরা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা জানিয়েছি।’

কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া।

মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত সাবেক এ মন্ত্রী। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিদা রফিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। গত বছরের ২ মার্চে তিনি মারা যান।

বর্তমানে রফিকুল ইসলাম মিয়া এভারকেয়ার হাসপাতালে ডা. জিয়াউল হক স্যারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হলে, তাঁর পক্ষে আইনজীবী হিসেবে সাহসিকতার সঙ্গে আইনি লড়াইয়ে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সফলতার অনন্য মহাকাব্য সময়ের স্রোতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


সফলতার অনন্য মহাকাব্য সময়ের স্রোতে

জীবন চলার পথে আমরা কতকিছু হারিয়ে ফেলি। আবার কিছু জিনিস ফিরে পাই। দামি স্বর্ণালংকার হারালে সেগুলো খুঁজে পাওয়া যায়। টাকা পয়সা হারালে পরিশ্রমের মাধ্যমে আবার উপার্জন করা সম্ভব। অসুস্থতায় যদি স্বাস্থ্য ভেঙে পড়ে, তবে চিকিৎসার মাধ্যমে আবার স্বাস্থ্য ফিরে পাওয়া যায়। কিন্তু সময়! জীবন থেকে যে মূল্যবান মুহূর্ত চলে যায় তা আর কোনোভাবেই ফিরে পাওয়ার সুযোগ নেই। প্রত্যেকের জীবনে সবচেয়ে মূল্যবান এবং অথচ অবহেলিত সম্পদ হচ্ছে সময়।

মহান আল্লাহ পবিত্র কুরআনে বিশেষ কোনো বিষয়ের গুরুত্ব বোঝাতে সেই জিনিসের কসম বা শপথ করেছেন। সুরা আল আসরের শুরুতেই সময়ের কসম করে মানুষকে সতর্ক করেছেন। মহামান্য আল্লাহ সময়ের গুরুত্ব বোঝাতে যে কথা বলেছেন তা হলো,

وَالْعَصْرِ ۙ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ (উচ্চারণ : ওয়াল ‘আছর। ইন্ন্যাল ইনছানা লাফী খুছর।)

এটির অর্থ হলো: সময়ের কসম। মানুষ চরম ক্ষতিতে নিমজ্জিত। (সুরা আসর, আয়াত : ১-২)

এই ক্ষতি থেকে বাঁচতে পারবে শুধুমাত্র তারা, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। মহান আল্লাহ সমস্ত মানুষের সামনে জীবনে সফল হওয়ার পথ ও পদ্ধতি বলেছেন। অর্থাৎ, সময়কে কাজে লাগিয়ে এই চার কাজে একজন মানুষ সফলতা লাভ করতে সক্ষম হবে।

প্রিয়নবি আমাদের সময়ের গুরুত্ব বোঝাতে এবং অবহেলা, অলসতা দূর করতে যা বলেছেন তা হলো,

نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالْفَرَاغُ

এটির অর্থ হলো: দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় রয়েছে। তা হলো, সুস্থতা ও অবসর। (সহিহ বুখারি, হাদিস: ৬৪১২)

সুস্থ ও অবসর সময়ে আমরা প্রায়ই ভাবি, এখন না, কাজটি পরে করবো। কিন্তু দেখা যায়, পরে আর কাজটি করা হয় না। এই অলস মানসিকতাই জীবনে ব্যর্থতার জন্ম দেয়।

জীবন বস্তুতঃ কিছু দিনের, ঘণ্টার আর সেকেন্ডের সমাহার মাত্র। তাই সময়কে নষ্ট করা মানে জীবন ধ্বংসের সবিশেষ।

হাশরের ময়দানে প্রতিটি মানুষকে তার জীবনের হিসাব দিতে হবে। বিশেষ করে সময়ের হিসাব দিতে হবে। নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ

অর্থ : কেয়ামতের দিন কোনো বান্দার কদম একচুলও নড়াতে পারবে না যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার জীবন কোন কাজে নিঃশেষিত হয়েছে এবং তার যৌবনকাল কোন কাজে ক্ষয় করেছে। (তিরমিজি, হাদিস : ২৪১৭)

আমরা প্রতিনিয়ত নানা রকমের সফলতার গল্প শুনি। যে ব্যক্তি নিজের প্রতিটি মুহূর্তকে দুনিয়া ও আখিরাতের কল্যাণে কাজে ব্যবহার করে, সে প্রকৃত সফল।

সোশাল মিডিয়া বা অনর্থক কাজ বাদ দিয়ে জীবনের সোনালি সময়গুলো কাজে লাগাই। আমাদের দৈনন্দিন রুটিন অনুযায়ী জীবন পরিচালিত হোক। সময়ের সঠিক মূল্যায়ন করলে জীবনে সফলতা অর্জন করব।

লেখক: শিক্ষক, মাদরাসাতুল কোরআন, দক্ষিণখান, ঢাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, টোল আদায় কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, টোল আদায় কত?

উদ্বোধনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিনিময়ে টোল বাবাদ এসব যানবাহন থেকে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আদায় করা টোল থেকে ঋণের ১৬ কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা সরকারকে কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া, আদায় করা টোলের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

২০২২ সালের ২৫ জুন দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরের দিন ২৬ জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল।

ঋণের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চার কিস্তি করে মোট ১৪০টি কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

সেতু কর্তৃপক্ষ আশা পোষণ করছে যে, টোল আদায়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্ট্যাচু অব লিবার্টি আলোকিত করবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্ট্যাচু অব লিবার্টি আলোকিত করবে ফ্রান্স

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে বর্ণাঢ্য আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স।

সোমবার (২৯ জুন) নিউইয়র্কে অবস্থিত ফ্রান্স কনস্যুলেটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 ‘স্মরণীয় শিল্পসৃষ্টির’ এ আয়োজন আগেই ধারণ করা হবে। পরে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের শুরুতেই এটি প্রচার করা হবে।

 ফরাসি কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, ‘স্ট্যাচু অব লিবার্টিকে এমনভাবে উপস্থাপন করা হবে, যা আগে কখনও জনসাধারণ দেখেনি। এর প্রতীকী ও আবেগঘন তাৎপর্য আরও উজ্জ্বল করে তুলতেই এ বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।’

 নিউইয়র্কে ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো জানান, বন্ধুত্বের ইতিহাস ২৫০ বছরের। সেই সম্পর্ক এখনও অত্যন্ত দৃঢ় ও গভীর। তাই বিশেষ কিছু করার চেষ্টা হয়েছে।

 ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে নিউইয়র্ক বন্দরের এই স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়। এটি বর্তমানে দেশটির অন্যতম বিখ্যাত স্থাপনা।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাম মন্দিরের অর্থ আত্মসাতে মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টার হতো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


রাম মন্দিরের অর্থ আত্মসাতে মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টার হতো

রাম মন্দিরের অর্থ আত্মসাতের বিষয়কে কেন্দ্র করে ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তীব্র সমালোচনা করেছেন।

তিনি সোমবার (২৯ জুন) বিজনোরে এক সমাবেশে সমালোচনা করে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘যদি রাম মন্দির ট্রাস্ট থেকে অর্থ আত্মসাতে কোনো মুসলিম জড়িত থাকতেন, তাহলে এতক্ষণে তাকে এনকাউন্টার করে হত্যা করা হতো এবং তার বাড়িতে বুলডোজার চালানো হতো।’ খবরটি এনডিটিভি প্রকাশ করেছে।

মামলার ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ার অভিযোগ তুলে ওয়াইসি জানান, পুলিশ এখনও পর্যন্ত এই বহুল আলোচিত মামলার অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়ার চেষ্টা করেনি।

তিনি উল্লেখ করেন, ‘ট্রাস্টে যদি একজন মুসলিমের উপস্থিতি থাকতো, তাহলে পরবর্তীতে তার এনকাউন্টার করে এবং বাড়িতে বুলডোজার চালিয়ে মামলার নিষ্পত্তি করা যেত। কিন্তু এখনকার অভিযুক্তরা আরামে রয়েছেন।’

রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়কে লক্ষ্য করে ওয়াইসি আরও জানান, ‘চম্পত আরামে আছেন।’ উল্লেখ্য যে, অনুদান আত্মসাতের ঘটনাটি প্রকাশ্যে আসার পর শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় নিজের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন।

এনডিটিভির খবরে আলোকিত হয়েছে যে, কয়েক দিন আগে ওয়াইসি উত্তর প্রদেশ সরকারের কাছে প্রশ্ন করেছিলেন, রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে যে গুলি চালানোর বা বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার ঘটনা ঘটে, এই মামলার অভিযুক্তদের ক্ষেত্রেও কি একই ব্যবস্থা নেওয়া হবে?

রাম মন্দিরের অর্থ আত্মসাতের ঘটনাটি ভারতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এতে রাজনৈতিক বিতর্কের নতুন সূচনা হয়েছে। বিরোধী দলগুলো এই ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারের কঠোর সমালোচনা করছে।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রকাশ্যে প্রশ্ন তোলার পরে বিষয়টি নতুন মাত্রা পায়। পরে রাজ্য সরকারের বিশেষ তদন্ত দল তদন্ত করতে শুরু করে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন বাসভবনে তল্লাশি, হিসাববহির্ভূত নগদ অর্থ উদ্ধার এবং মন্দিরের কর্মী ও ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পাশাপাশি মন্দিরের ব্যবস্থাপনা ব্যবস্থায় পূর্ণাঙ্গ সংস্কারের দাবি তুলেছে। গত ২৫ জুন ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে মামলার প্রথম এফআইআর দায়ের করা হয়, যেখানে আটজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রাম শঙ্কর যাদব ওরফে টিন্নু। তারা সবাই রাম মন্দিরের অনুদান গণনার দায়িত্বে ছিলেন।

গত ২৬ জুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্ট যে-ই হোক, তার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে। তবে, এখন পর্যন্ত আত্মসাৎ হওয়া অর্থের সঠিক পরিমাণ জানা যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে, মন্দিরের হিসাব থেকে প্রায় ৭ থেকে ৭ দশমিক ৫ কোটি রুপি নগদ অর্থের গরমিল রয়েছে। এ পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৮০ লাখ রুপি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%