প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উদ্বোধনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিনিময়ে টোল বাবাদ এসব যানবাহন থেকে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আদায় করা টোল থেকে ঋণের ১৬ কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা সরকারকে কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া, আদায় করা টোলের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।
২০২২ সালের ২৫ জুন দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরের দিন ২৬ জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল।
ঋণের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চার কিস্তি করে মোট ১৪০টি কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।
সেতু কর্তৃপক্ষ আশা পোষণ করছে যে, টোল আদায়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন