ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, টোল আদায় কত?


পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, টোল আদায় কত?

উদ্বোধনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিনিময়ে টোল বাবাদ এসব যানবাহন থেকে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আদায় করা টোল থেকে ঋণের ১৬ কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা সরকারকে কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া, আদায় করা টোলের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

২০২২ সালের ২৫ জুন দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরের দিন ২৬ জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল।

ঋণের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চার কিস্তি করে মোট ১৪০টি কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

সেতু কর্তৃপক্ষ আশা পোষণ করছে যে, টোল আদায়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্ট্যাচু অব লিবার্টি আলোকিত করবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্ট্যাচু অব লিবার্টি আলোকিত করবে ফ্রান্স

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে বর্ণাঢ্য আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স।

সোমবার (২৯ জুন) নিউইয়র্কে অবস্থিত ফ্রান্স কনস্যুলেটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 ‘স্মরণীয় শিল্পসৃষ্টির’ এ আয়োজন আগেই ধারণ করা হবে। পরে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের শুরুতেই এটি প্রচার করা হবে।

 ফরাসি কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, ‘স্ট্যাচু অব লিবার্টিকে এমনভাবে উপস্থাপন করা হবে, যা আগে কখনও জনসাধারণ দেখেনি। এর প্রতীকী ও আবেগঘন তাৎপর্য আরও উজ্জ্বল করে তুলতেই এ বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।’

 নিউইয়র্কে ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো জানান, বন্ধুত্বের ইতিহাস ২৫০ বছরের। সেই সম্পর্ক এখনও অত্যন্ত দৃঢ় ও গভীর। তাই বিশেষ কিছু করার চেষ্টা হয়েছে।

 ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে নিউইয়র্ক বন্দরের এই স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়। এটি বর্তমানে দেশটির অন্যতম বিখ্যাত স্থাপনা।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাম মন্দিরের অর্থ আত্মসাতে মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টার হতো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


রাম মন্দিরের অর্থ আত্মসাতে মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টার হতো

রাম মন্দিরের অর্থ আত্মসাতের বিষয়কে কেন্দ্র করে ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তীব্র সমালোচনা করেছেন।

তিনি সোমবার (২৯ জুন) বিজনোরে এক সমাবেশে সমালোচনা করে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘যদি রাম মন্দির ট্রাস্ট থেকে অর্থ আত্মসাতে কোনো মুসলিম জড়িত থাকতেন, তাহলে এতক্ষণে তাকে এনকাউন্টার করে হত্যা করা হতো এবং তার বাড়িতে বুলডোজার চালানো হতো।’ খবরটি এনডিটিভি প্রকাশ করেছে।

মামলার ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ার অভিযোগ তুলে ওয়াইসি জানান, পুলিশ এখনও পর্যন্ত এই বহুল আলোচিত মামলার অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়ার চেষ্টা করেনি।

তিনি উল্লেখ করেন, ‘ট্রাস্টে যদি একজন মুসলিমের উপস্থিতি থাকতো, তাহলে পরবর্তীতে তার এনকাউন্টার করে এবং বাড়িতে বুলডোজার চালিয়ে মামলার নিষ্পত্তি করা যেত। কিন্তু এখনকার অভিযুক্তরা আরামে রয়েছেন।’

রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়কে লক্ষ্য করে ওয়াইসি আরও জানান, ‘চম্পত আরামে আছেন।’ উল্লেখ্য যে, অনুদান আত্মসাতের ঘটনাটি প্রকাশ্যে আসার পর শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় নিজের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন।

এনডিটিভির খবরে আলোকিত হয়েছে যে, কয়েক দিন আগে ওয়াইসি উত্তর প্রদেশ সরকারের কাছে প্রশ্ন করেছিলেন, রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে যে গুলি চালানোর বা বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার ঘটনা ঘটে, এই মামলার অভিযুক্তদের ক্ষেত্রেও কি একই ব্যবস্থা নেওয়া হবে?

রাম মন্দিরের অর্থ আত্মসাতের ঘটনাটি ভারতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এতে রাজনৈতিক বিতর্কের নতুন সূচনা হয়েছে। বিরোধী দলগুলো এই ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারের কঠোর সমালোচনা করছে।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রকাশ্যে প্রশ্ন তোলার পরে বিষয়টি নতুন মাত্রা পায়। পরে রাজ্য সরকারের বিশেষ তদন্ত দল তদন্ত করতে শুরু করে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন বাসভবনে তল্লাশি, হিসাববহির্ভূত নগদ অর্থ উদ্ধার এবং মন্দিরের কর্মী ও ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পাশাপাশি মন্দিরের ব্যবস্থাপনা ব্যবস্থায় পূর্ণাঙ্গ সংস্কারের দাবি তুলেছে। গত ২৫ জুন ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে মামলার প্রথম এফআইআর দায়ের করা হয়, যেখানে আটজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রাম শঙ্কর যাদব ওরফে টিন্নু। তারা সবাই রাম মন্দিরের অনুদান গণনার দায়িত্বে ছিলেন।

গত ২৬ জুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্ট যে-ই হোক, তার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে। তবে, এখন পর্যন্ত আত্মসাৎ হওয়া অর্থের সঠিক পরিমাণ জানা যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে, মন্দিরের হিসাব থেকে প্রায় ৭ থেকে ৭ দশমিক ৫ কোটি রুপি নগদ অর্থের গরমিল রয়েছে। এ পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৮০ লাখ রুপি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে চিলাদী-ছাতারপাইয়া সড়ক সংস্কারের জন্য মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


সেনবাগে চিলাদী-ছাতারপাইয়া সড়ক সংস্কারের জন্য মানববন্ধন

নোয়াখালীর সেনবাগ উপজেলার দীর্ঘদিন ধরে অবহেলিত চিলাদী-ছাতারপাইয়া সড়কটিকে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করলেন স্থানীয় এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সেনবাগের ছাতারপাইয়া বাজারে চিলাদী-ছাতারপাইয়া সড়কের মুখে এই মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে, যার কারণে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং কাদার সৃষ্টি হওয়ায় চলাচল করা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বক্তারা দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানালেন।

এ সময় বক্তব্য রাখেন আবদুল হক মডেল মাদরাসার শিক্ষক মাস্টার কামরুল হাছান, আলোর কাফেলার পরিচালক হাসিব ভূঁইয়া, সমাজসেবী মাসুদ, এ কে আজাদ এবং আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং জনদুর্ভোগ দূরীকরণের জন্য সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের দাবি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলের সংঘর্ষে নাসিরনগরের যাত্রীদের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


সরাইলের সংঘর্ষে নাসিরনগরের যাত্রীদের ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টানা তৃতীয় দিনের সংঘর্ষের ফলে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অচল হয়ে পড়ে। মঙ্গলবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ট্রাক, বাস এবং সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা হয়ে যায় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

রোববার সন্ধ্যায় কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেনের সঙ্গে ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়ার পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা ঘটে। এর ফলস্বরূপ রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং ধর্মতীর্থ গ্রামের শামছুল মিয়ার ছেলে হাদিম মিয়া (৫৫) নিহত হন।

সোমবার, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে বিকেল সাড়ে ৫টায় হাদিম মিয়ার দাফন করা হয়। দাফনের পরপরই ধর্মতীর্থ গ্রামের হাজার হাজার লোক কালীকচ্ছ বাজারে সূর্যকান্দি গ্রামের লোকজনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে। সন্ধ্যা ৭টার সময় দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হলে একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার সকালে দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থানে আসে। এক সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন, যার মধ্যে ওসিও রয়েছেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক শতাধিক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কালীকচ্ছ এলাকায় আঞ্চলিক বিজিবি সদর দপ্তর এবং সরাইল বিজিবি ব্যাটালিয়নের আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করায় পরিস্থিতি থমথমে। কালীকচ্ছ বাজারের বেশিরভাগ দোকান বন্ধ আছে, এবং অনেক দোকানের শাটার খোলা হলেও ভেতরে কোনো মালামাল পাওয়া যাচ্ছে না।

সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি, খুব দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%