০৪:৩২ পি.এম
এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের নোবেল কমিটি চলতি বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে। এই তথ্যটি জানিয়েছে রয়টার্স।
বিশ্ব রাজনীতিতে শান্তিতে নোবেল জয়ী ব্যক্তিদের প্রভাব বিস্তৃত হয়। এজন্য পুরস্কার বিজয়ীদের প্রতি মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই অনেক বেশি।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
তবে, নোবেল পুরস্কার কাদের হাতে উঠবে, সে বিষয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয়। নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন সম্ভাব্য বিজয়ীদের নথি প্রস্তুত করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি উল্লেখ করেছেন, বিজয়ী নির্বাচন করতে আন্তর্জাতিক ব্যবস্থায় ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের দিকে তারা গভীরভাবে নজর রাখছেন।
নতুন বিশ্বব্যবস্থা কেমন হওয়া উচিত, সে বিষয়ে কাজ করা কাউকে কমিটি নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে কি না, এমন প্রশ্নের উত্তরে হার্পভিকেন বলেন, "অবশ্যই, এটা স্পষ্ট আমরা এখন যে পরিবর্তনশীল সময় পার করছি, তার মধ্যে যারা নতুন প্রতিষ্ঠান, নতুন উদ্যোগ এবং কাজের নতুন পথ তৈরি করতে সক্ষম হচ্ছেন, তা আলফ্রেড নোবেল তার উইলে যেসব মূল উদ্দেশ্য নির্ধারণ করে গেছেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।" তিনি আরও বলেন, "কারণ, শেষ পর্যন্ত এটিই তো কমিটির কাজের মূল মাপকাঠি।" ফলে এটি অবশ্যই এমন একটি বিষয় হবে, যা কমিটি খোঁজার চেষ্টা করবে।
নোবেল কমিটির সেক্রেটারি হার্পভিকেন আরও উল্লেখ করেন, "বিশ্বজুড়ে যে তোলপাড় চলছে, তার অর্থ এই নয় যে প্রার্থীর অভাব রয়েছে কিংবা শান্তি পুরস্কার তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে।" তিনি বলেন, "পুরস্কার নিয়ে আমি চিন্তিত নই। তবে, বিশ্ব কোন দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমি চিন্তিত।"
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন