প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ইটভাটার দেওয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামে অবস্থিত ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকদের মধ্যে একজন হচ্ছেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং অপরজন হলেন একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রমিকরা ইটভাটায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে কিলন বা চিমনির পাশে একটি দেওয়াল ধসে পড়ে। এই ঘটনায় চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ঘটে। আহত হন আরও দুই শ্রমিক।
আহত শ্রমিকদের মধ্যে আছেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ময়নাতদন্তের পর নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুই শ্রমিকের মৃত্যুর কারণে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন