ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া


বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে প্রায় ৩০ হাজারের অধিক ব্যক্তি ই-৯ ভিসাধারী। তবে, বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়া দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সিউলের বাংলাদেশ দূতাবাস কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির প্রতি প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার জন্য আবেদন করা যাবে। এই ক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে, ভিসা নবায়নের সময় ভাষার সনদ জমা দিতে হবে। এছাড়া, পরিবারকে কোরিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে ভাষাগত যোগ্যতা প্রয়োজন।

আরও পড়ুন: নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

এই আবেদনের জন্য প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এছাড়াও, বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।

অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও, ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ প্রদান করে।

সাধারণ নিয়ম অনুযায়ী এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট প্রয়োজন। ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) অথবা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পাওয়ার পর করণীয় নির্দেশনা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

যুক্তরাষ্ট্রের একটি নেভি জাহাজে ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলা নিউ জার্সির এক ফেডারেল বিচারক খারিজ করেছেন। অভিযোগটি কর্মক্ষেত্রে সংঘটিত ‘ইনজুরি’ হিসেবে গণ্য হওয়ায় এটি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়বে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

মামলাটি দায়ের করেছিলেন এলসি ডোমিঙ্গেজ। তিনি অভিযোগ করেন যে, ২০২১ সালের ডিসেম্বরে ইতালির ব্রিনদিসিতে অবস্থানরত মার্কিন নেভির দ্রুতগতির পরিবহন জাহাজ ইউএসএনএস কারসন সিটিতে কাজ করার সময় জাহাজটির ক্যাপ্টেন তাকে ধর্ষণ করেন। ডোমিঙ্গেজের দাবি, ঘটনাটি তার নিজ কেবিনে এবং কর্মঘণ্টার বাইরে ঘটেছিল।

২০২৩ সালে মার্কিন সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন ডোমিঙ্গেজ। মামলায় তিনি অভিযোগ করেন যে, ঘটনার পর বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করা হয়নি। তার আইনজীবীরা যুক্তি দেন যে, জাহাজে থাকা তার চাকরির অংশ হলেও ব্যক্তিগত কেবিনে যৌন নির্যাতনের অভিযোগকে চাকরির দায়িত্বের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

অন্যদিকে, মার্কিন সরকার যুক্তি দেয় যে, ডোমিঙ্গেজের কর্মস্থল ছিল জাহাজটি এবং চাকরির কারণে তাকে সেখানে অবস্থান করতে হয়েছিল। ফলে জাহাজে অবস্থানকালে তার ওপর যে কোনো ব্যক্তিগত ক্ষতি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়তে পারে। এ কারণে, সরকার দাবি করে যে, দেওয়ানি আদালতের পরিবর্তে কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত।

শেষ পর্যন্ত শ্রম বিভাগের সিদ্ধান্তের পর আদালত মামলাটি খারিজ করে দেয়। ডোমিঙ্গেজের আইনজীবীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান। তাদের মতে, নিজের কেবিনে ঘুমন্ত অবস্থায় যৌন নির্যাতনের শিকার হওয়াকে কর্মীর চাকরির দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

ঘটনাটির বিষয়ে অপরাধমূলক তদন্তও পরিচালিত হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউএস কোস্ট গার্ডের তদন্তে এমন তথ্য পাওয়া যায় যে, ক্যাপ্টেন এমন এক যৌন সম্পর্কে জড়িয়েছিলেন যেখানে সংশ্লিষ্ট নারী সম্মতি দেওয়ার অবস্থায় ছিলেন না। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

মার্কিন নেভির বর্তমান নীতিতে যৌন নির্যাতনকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস বা এনসিআইএস নেভি ও মেরিন কর্পসের যৌন নির্যাতনের অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছে।

ডোমিঙ্গেজের মামলাটি যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক কর্মীদের কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের অভিযোগ কীভাবে আইনি কাঠামোর মধ্যে বিবেচিত হবে, তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে কর্মস্থলে সংঘটিত অপরাধ এবং কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার সীমারেখা নিয়ে এ সিদ্ধান্ত ভবিষ্যতে আরও আইনি বিতর্ক সৃষ্টি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসতঘর থেকে ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরি, ২ কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বসতঘর থেকে ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরি, ২ কিশোর আটক

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে প্রবেশ করে প্রায় ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরির ঘটনায় পুলিশ দুই কিশোরকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ফাহাদ হোসেন (১৬) এবং সিফাত (১৭) অন্তর্ভুক্ত রয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া গহনা বিক্রির সাড়ে ৩ লাখ টাকা এবং ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আটক ফাহাদ ও সিফাত রায়পুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার (১১ আগস্ট) রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সোনার গহনা চুরি করে। পরদিন এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হয় এবং ফাহাদ ও সিফাতকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত স্বর্ণ ও নগদ অর্থের ঘটনায় জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার এবং সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার কিশোরদের আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকী সোনার গহনা উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে সোনা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বিমানবন্দরে সোনা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ সোনা ছিনতাই চক্রের তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন এবং সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত। মামলায় অপর আসামি হিসেবে নাম রয়েছে বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলের।

গত ২৯ আগস্ট মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। ২৮ আগস্ট, তিনি পরিবারের ব্যবহারের জন্য ও বোনের বিয়ের উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম সোনার গহনা পাঠান। ওই দিন সন্ধ্যা ৮টার দিকে বিমানবন্দর থেকে ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গহনা নিয়ে তারা একটি ভাড়াকরা হায়েস গাড়িতে ওঠেন।

এজাহারে আরও বলা হয়েছে, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে তারা গাড়ি থেকে নামার পর চার আসামি তাদের ঘিরে ধরেন। এ সময় আসামিরা ভুক্তভোগীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে দাবি করেন। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা গহনা ছিনিয়ে নেন।

বাদীর দাবি, তার কাছে থাকা ১০০ গ্রাম গহনার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা এবং রোহান চৌধুরীর কাছেও থাকা ১০০ গ্রাম গহনার মূল্যও প্রায় ২০ লাখ টাকা। অর্থাৎ মোট ২০০ গ্রাম স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা, ছিনিয়ে নেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় একজন পথচারী ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করেন এবং আরেকজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ, বিমানবন্দর থানা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সোনা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

প্রতিক্রিয়া জানতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মোবাইলে ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে সেক্রেটারি নাসির উদ্দীনের ফোনে কল করা হলে সেটি রিসিভ হয়নি।

এ বিষয়ে ওসি কামরুজ্জামান জুয়েল, বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন, রোববার সকালে দুইজনকে এবং সন্ধ্যায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাবি প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাবি প্রশাসনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপাচার্যের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, "নেপালে সংঘটিত ভয়াবহ দুর্যোগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। এই মর্মান্তিক ঘটনায় আপনারা যেমন ব্যথিত ও মর্মাহত, আমরাও তেমনি কষ্ট পেয়েছি। নেপাল আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র। আপনাদের এই দুঃসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের পাশে আছে।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা নেপাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছেন। আপনারা শুধু বিদেশি শিক্ষার্থী নন, আমাদের অতিথি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। তাই সংকটময় সময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। নেপালে থাকা পরিবার ও স্বজনদের নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক।"

তিনি আরও বলেন, "দেশে যোগাযোগে কোনো সমস্যা হলে, সহায়তার প্রয়োজন হলে কিংবা ব্যক্তিগত কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন। ছাত্র উপদেষ্টা দপ্তর আপনাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে।"

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। তিনি বলেন, "নেপাল আমাদের প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ। আপনারা পরিবার ও আত্মীয়স্বজন ছেড়ে এখানে পড়াশোনা করতে এসেছেন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছি, আমরা আপনাদের অভিভাবকের মতো দায়িত্ব নিতে চাই।"

তিনি আরও বলেন, "‘নেপালে ঘটে যাওয়া এই প্রাকৃতিক মহাবিপর্যয়ের মধ্যে আপনাদের পড়াশোনা বা পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানার জন্যই আপনাদের সঙ্গে কথা বলা। আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন।’"

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের (উপ-উপাচার্য) প্রশাসন অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ডরমিটরির পরিচালক ড. মো. আবু বকর পিকে, ডরমিটরির ওয়ার্ডেন, সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২২ জন নেপালি শিক্ষার্থী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%