০৯:২২ পি.এম
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে প্রবেশ করে প্রায় ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরির ঘটনায় পুলিশ দুই কিশোরকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ফাহাদ হোসেন (১৬) এবং সিফাত (১৭) অন্তর্ভুক্ত রয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া গহনা বিক্রির সাড়ে ৩ লাখ টাকা এবং ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আটক ফাহাদ ও সিফাত রায়পুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার (১১ আগস্ট) রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সোনার গহনা চুরি করে। পরদিন এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হয় এবং ফাহাদ ও সিফাতকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত স্বর্ণ ও নগদ অর্থের ঘটনায় জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার এবং সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার কিশোরদের আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকী সোনার গহনা উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন