ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দিনাজপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন


দিনাজপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমি দখলমুক্ত করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন এবং ভাদুরিয়া বিটের কর্মকর্তা এম এস নুর।

বন বিভাগের সূত্রে জানা যায়, আমবাগান গ্রামের ইব্রাহিম মিয়া (৩৫) প্রায় ৩০ শতক বনের জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করছিলেন। যখন বন বিভাগ বাধা দিতে যায়, তখন তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। পরে বন বিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমি উদ্ধার করে।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন বলেন, "বন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। বনভূমি রক্ষার দায়িত্ব বন বিভাগের। তাদের অনুরোধে প্রশাসনের পক্ষ থেকে অভিযানে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও বনভূমি রক্ষায় বন বিভাগকে সব ধরনের সহযোগিতা করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গিজার উৎপাদনে এমএম বিআরবি ও আর.এ.কে প্রতিষ্ঠানকে জরিমানা, কারখানা সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


গিজার উৎপাদনে এমএম বিআরবি ও আর.এ.কে প্রতিষ্ঠানকে জরিমানা, কারখানা সিলগালা

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পণ্যের মান সনদ ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি ও বাজারজাত করার অভিযোগে এমএম বিআরবি এবং আর.এ.কে ব্র্যান্ড প্রতিষ্ঠানকে সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহযোগিতায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করে।

অভিযানের সময় দেখা যায়, উত্তর যাত্রাবাড়ীর ৭২/৭/বি/২ বাড়িতে এমএম বিআরবি এবং আর,এ,কে ব্র্যান্ডের গিজার উৎপাদন করা হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে, উৎপাদিত গিজারগুলো মানহীন এবং অত্যন্ত নিম্নমানের। এসব গিজার বিস্ফোরিত হয়ে অগ্নি দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে এসব গিজার উৎপাদন ও বিক্রির জন্য সিএম লাইসেন্স নেই।

এছাড়া, প্রতিষ্ঠানটি শুধু অবৈধ গিজার উৎপাদনই করছে না, বরং মানহীন এসব গিজার বাজারজাত করার জন্য গ্রাহকদের বিভ্রান্ত করতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রদান করছে। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী, এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।

অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার জনাব ফারদিন ইসলাম এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক শিখন সাহা দায়িত্ব পালন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট, তবুও সন্ধ্যায় অন্ধকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট, তবুও সন্ধ্যায় অন্ধকার

রাজধানীর পোস্তগোলা ব্রিজ, যা বুড়িগঙ্গা সেতু-১ নামেও পরিচিত, দুই পাশে শতাধিক ল্যাম্পপোস্ট থাকার পরও একটি ল্যাম্পপোস্টেও বাতি জ্বলছে না। সন্ধ্যা নামলেই সেতুর ওপর অন্ধকার নেমে আসে। এর ফলে যানবাহনের চালক ও সাধারণ পথচারীদের জন্য চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে।

পর্যাপ্ত আলোর অভাব দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর পাশাপাশি সেতু দিয়ে চলাচলকারী মানুষদের মধ্যে চুরি ও ছিনতাইয়ের আতঙ্কও সৃষ্টি করছে। গুরুত্বপূর্ণ এই সেতুর এমন পরিস্থিতি চললেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মতো কেউ নেই।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। পোস্তগোলা ব্রিজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে বিবেচিত। প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য যানবাহন ও মানুষ এই সেতু ব্যবহার করেন। অথচ সেতুর দুই পাশে শতাধিক ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোতে বাতি না জ্বলায় রাতের বেলা স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যানবাহনের চালকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি সেতুতে এতগুলো ল্যাম্পপোস্ট থাকা সত্ত্বেও সেগুলো কেন অচল, তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছেন।

প্রাইভেট চালক সাজিদ যুগান্তরকে বলেন, "সড়কবাতি স্থাপন করা হলেও সেগুলো সচল রাখার দায়িত্ব কার? নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলে শতাধিক ল্যাম্পপোস্ট অন্ধকারে পড়ে থাকার কথা নয়।"

একটি গুরুত্বপূর্ণ সেতুতে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অথচ পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট থাকার পরও বাতি না জ্বলার অভিযোগ জনদুর্ভোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছে।

কেরানীগঞ্জের বাসিন্দা শেখ ওমর ফারুক যুগান্তরকে বলেন, "আমি প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার হই। সেতুর সড়কবাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা কী, কেন বাতিগুলো সচল করা হচ্ছে না এবং কবে নাগাদ সমস্যার সমাধান হবে—এসব প্রশ্নের উত্তর চান স্থানীয় বাসিন্দা ও নিয়মিত চলাচলকারীরা।"

জুরাইনের ব্যবসায়ী আনোয়ার যুগান্তরকে বলেন, "দ্রুত সব ল্যাম্পপোস্ট সচল করে সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধ এবং চুরি-ছিনতাইয়ের আশঙ্কা কমাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।"

ঢাকা-মাওয়া রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী মো. মনির হোসেন যুগান্তরকে জানান, "খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোহানেসবার্গে বজ্রপাত ও বৃষ্টির কারণে খেলা এখনও বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


জোহানেসবার্গে বজ্রপাত ও বৃষ্টির কারণে খেলা এখনও বন্ধ

জোহানেসবার্গে বজ্রপাত ও বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের দারুণ বোলিংয়ের ফলে তারা ম্যাচে ফিরে এসেছে। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট বাংলাদেশের পেসাররা দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে তুলে নিয়েছেন।

লাঞ্চ বিরতির আগে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৮৬ রান করেছে। বাংলাদেশের প্রথম ইনিংসের তুলনায় স্বাগতিকেরা এখনও ১৪ রানে পিছিয়ে রয়েছে।

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শুরু করেছিল। ক্রিজে ছিলেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। দিনের শুরুতে ভালো ব্যাটিং করলেও বাভুমা পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। অন্যদিকে, রিকেলটন ফিফটি তুলে নেন।

দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই তাসকিন আহমেদ আঘাত হানেন। তিনি পরপর দুই ওভারে উইয়ান মাল্ডার ও মার্কো ইয়ানসেনকে আউট করেন। এরপর সাইমন হার্মারকে আউট করেন হাসান মাহমুদ।

রিকেলটন ১০৪ বলে ৫৬ রান নিয়ে অপরাজিত আছেন। কাগিসো রাবাদা অপরাজিত ৫ রানে রয়েছেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪টি, তাসকিন ২টি এবং মুমিনুল হক ১টি উইকেট নিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১২তম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরির পদে মোট ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।

১. পদের নাম ও সংখ্যা: মাঠ ও বাজার পরিদর্শক ৫টি, (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কৃষিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। প্রার্থীদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৯টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ১টি, স্থায়ী (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীদের কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ৩টি, (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক (ভারী) ১টি, (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩৯টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৩৮টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা dam.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%