প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের জিয়ানগরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আবির (১১) নামে একটি শিশু। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের বালিপাড়া-জিয়ানগর সড়কের গোডাউন এলাকায় মোল্লা বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত আবির ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন মরিয়ম (৩), নহা (১১) এবং অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবির রাস্তা পার হওয়ার সময় দৌড়াচ্ছিল এবং এ সময় অপর দিক থেকে আসা একটি অটোরিকশার চাপায় তার মৃত্যু ঘটে। এই ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ তিনজন যাত্রী আহত হন।
পুলিশের তথ্য মতে, আবির সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড়ালে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে এর যাত্রীরাও আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিয়ানগর থানার ওসি মহব্বত খান জানিয়েছেন, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন