ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাত ও সকালজুড়ে যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা


রাত ও সকালজুড়ে যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

উত্তরের তিন বিভাগে রাত থেকে সকালের মধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে, এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। একই বিষয় নিয়ে বার্তা দিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম (বিডব্লিউওটি)।

রোববার (১২ জুলাই) রাতে পৃথকভাবে ফেসবুক পোস্টে তারা এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ পলাশ তার পোস্টে লিখেছেন, রোববার রাত সাড়ে ৮টার পর সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার মধ্যে দেশের উত্তর দিকের ৩ বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বিশেষভাবে নিম্নলিখিত বিভাগ ও জেলাগুলোতে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ঢাকা: ঢাকা শহরসহ বিভাগের সব জেলায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। তবে ঢাকা শহরের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের শঙ্কা বেশি।

রাজশাহী: সকল জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

রংপুর: বিভাগের সব জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ: জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর জেলায় ভারি বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সিলেট: সব জেলায় বৃষ্টি হতে পারে। তবে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা সুনামগঞ্জ ও সিলেট জেলায়।

এদিকে উত্তরাঞ্চলে ভারি বৃষ্টির শঙ্কা জানিয়ে বিডব্লিউওটি বলছে, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ভারি থেকে অতিভারি বৃষ্টি চলছে। যা রাত বাড়ার সঙ্গে ক্রমশ পূর্ব দিকে বিস্তৃত হয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব এলাকা এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া আরো নতুন নতুন মেঘ তৈরি হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের আরও কিছু এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।

এতে আজ রাতে উত্তরাঞ্চলের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু এলাকায় সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির মেঘমালা সৃষ্টি হতে পারে। যে কারণে এসব এলাকাতেও ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে, আজ রাত ও আগামীকাল দুপুরের মধ্যে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এ সময় বজ্রপাত নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে বিডব্লিউওটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারালেন এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারালেন এক যুবক

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (৩০) নামের একজন যুবকের দুই পা বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) বিকেল ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের কন্ঠকর্মী আকবর হোসেনের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেয় ফরিদ। এই সময় সে প্রাণে বেঁচে গেলেও তার দু পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ ফায়ার ফাইটারের একটি টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিলেন সাঈদ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৭ এম


সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিলেন সাঈদ ইব্রাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখার জন্য বৃত্তি প্রদান করেছেন।

রোববার (১২ জুলাই) ফুটস্টেপস বাংলাদেশ এবং বৃত্ত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনি নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ এবং সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে সাঈদ ইব্রাহিম বলেছেন, 'অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জন করা কঠিন হয়ে যায়। যদি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসে, তবে এসব শিক্ষার্থী তাদের শিক্ষা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।'

তিনি আরও উল্লেখ করেছেন, 'শিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যতে দেশের জন্য বিনিয়োগ করা। আজ যাদের সহায়তা করা হচ্ছে, তারাই ভবিষ্যতে দেশের উন্নয়ন, গবেষণার উদ্ভাবন এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

সাঈদ ইব্রাহিম ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থাগুলোকে শিক্ষাবৃত্তি কার্যক্রমে আরও সম্পৃক্ত হতে আহ্বান জানান। তার মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে কোনো মেধাবী শিক্ষার্থী কেবল আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেনমোহর নির্ধারণে স্ত্রীর পছন্দ-অপছন্দ, ইসলামের দৃষ্টিতে কী বলা হয়েছে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:২৮ এম


দেনমোহর নির্ধারণে স্ত্রীর পছন্দ-অপছন্দ, ইসলামের দৃষ্টিতে কী বলা হয়েছে?

বিয়ের ক্ষেত্রে দেনমোহর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি স্ত্রীর অধিকার। স্ত্রীর দেনমোহর পরিশোধ করা স্বামীর জন্য ইসলামের বিধান। এটা শুধু একটি সংখ্যা ধরে রাখার নাম নয়, বরং তা পরিশোধ করা স্বামীর জন্য ওয়াজিব।

দেনমোহর পুরোপুরি নারীর অধিকার। এই অধিকারকে খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন,

وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ

অর্থ: আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা, আয়াত: ৫)

দেনমোহর পাত্রী ও পাত্রপক্ষের আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়। বর্তমান সমাজে অনেক সময় দেখা যায়, দেনমোহর নির্ধারণে একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়।

দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত হয়নি। তবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন পরিমাণের কমে দেনমোহর ধার্য করা যাবে না। কেউ কেউ নিজেদের উদার প্রমাণ করার জন্য দেনমোহর ছাড়াই বিয়ে করেন। এটি অত্যন্ত খামখেয়ালিপনা। ইসলামি শরিয়তের বিধান হল বিয়েতে সর্বনিম্ন দেনমোহর ১০ দিরহাম, অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা। ১০ দিরহামের নিচে দেনমোহর নির্ধারণে স্ত্রীর সম্মতি থাকলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।

নবীজি সাল্লাহল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘১০ দিরহামের কম কোনো দেনমোহর নেই।’ (বায়হাকি শরীফ, ৭/২৪০)। বাজারের তারতম্যের ভিত্তিতে যখন যে হারে পৌনে তিন ভরি খাঁটি রুপার মূল্য হয়, তখন দেনমোহরের সর্বনিম্ন মূল্যও সেই সময়ে সেটাই হবে। স্ত্রীর বংশ এবং তার সমমানের নারীদের দেনমোহরের পরিমাণ নির্ধারণের বিষয়টিও মাথায় রাখতে হবে। (বাদায়েউস সানায়ে: ২য় খণ্ড, ২৭৫ পৃষ্ঠা)।

যদি কোনো বিয়েতে দেনমোহর উল্লেখ না করা হয় কিংবা দেনমোহর না দেওয়ার শর্ত করা হয়, তাহলে সেই শর্তটি বাতিল হবে এবং ওই বিয়েতে স্বামীর ওপর স্ত্রীর জন্য দেনমোহর আদায় করা আবশ্যক হবে। এই ক্ষেত্রে অবশ্য সর্বনিম্ন পরিমাণ দেনমোহর নয়; বরং ‘মোহরে মিছিল’ ওয়াজিব হবে। মোহরে মিছিল হল স্ত্রীর বাবার দিকের বিবাহিত নারীদের তথা বোন, ফুফু ও চাচাতো বোনদের মধ্যে যারা দীনের অনুসারী, বয়স, সৌন্দর্য, গুণাবলি ও জ্ঞান-গরিমার দিক থেকে তার মতো হয়, তাদের মোহরের অনুপাত অনুযায়ী সেই রকমের দেনমোহর নির্ধারণ করা। (হেদায়া: ৩৭)

দেনমোহর যে শুধু টাকা বা রুপা দিয়েও পরিশোধ করা হবে, তা নয়। স্ত্রীর পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের জিনিসও দিতে পারবেন, যেমন গয়না, গাড়ি, বাড়ি, জমি, বই-পুস্তক ইত্যাদির মাধ্যমে দেনমোহর আদায় করা যেতে পারে। কিন্তু যদি সেই জিনিসটি স্ত্রী মোহর হিসেবে গ্রহণ করতে না চান, তাহলে তিনি তা ফেরত দেওয়ার অধিকার রাখবেন। যেমন, কেউ তার স্ত্রীকে একটি দামি ঘড়ি মোহর হিসেবে দিতে চাইল; কিন্তু স্ত্রীর পছন্দ হয়নি অথবা এই মুহূর্তে তার প্রয়োজন নেই, তাই সে তা প্রত্যাখ্যান করার অধিকার রাখবে। (আহসানুল ফাতাওয়া: ৫/২৮)

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ল বিজিবি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের রাত্রিকালীন টহল দেওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। রবিবার (১২ জুলাই) সকালে ভোর সাড়ে চারটায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ অঞ্চলে এই ঘটনা ঘটে।

বিজিবির একটি সূত্র জানাচ্ছে, ভোররাতে তলুইগাছা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত মেইন পিলারের ১৩ নম্বর সংলগ্ন বাংলাদেশে কিছু মানুষের নড়াচড়া ও কথাবার্তার শব্দ দেখতে পায়। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা শব্দের উৎসের দিকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে থাকেন। একপর্যায়ে শূন্যরেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে 'চারাবাড়ি' নামক স্থানে দুজনকে অবস্থান করতে দেখা যায়।

টহল দলের উপস্থিতি তারা টের পেয়ে দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। তখন টহল দল তাদের ধাওয়া করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।

বিজিবি দাবি করেছে, এই অনমনীয় ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে চোরাকারবারিদের চোরাচালানের চেষ্টা ব্যর্থ হয়েছিল। তারা আতঙ্কিত হয়ে সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেননি। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিজিবি নিশ্চিত করেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%