ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, চট্টগ্রামসহ ৭ জেলায় সতর্ক সংকেত


৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, চট্টগ্রামসহ ৭ জেলায় সতর্ক সংকেত

রাতের মধ্যে চট্টগ্রামসহ দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সাথে বজ্রপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, রাতের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টিসহ বজ্রপাতও হতে পারে।

এ অবস্থায় সাত জেলার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপির ফিতা কাটার পরই চু-রি হলো ৩ কিলোমিটার রাস্তার ইট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


এমপির ফিতা কাটার পরই চু-রি হলো ৩ কিলোমিটার রাস্তার ইট

ইটের রাস্তা পাকাকরণ কাজের ভুয়া উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এলাকাবাসীকে খুরমা জিলাপি খাইয়ে মিষ্টিমুখ করানো হয়। সেই সুযোগে পুরো সাড়ে ৩ কিলোমিটার রাস্তার সরকারি ইট চুরি করে নিয়ে যাওয়ার একটি নজিরবিহীন ও অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে জামালপুরে। ঘটনাটি জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গজারিআটা গ্রামে ঘটেছে, এবং এটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা সৃষ্টি করে, ফলে টনক নড়ে প্রশাসনের।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, রাস্তা উদ্বোধনে জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে নিয়ে আসা হয়েছিল। তিনি দলের নেতাকর্মী এবং এলাকাবাসীকে সাথে নিয়ে অনুষ্ঠানে রাস্তার কাজ উদ্বোধন করেন। কিন্তু এই সাজানো আয়োজনটি ছিল আসলে রাস্তার ইট চুরি করে নেওয়ার পরিকল্পনা। এলাকাবাসী জানিয়েছেন, রাস্তার ইট তুলে নেওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। অথচ এলজিইডি জানায়, এই সড়কের উন্নয়নের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি।

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাঙ্গুরিঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য গত ১২ মে ময়নার মোড় এলাকায় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাব-ঠিকাদার হিসেবে কাজটি করবেন আবদুল মান্নান। কিন্তু পরদিন থেকেই মান্নানের লোকজন সড়কের পুরোনো ইট তুলে বিভিন্ন গাড়িতে করে অন্যত্র সরিয়ে নেয়। তবে সড়কের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

সড়কের উদ্বোধনের নামে এই আয়োজনটি ছিল সাজানো, এবং এর উদ্দেশ্য ছিল পুরোনো রাস্তার ইট চুরি করে নিয়ে যাওয়া। একই কায়দায় আরেকটি সড়কের ইট চুরির চেষ্টার সময় গত ১৬ জুন ওই চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশে স্থানীয় বাসিন্দারা। অভিনব এই চুরি নিয়ে সম্প্রতি ফেসবুকে লেখালেখি করায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এলাকাবাসী জানিয়েছেন, সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা যখন সড়কের কাজের উদ্বোধন করেন, তখন তারা ইট তুলে নিয়ে যাওয়ার সময় বুঝতে পারেননি। রাস্তার ইট চুরি হয়ে যাওয়ার ফলে পথটি এখন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

ইট চুরি চক্রের মূল হোতা আবদুল মান্নান (৫০)। তিনি সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামের আমেছ আলীর ছেলে। দীর্ঘদিন ঢাকায় থাকা অবস্থায়, ওই ঘটনার কয়েক দিন আগে তিনি এলাকায় ফিরে ঠিকাদার হিসেবে পরিচয় দেন।

রশিদপুর ইউনিয়নের জামিল হাসান তাপস বলেছেন, 'আমরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এমন প্রতারণার শিকার হবো, কল্পনাও করতে পারিনি। সরকারি প্রকল্পের কাজ ভেবে অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। পরে যখন প্রতারণার বিষয়টি জানতে পারি তখন অভিযুক্তদের শাস্তির দাবি করেছি।'

জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, 'ইট চুরির যে ঘটনা ঘটেছে সেটি পূর্বের বরাদ্দ ছিল। বর্তমানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমরা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো। এর মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে।'

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার জানিয়েছেন, 'রাস্তার ইট চুরির বিষয়টি জানার পরে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চুরি যাওয়া ইটগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত পুনর্সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।'

প্রাথমিক হিসাবে, দুটি সড়ক থেকে অন্তত ২৬ লাখ টাকার বেশি ইট বিক্রি করেছে প্রতারক চক্র। এখন স্থানীয়দের দাবি, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ করা হোক। এলাকাবাসী বলেছেন, রাস্তার ইট চুরি হওয়ার কারণে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের চলাচলে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরীক্ষা না নিতে পারার বার্তা দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরীক্ষা না নিতে পারার বার্তা দিলেন

শিক্ষক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়ার পাশাপাশি যারা বৃষ্টির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে।

তিনি বুধবার (১৫ জুলাই) সংসদে ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে থাকা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরি আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।’

এ অবস্থায়, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সঙ্গে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ দেয়া হলো।’

এছাড়া পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি ভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টির মধ্যে ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ঘটে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন ও দণ্ডপাল ইউনিয়নের আলাদা এলাকায় বজ্রপাতের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কৃষকেরা হলেন- সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে নিজের জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই দিনে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে আকাব্বর খান নিহত হন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বজ্রপাতে ২ কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সময় সংবাদকে জানান, এই ঘটনায় থানা অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিতে শিক্ষকদের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


শিশুদের নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিতে শিক্ষকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে।

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা শিশুদের মানুষ করার কারিগর। সুতরাং খেয়াল রাখতে হবে যেন কোনো শিশু নির্দয় হয়ে বেড়ে না ওঠে। সেটি হোক প্রাণী বা পশু-পাখির প্রতি। তাদের প্রতি যেন তারা নির্দয় না হয়। তাই আপনারা শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন।

তিনি যোগ করেছেন, ‘দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর এই মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। আর শিশুরা মানবিক মানুষ হয়ে বেড়ে উঠলে একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জাতীয় সঙ্গীত পরিবেশন দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক এবং বাইবেল থেকে কিছু অংশ পাঠ করা হয়।

প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমি একটি কারখানায় ঢুকে পড়েছি। যেখানে সবাই মানুষ গড়ার কারিগর।’

দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘শিশুদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়তে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই পারেন শিশুদের মধ্যে পারিবারিক, সামাজিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে।’

তিনি বলেন, ‘জানি, আপনাদের কিছু সীমাবদ্ধতা এবং সংকট রয়েছে। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো। তবে আপনাদের জন্য ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করবো, যেন আপনারা অর্জিত সেই জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারেন।’

শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তাদের প্রতিবছর একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘তোমরা প্রতিবছর বর্ষাকালে একটি করে গাছ লাগাবে। গাছটাও বড় হবে, সঙ্গে তোমরাও বড় হবে। গাছই হবে তোমাদের বন্ধু। গাছের নিচে বসে ক্লান্তি দূর হবে, শান্তি পাবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সূচনা বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শিশু শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এ সময় দেশজুড়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানসমূহকে পদক দেওয়া হয়।

অনুষ্ঠানের মাঝেই খুদে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে ‘মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক’ এই বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। একের পর এক গান, কবিতা আবৃত্তি, নাচ ও নাটক চলতে থাকে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অতিথি সারিতে বসে এসব আয়োজন উপভোগ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%