প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়ার পাশাপাশি যারা বৃষ্টির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে।
তিনি বুধবার (১৫ জুলাই) সংসদে ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারি বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে থাকা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরি আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।’
এ অবস্থায়, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সঙ্গে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ দেয়া হলো।’
এছাড়া পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন