ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে তালা, অবরুদ্ধ ১৫ কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধার


বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে তালা, অবরুদ্ধ ১৫ কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধার

বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে কয়েক ছাত্র অবরুদ্ধ করে রেখেছিলেন।

এ ঘটনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনার সূত্রপাত ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক ডা. এস.এম মনিরুজ্জামানকে নিয়ে বিএনপিপন্থী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিরোধের জেরে গত তিন দিন ধরে এই ঘটনাটি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে তালা লাগানোর নেতৃত্ব দিয়েছেন বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল শেবাচিম হাসপাতাল শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম। এর আগে গতকাল বুধবার, তাঁর নেতৃত্বে মনিরুজ্জামানকে টেনে বের করে পরিচালকের কক্ষে তালা দেওয়া হয়। পরিচালকের কার্যালয়ের কয়েকজন কর্মচারী জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ডা. সেলিমের নেতৃত্বে মেডিকেল কলেজের কিছু ছাত্র পরিচালকের দপ্তরে যান। সকাল বেলা পরিচালক তাঁর দপ্তরে আসার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তুলে ধরে ছাত্ররা। এরপর ছাত্ররা ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

কর্মচারীরা জানিয়েছেন, এতে সহকারী পরিচালকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী ভেতরে আটকা পড়েন। এছাড়া, জোহরের নামাজ পড়তে মসজিদে যাওয়া ৪ জন ভেতরে ঢুকতে পারেননি। অবরুদ্ধ থাকার বিষয়টি মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির রায়হান পুলিশসহ বিকেলে তালা ভেঙে তাঁদের উদ্ধার করেন। জানতে চাইলে ড্যাব নেতা ডা. নজরুল ইসলাম সেলিম জানান, পরিচালক ৫ দিনের ছুটিতে আছেন। অথচ বৃহস্পতিবার সকালে বহিরাগতদের নিয়ে দপ্তরে গিয়ে ছাত্রদের দেওয়া তালা ভেঙেছেন।

এতে ক্ষুব্ধ ছাত্ররা আবারও ওই দপ্তরে গিয়েছিলেন। খবর পেয়ে তিনিও সেখানে যান। তিনি চলে আসার পরে ছাত্ররা তালা লাগিয়েছেন। এ প্রসঙ্গে পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, 'আমার অফিসে আমি গিয়েছি। ছুটি থাকলে যাওয়া যাবে না, এমন কোনো আইন নেই। বরং যিনি (ডা. সেলিম) গিয়েছেন, তিনি বহিরাগত। আগের দিনও তিনি বিপুলসংখ্যক বহিরাগত নিয়ে সরকারি অফিসে বিশৃঙ্খলা করেছেন।' স্বাস্থ্যের বিভাগীয় সহকারী পরিচালক ডা. শফিকুল ইসলাম জানান, বেলা ১টার দিকে কয়েকজন প্রথমে দপ্তরে ঢুকে। পরে তারা প্রধান ফটকে তালা মেরে চলে যায়। তিনি নিজ কক্ষের মধ্যে থাকায় কারা গিয়েছিল বা তালা মেরেছে তা তিনি দেখেননি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হলে বিকেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভাঙা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মব করে পরিচালকের কাজে বাধা: দ্বন্দ্বে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০১ এম


মব করে পরিচালকের কাজে বাধা: দ্বন্দ্বে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ

বরিশালের স্বাস্থ্য বিভাগে BNP সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’র অন্তর্দ্বন্দ্ব-কোন্দলে অশান্ত হয়ে উঠেছে। সম্প্রতি এই বিভাগে চিকিৎসক ডা. মনিরুজ্জামানকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ পাওয়ার পর ড্যাবের একটি গ্রুপ তাকে মব করে তার দপ্তর থেকে বের করে দিয়েছে। অন্যদিকে, এই ঘটনার নিন্দা জানিয়েছেন সংগঠনটির অন্যান্য নেতারা। বর্তমানে পরিচালকের দপ্তরে অচলাবস্থা বিরাজ করছে। বুধবার মনিরুজ্জামানকে বের করে দেওয়ার পর, বৃহস্পতিবার পুনরায় তালা দেওয়া হয় তার দপ্তরের প্রধান গেটে। ফলে, পরিচালক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন।

পরে অবশ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে তালা খুলে দেওয়া হয়। ড্যাবের একটি গ্রুপ চাইছে, মনিরুজ্জামানের এই নিয়োগ বাতিল করা হোক। অপর গ্রুপের বক্তব্য, যদি ব্যক্তিগত প্রতিহিংসার কারণে নিয়োগ বাতিল করা হয় তাহলে তারা আন্দোলনে নামবেন। গত ৫ জুলাই, সরকার ডা. মনিরুজ্জামানকে বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে নিয়োগ দেয়। তিনি ৬ জুলাই এই পদে যোগদান করেন। বুধবার, শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম) কিছুচিকিৎসক এবং শিক্ষার্থী নিয়ে পরিচালকের দপ্তরে যান শেবাচিম শাখা ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, যিনি সম্প্রতি অবসরে গেছেন। তিনি পরিচালকের কক্ষে ঢুকে লোকজন দিয়ে মব তৈরি করে ডা. মনিরুজ্জামানকে তার চেয়ার থেকে টেনে তোলেন। পরে তাকে দপ্তর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। এ সময় উপস্থিত ড্যাবের শেবাচিম শাখার সাবেক সভাপতি ডা. আজিজ রহিম এবং জেলার ড্যাবের সাবেক সহসভাপতি ডা. মিজানুর রহমানসহ অন্যান্যরা সেলিমকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি শোনেননি। সেলিম ও তার সহযোগীরা পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। বৃহস্পতিবার সকালে আবারো পরিচালকের দপ্তরে পৌঁছান সেলিমের সহযোগীরা। তারা দেখতে পান, পরিচালকের কক্ষে লাগানো তালা খোলা হয়েছে। তাই উত্তেজিত হয়ে ওঠেন তারা এবং দ্বিতীয় দফায় মব করে প্রধান গেটের তালা ঝোলানো হয়।

কয়েক ঘণ্টা তালাবদ্ধ থাকার পর তালা খুলে দেওয়া হয়। আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে ডা. সেলিম যুগান্তরকে বলেন, শেবাচিমে উপপরিচালক পদে থাকাকালে জুলাই আন্দোলনবিরোধী শান্তি মিছিলে যোগ দিয়েছিলেন মনিরুজ্জামান। তিনি ফ্যাসিস্ট আমলে স্বাচিপের নানা কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন। আগস্ট বিপ্লবের সময় তিনি জনগণের পক্ষে ছিলেন না। তাই, তারা মনিরুজ্জামানের নিয়োগ মেনে নিতে রাজি নন। বরিশাল জেলা ড্যাবের সভাপতি ডা. কবিরুজ্জামান জানান, বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ড্যাবের নেতৃবৃন্দের সঙ্গে আলাপের প্রয়োজন, কিন্তু তা মানা হচ্ছে না।

শেবাচিম শাখা ড্যাবের সাবেক সভাপতি ডা. আজিজ রহিম বলেন, কেন্দ্রীয় ড্যাবের আজীবন সদস্য ডা. মনিরুজ্জামান। ১২ ফেব্রুয়ারির আগে কেন্দ্র থেকে ড্যাবের নির্বাচনের যে কমিটি হয়েছিল, তাতেও তিনি ছিলেন। তিনি এবং সেলিম একসঙ্গে নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করেছেন। হঠাৎ কেন এ বিভক্তি দেখা দিল, তিনি বুঝতে পারছেন না। সম্ভবত ব্যক্তিগত জেলাসির কারণে এটি হতে পারে। সম্মিলিত পেশাজীবী পরিষদের বরিশাল বিভাগীয় সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেছেন, মব সৃষ্টি এবং জোরপূর্বক চেয়ার থেকে দাঁড় করানোর ঘটনা দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন, ডা. মনিরুজ্জামান শেরে বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং পরে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

ডা. মনিরুজ্জামান বলেন, শেবাচিমে উপপরিচালক পদে থাকাকালীন তিনি সরকারি নির্দেশ পালন ছাড়া কিছুই করেননি। সরকারি চাকরিতে থাকার সময় সরকারের নির্দেশ মানতে হয়, এটাই নিয়ম। শান্তি সমাবেশের প্রসঙ্গে তিনি জানান, তৎকালীন পরিচালক বাধ্য করেছিলেন তাকে সেখানে যোগ দিতে। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ কেউ দেখাতে পারবেন না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব?’ -আগৈলঝাড়ার ওসি মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ এম


‘থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব?’ -আগৈলঝাড়ার ওসি মাসুদ

‘থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব। এই পোশাক রাখব না। এই দেখেন কিভাবে একটা থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে।’ গতকাল বৃহস্পতিবার বরিশালের আগৈলঝাড়া থানায়, মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে, থানায় হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে বিচার চেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ওই থানার ওসি মো. মাসুদ খান। তিনি বলেন, ‘এভাবে যদি আমরা প্রতি কাজে বাধা পাই, তাহলে আমরা তো সামাল দিতে পারব না। সঠিক কাজটা করতে পারব না। আজকে মাদক কারবারি, চোরদের জন্য আমাদের দেশের এ অবস্থা। কোথায় যাব আমরা? থানার মধ্যে ঢুকে নির্মমভাবে এতগুলা মানুষকে মারল। যে পুলিশ সেবা দেবে আজকে তারাই বিচারের জন্য দাঁড়িয়ে।’

রিয়াজ ফকির নামের মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে, গতকাল বিকেল ৪টার পর থানায় একদল লোক হামলা চালান। এ হামলার ফলে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মুলাদীর ৪ কৃতী সন্তান, এলাকায় উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ এম


যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মুলাদীর ৪ কৃতী সন্তান, এলাকায় উচ্ছ্বাস

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর তাঁরা উচ্চতর এই পদে আসীন হয়েছেন। চার কর্মকর্তার এ সাফল্যের খবরে মুলাদীজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। গতকাল (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের উপসচিব নজরুল ইসলাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) এইচ এম রকিব হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল শাহীন। নজরুল ইসলাম আজাদ ও মোহাম্মদ জহিরুল ইসলাম মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের বাসিন্দা।

এইচ এম রকিব হায়দারের বাড়ি উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে। আর আব্দুল্লাহ আল শাহীন উপজেলার কাজিরচর ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মান্নান খানের সন্তান। একই উপজেলার চারজন কর্মকর্তা সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী স্তরের পদ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

ঢাকাস্থ মুলাদী সমিতির সদস্য মো. হাবিবুর রহমান বলেন, ‘মুলাদীর এই চার কৃতী সন্তানের মেধা, সততা ও দেশপ্রেম আগামী দিনে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।’ তিনি প্রত্যাশা করেন যে তাঁরা দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্য মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ এম


বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্য মন্ত্রী

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, "বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন"। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বহু বছর ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতেই আজকের এই আয়োজন।

মন্ত্রী আরও বলেন, "দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে আগামী পাঁচ বছরে যেখানে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, সেখানে আমাদের সকলেরও উচিত এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করা"।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%