প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর তাঁরা উচ্চতর এই পদে আসীন হয়েছেন। চার কর্মকর্তার এ সাফল্যের খবরে মুলাদীজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। গতকাল (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের উপসচিব নজরুল ইসলাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) এইচ এম রকিব হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল শাহীন। নজরুল ইসলাম আজাদ ও মোহাম্মদ জহিরুল ইসলাম মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের বাসিন্দা।
এইচ এম রকিব হায়দারের বাড়ি উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে। আর আব্দুল্লাহ আল শাহীন উপজেলার কাজিরচর ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মান্নান খানের সন্তান। একই উপজেলার চারজন কর্মকর্তা সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী স্তরের পদ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
ঢাকাস্থ মুলাদী সমিতির সদস্য মো. হাবিবুর রহমান বলেন, ‘মুলাদীর এই চার কৃতী সন্তানের মেধা, সততা ও দেশপ্রেম আগামী দিনে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।’ তিনি প্রত্যাশা করেন যে তাঁরা দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন