ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মুলাদীর ৪ কৃতী সন্তান, এলাকায় উচ্ছ্বাস


যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মুলাদীর ৪ কৃতী সন্তান, এলাকায় উচ্ছ্বাস

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর তাঁরা উচ্চতর এই পদে আসীন হয়েছেন। চার কর্মকর্তার এ সাফল্যের খবরে মুলাদীজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। গতকাল (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের উপসচিব নজরুল ইসলাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) এইচ এম রকিব হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল শাহীন। নজরুল ইসলাম আজাদ ও মোহাম্মদ জহিরুল ইসলাম মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের বাসিন্দা।

এইচ এম রকিব হায়দারের বাড়ি উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে। আর আব্দুল্লাহ আল শাহীন উপজেলার কাজিরচর ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মান্নান খানের সন্তান। একই উপজেলার চারজন কর্মকর্তা সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী স্তরের পদ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

ঢাকাস্থ মুলাদী সমিতির সদস্য মো. হাবিবুর রহমান বলেন, ‘মুলাদীর এই চার কৃতী সন্তানের মেধা, সততা ও দেশপ্রেম আগামী দিনে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।’ তিনি প্রত্যাশা করেন যে তাঁরা দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্য মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ এম


বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্য মন্ত্রী

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, "বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন"। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বহু বছর ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতেই আজকের এই আয়োজন।

মন্ত্রী আরও বলেন, "দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে আগামী পাঁচ বছরে যেখানে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, সেখানে আমাদের সকলেরও উচিত এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করা"।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, মোটরসাইকেল ডুবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১০ এম


বরিশালে যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, মোটরসাইকেল ডুবি

বরিশাল কীর্তনখোলা নদীতে দুইটি যাত্রীবোঝাই ট্রলারের মধ্যে ঘটে গেছে একটি মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ডুবির ঘটনা ঘটেছে। আহত যাত্রীদের মধ্যে ট্রলার চালক মিন্টুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীদের নাম পাওয়া যায়নি।

ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ভারী বৃষ্টির আবহে চরকাউয়া খেয়াখাট এলাকায়। ট্রলারে থাকা নাসিমা বেগম নামে এক যাত্রী জানান, "আমরা বরিশালের এপার থেকে ওপার অর্থাৎ চরকাউয়া খেয়াঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেই। নদীর মাঝখানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে আমাদের ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়।"

এ সময় অনেক যাত্রী নদীতে ছিটকে পড়ে যায়। ঘটনার সময় এক যাত্রীর মোটরসাইকেলও নদীতে পড়ে ডুবে যায়। আশপাশের ট্রলার দ্রুত ঘটনাস্থলে এসে অন্য যাত্রীদের উদ্ধার করে। নদীর মাঝখানে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বরিশাল সদর নৌ-থানার ওসির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করা হয়নি। চরকাউয়া মাঝিমাল্লা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন এ পরিস্থিতি নিয়ে বলেন, "ভারী বৃষ্টির কারণে ট্রলারের সামনে দারিয়ে থাকা যাত্রীদের হাতে উঁচিয়ে রাখা ছাতা মিন্টুকে সামনের দিকে কিছু দেখতে দেয়নি।" এই কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। মিন্টুমাঝির ট্রলারে মোট ১১ জন যাত্রী ছিলেন।

আহতদের মধ্যে ট্রলার চালক মিন্টুমাঝিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১২ এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের বিভাগীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে সব ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ সভাপতিত্ব করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে কমিশনার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সর্বসাধারণের সহযোগিতা আহ্বান করেন। সভা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেবেন।

এরপর সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচীতে যোগ দেবেন তিনি। কর্মসূচির শেষ অংশে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত একটি সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সভায় বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে বিএনপি ও অঙ্গসংগঠন মাঠ পর্যায়ে সব প্রস্তুতি শেষ করেছে। আমরা বরিশালবাসী তাকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে বিএম কলেজে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ এম


বৃষ্টিতে বিএম কলেজে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘকাল ধরে জলাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে অন্যতম প্রধান সমস্যা। সামান্য বৃষ্টিতে ক্যাম্পাসের নানা স্থানে জল জমে যায়, এবং ভারী বর্ষণ হলে তো পুরো ক্যাম্পাস যেন পানির নিচে তলিয়ে যায়। এর ফলে চলাচলের জন্য প্রধান প্রধান রাস্তাগুলো ডুবে যেতে থাকে, যা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সহ সবার যাতায়াতে তীব্র ভোগান্তি তৈরি করে। বিশেষ করে, ভারী বৃষ্টির সময় মুসলিম হল ও জীবনানন্দ দাশ হলের দিকে যাওয়ার রাস্তা দুটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। একই অবস্থা ঘটে শিক্ষকদের ডরমিটরিতে যাওয়ার রাস্তারও।

তাছাড়া ক্যাম্পাসের মুক্তমঞ্চের চারপাশ এবং ভারী বৃষ্টির সময় মূল ভবনের সামনের অংশও পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এছাড়াও ক্যাম্পাসের দুটি খেলার মাঠ পানিতে ডুবে থাকায় সেগুলি খেলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়। বর্ষাকালীন এই দুর্ভোগের কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায় এবং প্রতি বছর শিক্ষার্থীদের এই একই সমস্যার সম্মুখীন হতে হয়।

ক্যাম্পাসে পরিকল্পিত এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাই কলেজ কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের বিহীত দাবি হলো, যেন কলেজ প্রশাসন জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং প্রয়োজনীয় উন্নয়নকাজের মাধ্যমে এই সমস্যা সমাধান করা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%