প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর সেনবাগ উপজেলার দীর্ঘদিন ধরে অবহেলিত চিলাদী-ছাতারপাইয়া সড়কটিকে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করলেন স্থানীয় এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সেনবাগের ছাতারপাইয়া বাজারে চিলাদী-ছাতারপাইয়া সড়কের মুখে এই মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে, যার কারণে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং কাদার সৃষ্টি হওয়ায় চলাচল করা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বক্তারা দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানালেন।
এ সময় বক্তব্য রাখেন আবদুল হক মডেল মাদরাসার শিক্ষক মাস্টার কামরুল হাছান, আলোর কাফেলার পরিচালক হাসিব ভূঁইয়া, সমাজসেবী মাসুদ, এ কে আজাদ এবং আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং জনদুর্ভোগ দূরীকরণের জন্য সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন