বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৭:৪৪ পি.এম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সিএসির ফলাফল ঘোষণার পরপরই দেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এবং চীনা দূতাবাস।
চীনা দূতাবাসের অভিনন্দন বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং। এভাবে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।
অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশন জানিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
এ সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ছিল ৩৪৯টি। এর মধ্যে ব্যবহৃত ব্যালট পেপার ছিল ৩৪৩টি। ৬টি অব্যবহৃত ছিল। ৩৪৩টি বৈধ ব্যালট পেপারের মধ্যে কিছু ভুলত্রুটি হওয়ায় বিধি অনুযায়ী আমরা ৪টি ব্যালট পেপার রিপ্লেস করেছি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সব আনুষ্ঠানিকতা শেষ করার পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনে মির্জা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সংসদ কক্ষে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করার পরপরই প্রধানমন্ত্রীর পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সাথে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান।
এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে হাত তুলে সালাম ও অভিবাদন জানান।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্যান্য সংসদ সদস্যরা টেজারি বেঞ্চের দিকে আসলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে ডা. শফিকুর রহমানের সাথে কোলাকুলি করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে এসে নতুন রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করেন। এসময় তিনি সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গেও কোলাকুলি হয়।
নতুন রাষ্ট্রপতি এ সময় রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান। এসময় সংসদ কক্ষে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই বিকাল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর, রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দীপু মনিকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে করে। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।
দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়।
প্যারোলে মুক্তির পর দীপু মনি স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যে আবার তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের একটি কেমিক্যাল ও তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বর্তমানে, জব্দকৃত জাহাজটিকে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজের কেশম দ্বীপের কাছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি কোম্পানির পরিচালনাধীন জাহাজটিকে ইরানি বাহিনী আটক করে। পরে, এটির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়।
যখন নৌযান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায়, আটক হওয়া কেমিক্যাল ও তেল বহনকারী জাহাজটির নাম 'আমারা'। এই জাহাজটি প্রায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার। গত ১৭ আগস্ট, হরমুজ প্রণালির পূর্ব দিক দিয়ে প্রবেশ করার সময় জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সচল ছিল। ডাটা অনুযায়ী, জাহাজটি প্রণালিতে ইরানের নির্ধারিত রুট ধরেই চলছিল এবং আরব আমিরাতের জেবেল আলি বন্দরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
তবে, অন্য একটি আন্তর্জাতিক সূত্র ও নৌ-সংক্রান্ত সংবাদমাধ্যম ইরানওয়্যার জানায়, ক্রু ও ব্যবস্থাপনায় থাকা কোম্পানিটি আমিরাতের হলেও জাহাজটি মূলত লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর মালিক এক ভারতীয় প্রতিষ্ঠান।
এদিকে, কী কারণে বা কিসের অভিযোগে 'আমারা' নামের এই বিশাল আকারের ট্যাংকারটি আটক করা হয়েছে, সে বিষয়ে ইরানের আইআরজিসি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। এই ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ অর্জন করেন ৮৮ ভোট।
নির্বাচন সংক্রান্ত ফলাফল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ঘোষণা করেন নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ছিল ৩৪৯ জন। মোট মুদ্রিত ব্যালট পেপার ছিল ৩৪৯টি। এর মধ্যে ৩৪৩টি ব্যালট পেপার ব্যবহৃত হয়েছে। অপ্রয়োজনীয় ৬টি ব্যালট পেপার অব্যবহৃত রয়েছে। ৩৪৩টি বৈধ ব্যালট পেপারের মধ্যে কিছু ভুলত্রুটি হয়ে যাওয়ায় বিধি অনুযায়ী ৪টি ব্যালট পেপার রিপ্লেস করা হয়েছে।
অসুস্থতার কারণে ভোট দিতে না আসার বিষয়টি জানিয়ে আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দিয়েছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে তাকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির শপথ পরিচালনার সাংবিধানিক বিধান সম্পর্কে স্পষ্ট মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়েছে। পর্যালোচনার পর মন্ত্রণালয় জানায়, বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় তার সাংবিধানিক দায়িত্বগুলি ডেপুটি স্পিকার পালন করছেন।
সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের পদ শূন্য হলে অথবা স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে ডেপুটি স্পিকার তার দায়িত্ব পালন করেন। সেই কারণে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রে ডেপুটি স্পিকারই যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ